
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকাই সিনেমার নন্দিত অভিনেত্রী পূর্ণিমা। অভিনয়গুণ, সৌন্দর্য ও রুচিশীল ফ্যাশন সেন্স—সবকিছু মিলিয়েই দর্শকের কাছে আলাদা জায়গা করে নিয়েছেন তিনি। বিশেষ করে রোমান্টিক সিনেমার নায়িকা হিসেবে একসময় তার জনপ্রিয়তা ছিল তুঙ্গে। ‘মনের মাঝে তুমি’, ‘হৃদয়ের কথা’, ‘আকাশ ছোঁয়া ভালোবাসা’, ‘ভালোবাসার লাল গোলাপ’সহ বেশ কিছু সিনেমায় তার অভিনয় এখনো দর্শকের কাছে উপভোগ্য।
অভিনয়ের পাশাপাশি পূর্ণিমার সাজ-পোশাকও বরাবরই ভক্তদের নজর কাড়ে। শাড়িতে বাঙালিয়ানার ছোঁয়া হোক কিংবা আধুনিক সাজ—যেভাবেই পর্দা বা সামাজিক যোগাযোগমাধ্যমে হাজির হন, তার উপস্থিতিতে থাকে আলাদা নান্দনিকতা। এবারও তার ব্যতিক্রম হয়নি। জামদানি শাড়িতে নিজেকে সাজিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু ছবি প্রকাশ করেছেন এই অভিনেত্রী।
ছবিতে পূর্ণিমাকে দেখা গেছে একেবারে বাঙালি নারীর চিরচেনা সাজে।
পূর্ণিমার প্রকাশ করা ছবিগুলো ইতোমধ্যে ভক্তদের নজর কেড়েছে। স্বাভাবিক সৌন্দর্যের সঙ্গে বাঙালি ঐতিহ্যের মেলবন্ধনে তার এই সাজ তৈরি করেছে মায়াবী ও নান্দনিক এক আবহ। ভক্তদের অনেকেই অভিনেত্রীর এই লুকে মুগ্ধতা প্রকাশ করছেন। তার এই উপস্থিতি যেন আবারও মনে করিয়ে দিল—ফ্যাশনের ধরন বদলালেও বাঙালির ঐতিহ্যবাহী জামদানির আবেদন কখনো পুরোনো হওয়ার নয়।
টি/