
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
লিওনেল মেসি ক্যারিয়ারের ৭৫তম ফ্রি-কিক গোল করে নতুন মাইলফলক ছুঁয়েছেন। রোববার সান দিয়েগো এফসির বিপক্ষে ইন্টার মায়ামির ২-২ গোলের ড্রয়ে একটি দুর্দান্ত ফ্রি-কিক থেকে গোল করেন আর্জেন্টাইন তারকা। এই গোলের সুবাদে ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলদাতাদের ঐতিহাসিক তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছেন তিনি।
ম্যাচের শুরুতেই এগিয়ে যায় সান দিয়েগো। তবে ২৪ মিনিটে মেসির নৈপুণ্যে সমতায় ফেরে ইন্টার মায়ামি। পেনাল্টি বক্সের বাইরে ডান দিক থেকে বাঁ পায়ে নেওয়া ফ্রি-কিকে বলটিকে দুর্দান্তভাবে বাঁকিয়ে দূরের কোণ দিয়ে জালে পাঠান তিনি। শটটি পথে অন্য কোনো খেলোয়াড়ের স্পর্শ ছাড়াই সরাসরি জালে প্রবেশ করে।
এই গোলটি ইন্টার মায়ামির হয়ে মেসির ১০১তম গোল। একই সঙ্গে ক্লাব ও জাতীয় দলের হয়ে
ফ্রি-কিক থেকে সর্বোচ্চ গোলের তালিকায় মেসির সামনে এখন শুধু ব্রাজিলের মার্সেলিনহো কারিওকা। তার নামের পাশে রয়েছে ৭৮টি ফ্রি-কিক গোল। ফলে মেসি শীর্ষস্থান থেকে মাত্র তিন গোল দূরে। এর আগে ২৯ আগস্ট সিএফ মন্ট্রিয়লের বিপক্ষে জোড়া ফ্রি-কিক গোল করে নিজের গোলসংখ্যা ৭৪-এ নিয়েছিলেন মেসি।
সর্বশেষ গোলের মাধ্যমে মেসি পেছনে ফেলেছেন জাইর রোজা পিন্টোকে, যার ফ্রি-কিক গোল ৭৪টি। তালিকায় রবার্তো দিনামিতের ৭৩টি এবং জুনিনহো পের্নামবুকানোর ৭২টি গোল রয়েছে। ৭৫তম গোলের পর এখন মেসির সামনে একমাত্র লক্ষ্য মার্সেলিনহোর ৭৮ গোলের রেকর্ড ছোঁয়া বা পেরিয়ে যাওয়া।
/টি