
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
রাজধানীর পল্লবীতে ধর্ষণ ও নৃশংস হত্যাকাণ্ডের শিকার আট বছরের শিশু রামিসা আক্তারের বাসায় গিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ বৃহস্পতিবার (২১ মে) রাত সাড়ে ৯টার দিকে তিনি রামিসার মা-বাবার সঙ্গে সাক্ষাৎ করতে এবং তাদের সান্ত্বনা দিতে সেখানে যান।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাতে মন্ত্রিসভার বৈঠক শেষ করেই নিহত শিশুর পরিবারের খোঁজখবর নিতে সরাসরি পল্লবীতে যান প্রধানমন্ত্রী। সেখানে তিনি রামিসার শোকসন্তপ্ত মা-বাবার সঙ্গে বেশ কিছু সময় কাটান এবং এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আশ্বাস দেন।