
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মিস ইউনিভার্সের ৭৫তম আসরে বিশ্বসেরার মুকুট জিতেছেন পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো। বুধবার (২৫ নভেম্বর) বাংলাদেশ সময় ভোর ৬টায় পুয়ের্তো রিকোর সান হুয়ানের হোসে মিগেল আগ্রেলট কলিসিয়ামে অনুষ্ঠিত হয় প্রতিযোগিতার জমকালো গ্র্যান্ড ফিনালে। চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বীদের পেছনে ফেলে বিজয়ী হন জেনিফার।
প্রতিযোগিতার শুরুতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে সেরা ৩০ জনকে বেছে নেওয়া হয়। এরপর সুইমস্যুট রাউন্ড শেষে ১২ জন এবং ইভনিং গাউন পর্বের পর চূড়ান্ত পাঁচজন নির্বাচিত হন।
সেরা পাঁচে জায়গা করে নেন স্বাগতিক পুয়ের্তো রিকোর জেনিফার বারেত্তো, ফিলিপাইনের বিট্রিস ‘বিয়া’ মিলান উইনডরস্কি, নিউজিল্যান্ডের জর্জিয়া ওয়াডিংটন, ভেনেজুয়েলার ক্লারা ভেগাস গোয়েটজ এবং ডমিনিকান রিপাবলিকের মেলিসা নুনিয়েজ।
চূড়ান্ত পর্বে প্রতিযোগীদের মেধা ও উপস্থিত বুদ্ধির পরীক্ষা নেওয়া হয়। বিচারকদের দুটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য প্রত্যেক প্রতিযোগী সময় পান মাত্র ৩০ সেকেন্ড। প্রথম প্রশ্নটি ছিল আলাদা, আর দ্বিতীয় প্রশ্নটি ছিল সবার জন্য অভিন্ন। সবকিছু বিবেচনায় নিয়ে জেনিফার বারেত্তোকে মিস ইউনিভার্স ২০২৬ ঘোষণা করা হয়।
বিজয়ীর মাথায় পরিয়ে দেওয়া হয় ‘দ্য রেডিয়েন্স অব অ্যান ইটারনাল লিগ্যাসি’ নামের বিশেষ মুকুট। ১৮ ক্যারেটের সাদা সোনা ও ৩ হাজার ১৫০টি হীরা দিয়ে তৈরি এই মুকুট জেনিফারের মাথায় পরিয়ে দেন গত আসরের মিস ইউনিভার্স মেক্সিকোর ফাতিমা বশ।
টি/