
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
যুক্তরাষ্ট্রের সঙ্গে তীব্র উত্তেজনার প্রেক্ষাপটে আবারও শক্তি প্রদর্শনে নামছে ইরান। আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দেশটির দক্ষিণাঞ্চলে রকেট নিক্ষেপের মহড়া অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। মহড়ার সময় আকাশপথে কোনো বিমান চলাচল না করার জন্য বৈমানিকদের সংস্থা নোটামকে আগাম অবহিত করেছে তেহরান।
বার্তাসংস্থা Reuters জানিয়েছে, যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় বিমান চলাচল প্রশাসনের ওয়েবসাইটে এ সংক্রান্ত নোটিশ প্রকাশিত হয়েছে। এতে নির্দিষ্ট সময়ের জন্য সংশ্লিষ্ট আকাশসীমা এড়িয়ে চলার নির্দেশনা দেওয়া হয়েছে।
এর আগে চলতি সপ্তাহেই ইরান কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ Hormuz Strait-এ নৌমহড়া চালায়। পাশাপাশি আজ রুশ নৌবাহিনীর সঙ্গে একটি যৌথ নৌমহড়ায় অংশ নেওয়ার কথাও রয়েছে দেশটির।
অন্যদিকে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে তারা বিমানবাহী রণতরীসহ অতিরিক্ত যুদ্ধবিমান মোতায়েন করেছে,
তবে কূটনৈতিক তৎপরতাও পুরোপুরি থেমে নেই। গত দুই সপ্তাহে দুই দফা আলোচনা করেছে যুক্তরাষ্ট্র ও ইরান। এ বিষয়ে মার্কিন ভাইস প্রেসিডেন্ট JD Vance বুধবার বলেন, তেহরানের সঙ্গে আলোচনা চালিয়ে যাওয়া হবে, নাকি সামরিক পদক্ষেপ নেওয়া হবে—সে বিষয়টি এখনো বিবেচনায় রয়েছে।
/টিএ