
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আফ্রিকার প্রভাবশালী দেশ নাইজেরিয়াতে আইএসপন্থি জঙ্গিদের দমন করতে সরাসরি সহায়তায় নেমেছে যুক্তরাষ্ট্র। চলতি ফেব্রুয়ারির শুরুতে ২০০ জন এবং পরে আরও ১০০ জন—মোট প্রায় ৩০০ মার্কিন সেনা ইতোমধ্যে দেশটিতে অবস্থান নিয়েছে। ক্রমবর্ধমান নিরাপত্তা সংকট মোকাবিলায় এই সামরিক সহায়তা নতুন মাত্রা যোগ করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
৯ লাখ ২৩ হাজার ৭৬৯ বর্গকিলোমিটার আয়তনের নাইজেরিয়ার জনসংখ্যা প্রায় ২৩ কোটি ৪৭ লাখ ৬৭ হাজার ১৩০ জন। জনসংখ্যার মধ্যে প্রায় ৫৩ দশমিক ৫০ শতাংশ মুসলিম, ৪৫ দশমিক ৯০ শতাংশ খ্রিস্টান এবং বাকিরা অন্যান্য ধর্মাবলম্বী। ধর্মীয় বৈচিত্র্যে সমৃদ্ধ এই দেশটিতে দীর্ঘদিন ধরেই নিরাপত্তা পরিস্থিতি বড় চ্যালেঞ্জ হয়ে আছে।
প্রায় এক যুগ আগে দেশটিতে আইএসের উত্থান ঘটে। গত
জঙ্গিদের দমন করতে নাইজেরিয়ার সেনাবাহিনী বহু অভিযান পরিচালনা করেছে। তবে কয়েক বছর চেষ্টার পরও দৃশ্যমান বড় কোনো সাফল্য আসেনি। বরং সংঘর্ষে প্রাণ হারিয়েছেন অনেক সেনাসদস্য ও কর্মকর্তা, যা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
এই প্রেক্ষাপটে গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্রের কাছে সহায়তা চায় নাইজেরিয়ার সরকার, এবং ওয়াশিংটন তাতে সম্মতি দেয়। নাইজেরিয়ার প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র মেজর জেনারেল সামাইলা উবা এক বিবৃতিতে জানিয়েছেন, মার্কিন সেনারা মূলত প্রশিক্ষণ ও সক্ষমতা বৃদ্ধির জন্য এসেছেন; তারা সরাসরি কোনো সামরিক অভিযানে অংশ নেবেন না।
সূত্র: রয়টার্স