
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যে সামরিক উপস্থিতি আরও জোরদার করেছে যুক্তরাষ্ট্র। মার্কিন বিমানবাহী রণতরি ইউএসএস থিওডোর রুজভেল্ট মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর অঞ্চলটিতে বর্তমানে প্রায় ৫৩ হাজার মার্কিন সেনা অবস্থান করছেন। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে মোতায়েন রয়েছে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরি। মঙ্গলবার (১৭ নভেম্বর) দ্য জেরুজালেম পোস্টকে এ তথ্য জানিয়েছেন সংশ্লিষ্ট বিষয়ে অবগত এক সূত্র।
প্রতিবেদন অনুযায়ী, মধ্যপ্রাচ্যে একই সময়ে যুক্তরাষ্ট্রের তিনটি বিমানবাহী রণতরির উপস্থিতি বিরল ঘটনা। গত এপ্রিলের পর অঞ্চলটিতে এমন সামরিক পরিস্থিতি দেখা যায়নি। এর আগে ২০০৩ সালে দ্বিতীয় উপসাগরীয় যুদ্ধের সময় একই ধরনের সামরিক উপস্থিতি লক্ষ্য করা গিয়েছিল। ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যে মার্কিন সামরিক শক্তির এই সমাবেশ বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এদিকে, ইরান পরিস্থিতি নিয়ে রোববার সন্ধ্যায় দীর্ঘ বৈঠক করেছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা। তেল আবিবে ইসরাইলি সামরিক সদর দপ্তর কিরিয়ার অপারেশনস ডিরেক্টরেটের ভূগর্ভস্থ কমান্ড সেন্টারে বৈঠকটি অনুষ্ঠিত হয়। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরাইলি সামরিক বাহিনীর প্রধান লেফটেন্যান্ট জেনারেল আইয়াল জামিরের মধ্যে মতপার্থক্য থাকার বিষয়টিও আলোচনায় আসে।
তবে বৈঠক সম্পর্কে অবগত ইসরাইলের দুটি সূত্র দ্য জেরুজালেম পোস্টকে জানিয়েছে, ইরান ইস্যুতে নেতানিয়াহু ও সেনাপ্রধান একই অবস্থানে রয়েছেন। বৈঠকে তাদের মধ্যে কোনো বিরোধ বা মতপার্থক্য দেখা যায়নি। এমনকি তথ্য ও সিদ্ধান্তের ক্ষেত্রেও দুজনের মধ্যে কোনো ভিন্নমত ছিল না বলে জানিয়েছে একটি সূত্র।
বৈঠকে ইসরাইলি সামরিক কর্মকর্তারা জানান, অর্থনৈতিক সংকটের মধ্যেও ইরান নিজেদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা পুনর্গঠনে বিপুল অর্থ ও সম্পদ বিনিয়োগ করছে। দেশটির সামরিক সক্ষমতা পুনরুদ্ধারের এই প্রচেষ্টা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তারা। ফলে ইরানকে ঘিরে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক তৎপরতা এখন নতুন করে আলোচনায় এসেছে।
টি/