
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
‘হঠাৎ বৃষ্টি’ দিয়ে বাংলা সিনেমায় পরিচিতি, এরপর ‘সাথী’ সিনেমায় জিৎ-এর বিপরীতে অভিনয় করে জনপ্রিয়তা—দীর্ঘ ২৫ বছরের ক্যারিয়ারে এমনই নানা বাঁক পেরিয়েছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা ত্রিবেদী। বিয়ের পর তিনি পরিচিতি পান প্রিয়াঙ্কা উপেন্দ্র নামে। বাংলা সিনেমার পাশাপাশি হিন্দি, তামিল, তেলেগু ও কন্নড় ভাষার চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। এরই মধ্যে অভিনয় করেছেন ৫০টি সিনেমায়। এখন অভিনয়ের পাশাপাশি প্রযোজনায় যুক্ত থাকার পাশাপাশি ভবিষ্যতে পরিচালনায় আসার প্রস্তুতিও নিচ্ছেন এই অভিনেত্রী।
১৯৯৮ সালে বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে অভিষেক হয় প্রিয়াঙ্কার। বাংলাদেশের অভিনেতা ফেরদৌসের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করা সিনেমাটি দুই বাংলার দর্শকের কাছে তাকে পরিচিত করে তোলে। এরপর ‘সাথী’ ও ‘সঙ্গী’র মতো সিনেমায় জিৎ-এর
বিয়ের পর অভিনয় থেকে সাময়িক বিরতিকে ক্যারিয়ারের সমাপ্তি হিসেবে দেখেননি প্রিয়াঙ্কা। পরিবার ও সন্তানদের সময় দেওয়ার জন্য সচেতনভাবেই বিরতি নিয়েছিলেন তিনি। পরে আবার কাজের প্রস্তাব পেতে শুরু করলে শুধু সিনেমার সংখ্যা নয়, গল্প ও চরিত্রের মানকে বেশি গুরুত্ব দিতে থাকেন। তার মতে, বিয়ের পর যখন তিনি পর্দায় ফিরেছিলেন, তখন নায়কদের স্ত্রীদের নিয়মিত সিনেমায় অভিনয় করা নিয়ে সামাজিকভাবে নানা ধরনের দৃষ্টিভঙ্গি ছিল। ফলে চরিত্র ও সহশিল্পী নির্বাচনের ক্ষেত্রেও তাকে বাড়তি সচেতন হতে হয়েছিল।
প্রিয়াঙ্কার ক্যারিয়ারে ‘রা’ সিনেমাটিও বিশেষভাবে গুরুত্বপূর্ণ। তেলেগু ভাষার এই সিনেমায় উপেন্দ্রর সঙ্গে অভিনয় করতে গিয়ে তাদের পরিচয় হয়। পরবর্তী সময়ে সেই সম্পর্ক বিয়েতে গড়ায়। দীর্ঘ ক্যারিয়ারে ৫০টি সিনেমায় অভিনয়ের মাইলফলকও ছুঁয়েছেন তিনি। ২০২২ সালে ‘ডিটেকটিভ তীক্ষ্ণা’কে নিজের ৫০তম সিনেমা হিসেবে উল্লেখ করেন প্রিয়াঙ্কা, যেখানে তাকে একজন নারী গোয়েন্দার চরিত্রে দেখা যায়। অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও যুক্ত হয়েছেন তিনি। ভবিষ্যতে পরিচালনার দায়িত্বও নিতে চান এই অভিনেত্রী।
সম্প্রতি আলোচিত ‘সেপ্টেম্বর ২১’ সিনেমায়ও ভিন্ন ধরনের চরিত্রে দেখা গেছে প্রিয়াঙ্কাকে। কারেন ক্ষিতি সুবর্ণ পরিচালিত হিন্দি-কন্নড় ভাষার এই সিনেমায় আলঝেইমারে আক্রান্ত এক ব্যক্তির সেবিকার চরিত্রে অভিনয় করেছেন তিনি। সিনেমাটি ২২ মে ২০২৬ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। দীর্ঘ পথচলার পরও নতুন গল্প ও চরিত্রের প্রতি আগ্রহ ধরে রেখেছেন প্রিয়াঙ্কা। তার সাম্প্রতিক কাজের ধরনেও অর্থবহ গল্পের প্রতি ঝোঁক স্পষ্ট। এবার অভিনয় ও প্রযোজনার পাশাপাশি পরিচালনার নতুন অধ্যায়ে পা রাখার অপেক্ষায় এই অভিনেত্রী।
/টি