
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
হঠাৎ কেঁপে উঠল পাকিস্তানের বিস্তীর্ণ অঞ্চল। শুক্রবার সন্ধ্যায় এক শক্তিশালী ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে খাইবার পাখতুনখোয়া (কেপি) ও পাঞ্জাব প্রদেশের বিভিন্ন এলাকায়। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৯ বলে জানিয়েছে দেশটির আবহাওয়া অধিদপ্তর।
পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন–এর প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় শুক্রবার (২০ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৬টা ৯ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল আফগানিস্তানের দুর্গম হিন্দুকুশ পর্বতাঞ্চল। ভূমিকম্পটির গভীরতা ছিল প্রায় ১০১ কিলোমিটার।
স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শাংলা, সোয়াত, মারদান, সোয়াবি ও নওশেরা জেলায় কম্পন অনুভূত হয়। হঠাৎ কাঁপুনিতে বহু মানুষ আতঙ্কিত হয়ে পড়েন।
ভূমিকম্পের সময় অনেকেই ইফতার নিয়ে ব্যস্ত ছিলেন। আকস্মিক কম্পনে আতঙ্ক ছড়িয়ে পড়লে অনেকে ঘরবাড়ি ছেড়ে দ্রুত
এর আগে গত ১৩ ফেব্রুয়ারি পাকিস্তানের দক্ষিণ-পশ্চিমাঞ্চলেও ৫ দশমিক ৫ মাত্রার একটি মাঝারি ভূমিকম্প আঘাত হেনেছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ওই কম্পনের উৎপত্তিস্থল ছিল বেলুচিস্তান প্রদেশে, খুজদার শহর থেকে প্রায় ৭৯ কিলোমিটার উত্তর-পূর্বে।