
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দক্ষিণী সিনেমার সুপারস্টার রজনীকান্ত ৭৫ বছর বয়সেও বক্স অফিসে সমান দাপট বজায় রেখে চলেছেন। ২০২৩ সালে বহুল আলোচিত সিনেমা ‘জেলার’-এর অভূতপূর্ব সাফল্যের পর এবার আসছে এর সিক্যুয়েল ‘জেলার ২’। নতুন এই কিস্তিতে দর্শকদের জন্য থাকছে বড় চমক—সিনেমাজগতে প্রথমবারের মতো একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন রজনীকান্ত ও বলিউড অভিনেত্রী বিদ্যা বালান।
প্রযোজনা প্রতিষ্ঠান সান পিকচার্স গত রোববার (২০ সেপ্টেম্বর) বিদ্যা বালানের লুকের প্রথম ঝলক প্রকাশ করে দর্শকমহলে উন্মাদনা সৃষ্টি করেছে। সিনেমাটিতে তাকে ‘কান্থা’ চরিত্রে দেখতে পাবেন দর্শকরা। সামান্য সময়ের সেই লুক প্রকাশ পেতেই সোশ্যাল মিডিয়ায় বিদ্যা বালানের নতুন অবতার নিয়ে জোর চর্চা শুরু হয়েছে।
প্রকাশিত ঝলকে নীল শাড়ি ও কালো ব্লাউজে বিদ্যাকে সিঁড়ি বেয়ে
তবে ‘কান্থা’ চরিত্রটি গল্পে ঠিক কী ভূমিকা পালন করবে, সে বিষয়ে নির্মাতারা এখনও স্পষ্ট কিছু জানাননি। এর আগে ছবিটির অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্র হিসেবে এস জে সুরিয়াকে ‘বোধি কালপাক’ এবং মালয়ালম অভিনেতা সুরাজ ভেঞ্জারামুডুকে ‘দিলীপ’ চরিত্রে পরিচয় করিয়ে দেওয়া হয়েছে। নেলসন দিলীপকুমার পরিচালিত এই সিনেমাটিতে রজনীকান্ত তাঁর জনপ্রিয় ‘টাইগার’ মুথুভেল পান্ডিয়ান চরিত্রেই প্রত্যাবর্তন করছেন।
প্রথম পর্বের রাম্যা কৃষ্ণান ও যোগী বাবুর মতো পরিচিত মুখগুলোর পাশাপাশি একাধিক নতুন তারকার সংযোজনে নতুন রূপ পাচ্ছে ফ্র্যাঞ্চাইজিটি। সান পিকচার্সের ব্যানারে নির্মিত এই বড় বাজেটের সিনেমার সুর ও সংগীত পরিচালনা করছেন অনিরুদ্ধ রবিচন্দর। আগামী ১৫ অক্টোবর বিশ্বব্যাপী প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত ‘জেলার ২’।
/টি