
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
১৬ বছরের কম বয়সী শিশু-কিশোরদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এ জন্য সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ, শিশু মনোবিজ্ঞানী, শিশু বিশেষজ্ঞ ও আইনজ্ঞদের নিয়ে একটি স্বাধীন বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার (২২ নভেম্বর) বিচারপতি শিকদার মো. মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। টেলিযোগাযোগ সচিব, নারী ও শিশু বিষয়ক সচিব, স্বাস্থ্য সচিব, আইন সচিব এবং বিটিআরসি চেয়ারম্যানকে এ নির্দেশ বাস্তবায়ন করতে বলা হয়েছে। একই সঙ্গে এ বিষয়ে রুল জারি করেছেন আদালত।
জনস্বার্থে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার মোহাম্মদ ফায়সাল দস্তগীর এ রিট আবেদন করেন। ১৬ বছর বা তার কম বয়সীদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নে সরকারের সংশ্লিষ্টদের ব্যর্থতা কেন বেআইনি ঘোষণা করা হবে না, রুলে তা জানতে চাওয়া হয়েছে। পাশাপাশি বিশেষজ্ঞ কমিটি গঠন ও শিশুদের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রভাব নিরূপণের নির্দেশ কেন দেওয়া হবে না, তাও জানতে চেয়েছেন আদালত। বিবাদীদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে হবে।
আইনজীবী ফায়সাল দস্তগীর জানান, নীতিমালা না থাকায় শিশুরা অবাধে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করছে। এতে তাদের মধ্যে একাকিত্ব ও হতাশাসহ নানা সমস্যা দেখা দিচ্ছে এবং মানসিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। রিটে আইসিডিডিআরবির এক গবেষণার তথ্য তুলে ধরে বলা হয়েছে, ঢাকার ৮৩ শতাংশ শিশু প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিনের সামনে সময় কাটায়। গবেষণায় অংশ নেওয়া শিশুরা প্রতিদিন গড়ে প্রায় ৪ দশমিক ৬ ঘণ্টা স্মার্টফোন, টেলিভিশন, ট্যাবলেট, কম্পিউটার ও গেমিং ডিভাইস ব্যবহার করে।
গবেষণা অনুযায়ী, এক-তৃতীয়াংশের বেশি শিশু চোখের সমস্যায় ভুগছে এবং ৮০ শতাংশ শিশুর প্রায়ই মাথাব্যথা হয়। প্রতিদিন দুই ঘণ্টার বেশি স্ক্রিন ব্যবহার করা শিশুরা রাতে গড়ে ৭ দশমিক ৩ ঘণ্টা ঘুমায়, যেখানে সুস্থ শারীরিক ও মস্তিষ্কের বিকাশের জন্য প্রয়োজন ৮ থেকে ১০ ঘণ্টা ঘুম। এছাড়া প্রায় ১৪ শতাংশ শিশু অতিরিক্ত ওজন বা স্থূলতায় ভুগছে। গবেষকদের মতে, দীর্ঘদিন পর্যাপ্ত ঘুমের অভাবে শিশুদের স্মৃতিশক্তি, মনোযোগ, শেখার ক্ষমতা ও আবেগ নিয়ন্ত্রণে নেতিবাচক প্রভাব পড়তে পারে।
টি/