
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তাসনুভা তিশা কঠিন সময় পার করছেন। তার মা হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মায়ের অসুস্থতার খবর জানিয়ে শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি আবেগঘন পোস্ট করেছেন এই অভিনেত্রী।
তিশার দেওয়া তথ্য অনুযায়ী, চার দিন আগে তার মা হার্ট অ্যাটাক করেন। এরপর তাকে হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি গুরুতর অসুস্থ অবস্থায় চিকিৎসকদের পর্যবেক্ষণে রয়েছেন বলে জানিয়েছেন তিশা।
মায়ের একটি ছবি যুক্ত করে ফেসবুক পোস্টে তিশা লেখেন, ‘দয়া করে সবাই আমার মায়ের জন্য দোয়া করবেন। চার দিন আগে আমার মা হার্ট অ্যাটাক করেছেন এবং তিনি এখনো হাসপাতালে চিকিৎসাধীন ও পর্যবেক্ষণে রয়েছেন।’
মায়ের অসুস্থতার কারণে
সবশেষে দেশবাসীর কাছে মায়ের জন্য দোয়া চেয়ে তিশা বলেন, সবাই যেন প্রার্থনা করেন, আল্লাহ তার মাকে ‘শেফা-ই-কামেলা’ দান করেন, শক্তি দেন এবং হৃদযন্ত্রকে হেফাজত করেন। পাশাপাশি দ্রুত ও সম্পূর্ণ সুস্থ হয়ে তার মা যেন নিরাপদে পরিবারের মাঝে ফিরে আসেন, সেই প্রার্থনাও করেন তিনি।
টি/