
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল আগামীকাল রোববার (১২ জুলাই) আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে বলে জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। শনিবার (১১ জুলাই) মন্ত্রণালয়ের সিনিয়র ইনফরমেশন অফিসার আবদুল্লাহ শিবলী সাদিকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের কনফারেন্স রুমে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলসংক্রান্ত বিস্তারিত তথ্য তুলে ধরা হবে। দুপুর ১২টায় শুরু হওয়া সংবাদ সম্মেলন শেষে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হবে।
ফলাফল প্রকাশের পর শিক্ষার্থীরা নির্ধারিত পদ্ধতিতে নিজ নিজ বৃত্তি পরীক্ষার ফল দেখতে পারবেন। ফলাফল প্রকাশের সঙ্গে সংশ্লিষ্ট প্রয়োজনীয় নির্দেশনাও সংবাদ সম্মেলনে জানানো হবে বলে মন্ত্রণালয় জানিয়েছে।
সংবাদ সম্মেলনে শিক্ষা এবং প্রাথমিক ও
/টি