
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ক্ষমতাসীন দল ‘ইউনাইটেড রাশিয়া’ বড় ধরনের জয় পেয়েছে। তিন দিনব্যাপী এই নির্বাচনে দলটি ৪৫০ আসনের মধ্যে সর্বোচ্চ ৩৫৫টি আসনে জয়ী হয়েছে। দেশটির কেন্দ্রীয় নির্বাচন কমিশনের প্রধান এলা পামফিলোভা প্রাথমিক ফলাফল প্রকাশ করে এ তথ্য নিশ্চিত করেন।
এই জয়ের মধ্য দিয়ে পার্লামেন্টে ইউনাইটেড রাশিয়ার অবস্থান আরও শক্তিশালী হয়েছে। দলটি এর আগে ৩৪৩টি আসন নিয়ে যে রেকর্ড করেছিল, এবারের ফলাফল তা ছাড়িয়ে গেছে। নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৫৯ শতাংশের বেশি বলে জানানো হয়েছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেশকভ বলেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর অনুষ্ঠিত প্রথম এই পার্লামেন্ট নির্বাচনের ফলাফল পুতিনের নীতি ও নেতৃত্বের প্রতি জনগণের আস্থার প্রতিফলন। গত আড়াই
ভোটগ্রহণের শেষ দিনে ইউক্রেনের পক্ষ থেকে বড় ধরনের ড্রোন হামলার খবর পাওয়া গেলেও কড়া নিরাপত্তার মধ্য দিয়ে ভোটগ্রহণ সম্পন্ন হয়। নির্বাচনের আগে যুদ্ধবিরোধী একমাত্র দলটিকে প্রার্থিতা থেকে বাদ দেওয়া হয়েছিল। ফলাফলে কমিউনিস্ট পার্টি ৪০টি, জাতীয়তাবাদী এলডিপিআর ২৫টি এবং নিউ পিপল পার্টি ২০টি আসন পেয়েছে। চেচনিয়ার আঞ্চলিক প্রধান রমজান কাদিরভও ৯৯ দশমিক ৮৫ শতাংশ ভোট পেয়ে পুনর্নির্বাচিত হয়েছেন।
তবে নির্বাচনের গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। সংস্থাটি রাশিয়ার এই নির্বাচনকে গণতন্ত্রের ‘লোকদেখানো প্রহসন’ হিসেবে আখ্যায়িত করেছে। অন্যদিকে, রুশ কর্তৃপক্ষ নির্বাচনের ফলাফলকে জনগণের রায় এবং পুতিনের নেতৃত্বের প্রতি সমর্থনের প্রতিফলন হিসেবে তুলে ধরেছে।
/টি