
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইয়েমেনে সরকার ও ইরান-সমর্থিত হুথি বিদ্রোহীদের মধ্যে চলমান সংঘাত আরও তীব্র হয়েছে। হুথিদের দাবি, গত ২৪ ঘণ্টায় তাদের নিয়ন্ত্রিত বিভিন্ন এলাকায় সৌদি আরব অন্তত ২৬টি বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে সৌদি জোট-সমর্থিত ইয়েমেন সরকারের দাবি, দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় তাইজ প্রদেশে সরাসরি সংঘর্ষে অন্তত ৩০ হুথি যোদ্ধা নিহত এবং ৬০ জনের বেশি আহত হয়েছে।
ফ্রান্সভিত্তিক বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, হুথিদের দাবি অনুযায়ী, গত এক সপ্তাহে তাদের নিয়ন্ত্রিত এলাকাগুলো লক্ষ্য করে সৌদি জোট ৩০০টিরও বেশি হামলা চালিয়েছে। চলতি সপ্তাহে তাইজ প্রদেশের আল-ওয়াজিয়া জেলায় সংঘর্ষ বিশেষভাবে তীব্র হয়েছে। একই সঙ্গে লোহিত সাগরের উপকূল ও গুরুত্বপূর্ণ বাব আল-মান্দেব প্রণালীর বিস্তীর্ণ এলাকায় হুথিদের নিয়ন্ত্রণ নিয়ে আঞ্চলিক নিরাপত্তা
চলতি সপ্তাহের শুরু থেকে দুই পক্ষের হামলা-পাল্টা হামলায় শিশুসহ অন্তত পাঁচজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সৌদি কর্মকর্তাদের ভাষ্য, তায়েফ প্রদেশে হুথিদের একটি ড্রোন ধ্বংস করার সময় এর ধ্বংসাবশেষ পড়ে একজন নিহত হন। অন্যদিকে হুথি-নিয়ন্ত্রিত গণমাধ্যমের দাবি, তাইজ ও আবস শহরে সৌদি বিমান হামলায় একাধিক মানুষ নিহত হয়েছেন। এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।
এদিকে হুথিদের নিয়ন্ত্রণ বৃদ্ধি এবং বাব আল-মান্দেব প্রণালীতে আন্তর্জাতিক নৌ চলাচল নিয়ে উদ্বেগের কারণে যুক্তরাষ্ট্রও পরিস্থিতিতে কূটনৈতিকভাবে সক্রিয় হয়েছে। সম্প্রতি ওমানের রাজধানী মাস্কাটে মার্কিন কর্মকর্তাদের সঙ্গে হুথি প্রতিনিধিদের একটি বৈঠক হয়েছে বলে জানা গেছে। বৈঠকে হুথিরা যুক্তরাষ্ট্রকে আশ্বস্ত করেছে যে, সৌদি আরবের সঙ্গে সংশ্লিষ্ট নয়—এমন আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে তারা হামলা চালাবে না। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরব থেকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে হুথিদের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের আহ্বান জানানো হলেও ওয়াশিংটন নতুন করে সরাসরি যুদ্ধে জড়ানোর বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে।
সংঘাতের বিস্তৃত প্রভাব নিয়ে ইউরোপীয় ইউনিয়নও উদ্বেগ প্রকাশ করেছে। রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, লোহিত সাগর ও আশপাশের অঞ্চলের পরিস্থিতির অবনতির কারণে ইইউ তাদের যৌথ নৌ-সামরিক মিশন ‘অপারেশন অ্যাসপাইডস’-এ সর্বোচ্চ সতর্কতা জারি করেছে। ইইউর পররাষ্ট্রনীতিবিষয়ক প্রধান কায়া কালাস হুথিদের সৌদি আরবে হামলাকে বিশ্ব অর্থনীতির জন্য ক্ষতিকর বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি ইয়েমেনের যুদ্ধ বন্ধ এবং হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজ চলাচল নিশ্চিত করতে সৌদি পররাষ্ট্রমন্ত্রী যুবরাজ ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে কূটনৈতিক প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন।
/টি