
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দল হিসেবে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কার্যক্রম চলমান রয়েছে বলে জানিয়েছেন ট্রাইব্যুনালের প্রসিকিউটর গাজী এমএইচ তামিম। রোববার (২২ নভেম্বর) দুপুরে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল প্রাঙ্গণে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।
প্রসিকিউটর বলেন, আওয়ামী লীগের বিরুদ্ধে দেশব্যাপী তদন্ত চলছে। বাংলাদেশের ইতিহাসে এ ধরনের মামলা আগে কখনো হয়নি। তাই তদন্ত শেষ হতে কিছুটা সময় লাগতে পারে। তবে তদন্ত শেষ হতে কত দিন সময় লাগবে, তা এখনই নির্দিষ্ট করে বলা সম্ভব নয়।
তিনি বলেন, ইতিমধ্যে ট্রাইব্যুনালের একটি রায়ে আওয়ামী লীগের কয়েকজন নেতার বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হয়েছে। ওই মামলায় দলটি সন্ত্রাসী সংগঠন কি না, সে বিষয়েও অভিযোগ আনা হয়েছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের দোষী সাব্যস্ত করে সাজা দিয়েছেন ট্রাইব্যুনাল। প্রসিকিউটরের দাবি, ওই রায়ে আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন হিসেবে উল্লেখ করা হয়েছে।
আওয়ামী লীগের বিরুদ্ধে ওই রায়ের ভিত্তিতে পরবর্তী কোনো পদক্ষেপ নেওয়ার সুযোগ রয়েছে কি না, এমন প্রশ্নের জবাবে গাজী এমএইচ তামিম বলেন, রায়ের পূর্ণাঙ্গ কপি হাতে পাওয়ার পর এ বিষয়ে বিস্তারিত বলা যাবে। তিনি আরও জানান, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফের মামলায় দলটির বিরুদ্ধে সন্ত্রাসী সংগঠন হিসেবে একটি অভিযোগ গঠন করা হয়েছিল। সেই অভিযোগ প্রমাণিত হওয়ায় আসামিদের সাজা হয়েছে।
সারা দেশে চলমান সহিংসতা এবং দল হিসেবে আওয়ামী লীগের বিচারপ্রক্রিয়ার তদন্তের অগ্রগতি প্রসঙ্গে প্রসিকিউটর বলেন, তদন্ত সংস্থা দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করছে। এ কারণে তদন্ত শেষ হতে সময় লাগতে পারে। তবে পুরো তদন্ত প্রক্রিয়া শেষ হওয়ার সময়সীমা এখনই নির্ধারণ করা যাচ্ছে না।
টি/