
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় আন্দোলনকারীদের ওপর গুলির ঘটনায় রাজধানীর মিরপুর মডেল থানায় দায়ের করা হত্যাচেষ্টা মামলায় সাবেক সংসদ সদস্য ও কণ্ঠশিল্পী মমতাজ বেগম এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা রমজান আলী মাদবরকে গ্রেফতার দেখিয়েছেন আদালত।
আজ সোমবার (১৬ নভেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমানের আদালত উভয় পক্ষের শুনানি শেষে এ আদেশ দেন। শুনানির সময় কারাগার থেকে দুই আসামিকে ভার্চ্যুয়ালি আদালতে হাজির করা হয়।
শুনানির একপর্যায়ে কান্নায় ভেঙে পড়েন মমতাজ বেগম। বিচারকের উদ্দেশে নিজেকে নির্দোষ দাবি করে তিনি বলেন, ‘আমি কোনো অন্যায় করিনি। একজন শিল্পী হিসেবে সংসদে প্রতিনিধিত্ব করেছি। শিল্পী পেশা ছাড়া আমার অন্য কোনো পেশা নেই। আমি ন্যায়বিচার চাই।’ অন্যদিকে রাষ্ট্রপক্ষের আইনজীবী হারুন অর রশিদ মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার দেখানোর আবেদন জানান। তিনি দাবি করেন, এজাহারনামীয় অন্যান্য আসামিদের সহায়তায় মমতাজ ও রমজান আলী এ অপরাধ সংঘটিত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট সকালে মিরপুর ১০ নম্বর গোলচত্বরের ফলপট্টির কাছে কোটা সংস্কার আন্দোলনে অংশ নেন ওমর ফারুক শাকিল। এ সময় আন্দোলনকারীদের ওপর হামলা চালানো হলে আসামিদের ছোড়া গুলিতে গুরুতর আহত হন তিনি। পরে বিভিন্ন হাসপাতালে তার অস্ত্রোপচার করা হয়। চিকিৎসকরা জানান, তার ডান চোখ নষ্ট হয়ে যাওয়ার উপক্রম হয়েছে। এ ঘটনায় গত বছরের ২৬ সেপ্টেম্বর মিরপুর মডেল থানায় হত্যাচেষ্টা মামলাটি দায়ের করা হয়।
উল্লেখ্য, গত বছরের ১২ মে রাতে ধানমন্ডি এলাকা থেকে মমতাজ বেগমকে গ্রেফতার করা হয়েছিল। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। দীর্ঘ আইনি প্রক্রিয়া শেষে তদন্তকারী কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এবার মিরপুরের এই হত্যাচেষ্টা মামলায়ও তাকে গ্রেফতার দেখালেন আদালত।
/টি