
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
জনপ্রিয় রিয়্যালিটি শো ‘বিগ বস’-এর নতুন সিজনের শুটিং সেটে পাপারাজ্জিদের ক্যামেরার সামনে পোজ দেওয়ার অনুরোধে বিরক্তি প্রকাশ করেছেন বলিউড তারকা সালমান খান। সেটে প্রবেশের সময় আলোকচিত্রীদের অনুরোধ শুনে প্রকাশ্যেই অসন্তোষ জানান এই অভিনেতা।
সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে দেখা যায়, কাউবয় পোশাকে ‘বিগ বস’-এর সেটে হাজির হয়েছেন সালমান খান। এ সময় উপস্থিত পাপারাজ্জিদের উদ্দেশে তাকে কিছুটা ক্ষুব্ধ হয়ে বলতে শোনা যায়, “এটি আমার কাজ নয়। আমার ক্যামেরার সামনে এসে পোজ দেওয়ার কোনো প্রয়োজন নেই।”
তবে প্রাথমিক বিরক্তি প্রকাশ করলেও শেষ পর্যন্ত পাপারাজ্জিদের অনুরোধ উপেক্ষা করেননি সালমান। সময়ের চাপ থাকা সত্ত্বেও তিনি ধৈর্য ধরে ছবি তোলার সুযোগ দেন। এমনকি কয়েকটি ভিন্ন ভঙ্গিতে
শুধু ছবি তোলার মধ্যেই থেমে থাকেননি সালমান। শুটিংয়ে বিলম্ব হওয়ার তাগাদা থাকলেও উপস্থিত পাপারাজ্জি ও কলাকুশলীদের সঙ্গে সেলফি তুলতে দেখা যায় তাকে। তার এই আচরণে শুরুতে বিরক্তি প্রকাশ করলেও শেষ পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে।
আগামী রোববার (৬ সেপ্টেম্বর) শুরু হচ্ছে ‘বিগ বস’-এর ২০তম সিজন। এবারের সিজনেও সঞ্চালকের দায়িত্বে থাকছেন সালমান খান। ‘অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড’-এর আদলে সাজানো হয়েছে এবারের ‘বিগ বস’ ঘর। এদিকে নতুন সিজনের প্রতিযোগী হিসেবে মাহি ভিজ, আম্রপালি দুবে, গীতা বাসরা ও ফয়সাল খানের মতো তারকাদের নাম আলোচনায় রয়েছে।
/টি