
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
কুয়েতের মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বাহরাইনেও দফায় দফায় আঘাত
ভোরের নিস্তব্ধতা ভেঙে হঠাৎই বিকট শব্দে বেজে উঠল বিপদসংকেত! মুহূর্তের মধ্যে কুয়েত আর বাহরাইনের আকাশ ছেয়ে গেল ঝাঁকে ঝাঁকে আত্মঘাতী ড্রোনে! টার্গেট বিশ্বের সবচেয়ে শক্তিশালী মার্কিন সামরিক ঘাঁটি! এক রাত আগেই ইরানের বুকে আঘাত হেনেছিল মার্কিন যুদ্ধবিমান, আর ভোর হতেই ভয়াবহ রূপে ফিরে এল তেহরান!
তখন বুধবার ভোর। চারদিক অন্ধকার, মানুষ গভীর ঘুমে। ঠিক তখনই কুয়েতের আলী আল-সালেম বিমানঘাঁটি আর বাহরাইনের আকাশে শুরু হয় মৃত্যুর তাণ্ডব! ঝাঁকে ঝাঁকে ছুটে আসে ইরানের আত্মঘাতী ড্রোন। এই সংঘাতের শুরুটা হয়েছিল ঠিক আগের দিন মঙ্গলবার সকালে। বাহরাইনের মার্কিন রাডারে ড্রোন হামলা চালায় ইরানি বাহিনী। জবাব দিতে দেরি করেনি যুক্তরাষ্ট্রও। কয়েক ঘণ্টার মধ্যেই ইরানের কেশম দ্বীপে হামলা চালিয়ে গুঁড়িয়ে দেয় তাদের একটি ক্ষেপণাস্ত্র ঘাঁটি।
নিজেদের দ্বীপে হামলার প্রতিশোধ নিতে ২৪ ঘণ্টাও সময় নেয়নি তেহরান। ভোর হতেই কুয়েতের বিমানঘাঁটিতে থাকা মার্কিন প্যাট্রিয়ট প্রতিরক্ষাব্যবস্থা ও মিসাইল লঞ্চার লক্ষ্য করে ঝাঁপিয়ে পড়ে ইরানি সেনারা। একই সাথে বাহরাইনেও চলে দফায় দফায় ড্রোন হামলা! তবে কুয়েত ও বাহরাইন সেনাবাহিনীর দাবি, ড্রোনগুলো মাটিতে পড়ার আগেই আকাশেই গুঁড়িয়ে দেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্রও বলছে, এতে তাদের কোনো সেনা হতাহত বা বড় কোনো ক্ষতি হয়নি।
হামলা-পাল্টা হামলার পরপরই ভয়ংকর হুঁশিয়ারি দিয়েছেন ইরানের সেনাপ্রধান আমির হাতামি! তার সাফ কথা—যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা আবারও এমন ভুল করলে জবাব হবে আরও বিধ্বংসী, যার কোনো ভৌগোলিক সীমারেখা থাকবে না! অন্যদিকে, সাগরে শক্তি বাড়াতে বিশাল বিমানবাহী রণতরী ‘ইউএসএস রুজভেল্ট পাঠিয়েছে ওয়াশিংটন। একটি রণতরী ফিরে গেলেও, এখন দুটি বিশাল রণতরী আর ডজনখানেক যুদ্ধজাহাজ নিয়ে উপসাগরে ওত পেতে আছে মার্কিন নৌবাহিনী!
দুই পরাশক্তির এই মরণখেলায় সবচেয়ে বড় বিপদে পড়েছে হরমুজ প্রণালীর বাণিজ্যিক জাহাজগুলো। ইতিমধ্যেই আবুধাবির একটি জাহাজে হামলায় একজন নিখোঁজ ও ১১ জন আহত হয়েছেন। সাগরের নিচে মাইন বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে আরও কয়েকটি ট্যাংকার। সব মিলিয়ে থমকে গেছে শান্তি আলোচনা!