
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ঢালিউড কিং শাকিব খানের নতুন সিনেমা ‘মহব্বত’। বৃহস্পতিবার (১ অক্টোবর) সিনেমাটির নাম ঘোষণা করেন নির্মাতা হিমেল আশরাফ। শাকিব খান ও প্রযোজক আরশাদ আদনানকে নিয়ে এটি হিমেল আশরাফের তৃতীয় সিনেমা। এর আগে এই জুটি ‘প্রিয়তমা’ ও ‘রাজকুমার’ সিনেমা উপহার দিয়েছে।
সিনেমাটির নাম ঘোষণার পাশাপাশি সামাজিক মাধ্যমে প্রকাশ করা হয়েছে ‘মহব্বত’-এর পোস্টার। পোস্টারে কালো পোশাকে এক পুরুষ ও সাদা পোশাকে এক নারীকে দেখা গেছে। পুরুষটির হাতে রয়েছে আগ্নেয়াস্ত্র এবং পরনে কালো লম্বা কোট। তবে পোস্টারে নারী চরিত্রে কে থাকছেন, তা জানানো হয়নি।
‘মহব্বত’-এর নায়িকা কে হচ্ছেন, সিনেমাটির নাম ঘোষণার পর থেকেই তা নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা শুরু হয়েছে।
সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, নায়িকা হিসেবে একাধিক অভিনয়শিল্পীর সঙ্গে প্রাথমিক পর্যায়ে কথাবার্তা চলছে। আলোচনায় থাকা পাকিস্তানি অভিনেত্রীদের মধ্যে রয়েছেন হানিয়া আমির, সজল আলি, ইয়ামনা জায়েদি ও দুর-ই-ফিশান। পাশাপাশি ভারতের দুই জনপ্রিয় নায়িকার নামও বিবেচনায় রয়েছে। তবে এখনো কারও সঙ্গে চূড়ান্ত চুক্তি হয়নি।
এদিকে পরিচালক হিমেল আশরাফ ও প্রযোজক আরশাদ আদনান নায়িকা প্রসঙ্গে এখনই বিস্তারিত জানাতে চাইছেন না। তারা জানিয়েছেন, খুব শিগগিরই আনুষ্ঠানিকভাবে নায়িকার নাম ঘোষণা করা হবে। প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে আরও জানা গেছে, ‘মহব্বত’ সিনেমার শুটিং শুরু হবে আগামী বছরের জানুয়ারির প্রথম সপ্তাহে। ফলে শাকিব খানের বিপরীতে শেষ পর্যন্ত কে অভিনয় করছেন, সেটি জানতে অপেক্ষা করতে হবে আনুষ্ঠানিক ঘোষণার জন্য।
টি/