
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
নিরাপত্তা নিশ্চিত করতে শ্রমিক-কর্মচারীদের পরিচয়পত্র যাচাই করে কারখানায় প্রবেশের অনুমতি দেওয়ার নির্দেশ দিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। কারখানায় বহিরাগতদের প্রবেশ ঠেকানো, ভাঙচুর প্রতিরোধ এবং উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি কমাতে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
গত ১৯ নভেম্বর সংগঠনটির সদস্য কারখানার মালিকদের কাছে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সাম্প্রতিক শ্রম অসন্তোষের মধ্যে সকালে কাজে প্রবেশের সময় কয়েকটি কারখানায় বহিরাগত ব্যক্তিরা শ্রমিকদের ভিড়ে ঢুকে পড়ছেন। এতে কারখানার ভেতরে বিশৃঙ্খলা ও ভাঙচুরের ঘটনা ঘটছে।
বিজিএমইএ জানায়, এসব ঘটনায় একদিকে কারখানার জানমালের ক্ষতি হচ্ছে, অন্যদিকে উৎপাদন ব্যাহত হচ্ছে। পাশাপাশি সাধারণ শ্রমিকদের মধ্যে বিরোধ তৈরির আশঙ্কাও দেখা দিচ্ছে। এ পরিস্থিতিতে শ্রমিক-কর্মচারীরা সকালে কারখানায় প্রবেশের সময় পরিচয়পত্র সঙ্গে রাখছেন কি না, তা নিশ্চিত করতে সদস্য কারখানাগুলোকে বিশেষভাবে অনুরোধ জানিয়েছে সংগঠনটি।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, পর্যাপ্ত নিরাপত্তাকর্মী নিয়োগের মাধ্যমে শ্রমিকদের পরিচয়পত্র যাচাই করতে হবে। পরিচয়পত্র নিশ্চিত হওয়ার পরই তাদের কারখানায় প্রবেশের অনুমতি দিতে হবে। এর মাধ্যমে বহিরাগতদের প্রবেশ নিয়ন্ত্রণ ও কারখানার নিরাপত্তা বজায় রাখার ওপর গুরুত্ব দিয়েছে বিজিএমইএ।
প্রসঙ্গত, গত ১ নভেম্বর থেকে মজুরি বৃদ্ধির দাবিতে বিভিন্ন শিল্পাঞ্চলে আন্দোলন শুরু করেন পোশাকশ্রমিকরা। তাদের প্রধান দাবি ছিল মাসিক ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ৩০ হাজার টাকা করা। পাশাপাশি শ্রমিকদের কালো তালিকাভুক্ত করা বন্ধ এবং চাকরিচ্যুতদের পুনর্বহালের দাবিও জানান তারা। আন্দোলন বিভিন্ন শিল্পাঞ্চলে ছড়িয়ে পড়ায় কারখানার উৎপাদন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়। এ কারণে অনেক কারখানা বন্ধ রাখা হয়েছে।
টি/