
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইন্দোনেশিয়ায় আগামী ২৫ সেপ্টেম্বর শুরু হচ্ছে নতুন আন্তর্জাতিক ফুটবল প্রতিযোগিতা ফিফা আসিয়ান কাপের প্রিমিয়ার ডিভিশন। উদ্বোধনী দিনে স্বাগতিক ইন্দোনেশিয়া মুখোমুখি হবে সিঙ্গাপুরের। একই দিনে বাংলাদেশের বিপক্ষে মাঠে নামবে মালয়েশিয়া। বৃহস্পতিবার নতুন এই প্রতিযোগিতার পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে ফিফা।
১৪ দল নিয়ে আয়োজিত ফিফা আসিয়ান কাপ দুটি বিভাগে বিভক্ত। ১১টি আসিয়ান দেশের সঙ্গে অতিথি দল হিসেবে অংশ নিচ্ছে বাংলাদেশ, পাকিস্তান ও হংকং। ছয় দলের নিচের স্তরের নাম চ্যালেঞ্জ ডিভিশন, যা শুরু হবে ২৪ সেপ্টেম্বর। উদ্বোধনী ম্যাচে স্বাগতিক হংকংয়ের প্রতিপক্ষ ব্রুনেই। প্রতিযোগিতায় অংশ নেওয়ার জন্য ভারত ও চীনকে আমন্ত্রণ জানানো হলেও শেষ পর্যন্ত তারা নাম প্রত্যাহার করে নেয়।
প্রিমিয়ার ডিভিশনে রয়েছে আটটি দল, যাদের
২৫ সেপ্টেম্বর বাংলাদেশ সময় বিকেল ৩টায় মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। ২৮ সেপ্টেম্বর একই সময়ে সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে তারা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার মুখোমুখি হবে বাংলাদেশ। বাংলাদেশের তিনটি ম্যাচই অনুষ্ঠিত হবে জাকার্তার গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।
ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো বলেছেন, পুরুষদের আন্তর্জাতিক ম্যাচ ক্যালেন্ডারে জাতীয় দলগুলোর জন্য অর্থবহ ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচের সুযোগ তৈরি করতেই ফিফা আসিয়ান কাপ চালু করা হয়েছে। এদিকে গত মাসে আসিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা জেতা ভিয়েতনাম ২৬ সেপ্টেম্বর বান্দুংয়ে ফিলিপাইনের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের অভিযান শুরু করবে।