
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশে এক লাখের বেশি নতুন শিক্ষক নিয়োগের পরিকল্পনার কথা জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক এবং বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানে প্রায় ৭০ হাজার শিক্ষক-প্রভাষক নিয়োগের উদ্যোগ নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইউনেস্কো আয়োজিত ‘গ্লোবাল পার্টনারশিপ ফর অ্যাডুকেশন সিস্টেম ট্রান্সফরমেশন গ্রান্ট অ্যান্ড মাল্টিপিলার গ্রান্ট ফর বাংলাদেশ’ শীর্ষক অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান। এ সময় তিনি বলেন, প্রধান শিক্ষক নিয়োগের বিষয়ে আপিল বিভাগ সরকারের পক্ষে রায় দিয়েছে, ফলে ৩২ হাজার ৫০০ জন প্রধান শিক্ষক নিয়োগে আর কোনো বাধা নেই।
মন্ত্রী আরও জানান,
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী এইচএসসি পরীক্ষার প্রসঙ্গও তুলে ধরেন। তিনি বলেন, সকালে পরীক্ষা শুরু হলেও কেন্দ্র পরিদর্শনের প্রয়োজন হয়নি, যা শিক্ষা ব্যবস্থার ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত দেয়। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা বিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, প্রতিমন্ত্রী ববি হাজ্জাজসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। একই সঙ্গে তিনি জানান, চলতি বছর ইউনেস্কো ও ইউনিসেফের মাধ্যমে জিপিই’র আওতায় বাংলাদেশের শিক্ষা খাতে প্রায় ৯৯ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়ন অনুমোদন হয়েছে।
/টি