
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানে জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভ চলাকালে সরকারি স্থাপনায় হামলা ও নাশকতার অভিযোগে তিনজনের মৃত্যুদণ্ড কার্যকর করেছে দেশটির সরকার। একই সঙ্গে তাদের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের হয়ে কর্মকাণ্ড পরিচালনার অভিযোগও আনা হয়েছিল। ইরানের সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা ফার্স নিউজ।
প্রতিবেদনে বলা হয়েছে, মৃত্যুদণ্ড কার্যকর হওয়া তিন ব্যক্তি হলেন হাসান দিয়োবান্দ, হামিদ কাজেমি ও রেজা জানগানে। ইরানের বিচার বিভাগের অভিযোগ, জানুয়ারিতে সরকারবিরোধী বিক্ষোভের সময় তারা বিভিন্ন ধরনের সহিংস কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
বিচার বিভাগের দাবি, বিক্ষোভের সময় ওই তিন ব্যক্তি আগ্নেয়াস্ত্র, গ্রেনেড ও পেট্রোলবোমা ব্যবহার করে বিভিন্ন সরকারি স্থাপনায় হামলা চালান। এ ছাড়া কারাজ শহরের একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন ধরিয়ে দেওয়া এবং সরকারি স্থাপনা ভাঙচুরের অভিযোগও রয়েছে তাদের বিরুদ্ধে। এসব ঘটনায় শহরের কয়েকটি এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায় বলে জানানো হয়েছে।
জানুয়ারির সরকারবিরোধী বিক্ষোভকে কেন্দ্র করে সাম্প্রতিক মাসগুলোতে ইরানে ধারাবাহিকভাবে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা ঘটছে। এসব মামলায় অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগও তুলেছে ইরান সরকার। তবে এসব অভিযোগ ও বিচারপ্রক্রিয়া নিয়ে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে।
এদিকে, মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক ইরান সরকারের প্রতি সব ধরনের মৃত্যুদণ্ড কার্যকর বন্ধের আহ্বান জানিয়েছেন। পাশাপাশি মৃত্যুদণ্ডের বিধান সম্পূর্ণ বিলুপ্ত করার উদ্যোগ নেওয়ারও আহ্বান জানিয়েছেন তিনি।
টি/