
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বলিউড অভিনেত্রী বিদ্যা বালান ১৭ বছর পর আবারও পরিচালক আর বালকির সঙ্গে কাজ করছেন। নতুন একটি তামিল সিনেমায় একসঙ্গে ফিরছেন তারা। ইতোমধ্যে সিনেমাটির শুটিং শুরু হয়েছে। তবে এখনো সিনেমাটির নাম, গল্প কিংবা বিদ্যার চরিত্র সম্পর্কে বিস্তারিত কিছু প্রকাশ করা হয়নি।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন সিনেমার সেট থেকে একটি ছবি শেয়ার করেছেন বিদ্যা বালান। ছবিতে হাতে চিত্রনাট্য, চোখে চশমা ও লম্বা বিনুনিতে দেখা গেছে অভিনেত্রীকে। ছবির সঙ্গে তিনি লিখেছেন, ‘নতুন শুরু’। একই পোস্টে নতুন তামিল সিনেমা এবং আর বালকির সঙ্গে কাজ করার কথাও জানিয়েছেন তিনি।
নতুন সিনেমাটি নিয়ে নির্মাতা ও অভিনেত্রী দুজনেই বেশ কিছু বিষয় গোপন রেখেছেন। সিনেমাটির গল্প কী, বিদ্যার চরিত্র কেমন
বিদ্যা বালান ও আর বালকির সর্বশেষ একসঙ্গে কাজ ছিল ২০০৯ সালের সিনেমা ‘পা’-তে। অমিতাভ বচ্চন ও অভিষেক বচ্চন অভিনীত ওই সিনেমায় গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন বিদ্যা। ‘পা’-এর পর দীর্ঘ ১৭ বছর আর একসঙ্গে কাজ করা হয়নি তাদের। এবার নতুন তামিল সিনেমার মাধ্যমে ফের জুটি বাঁধছেন পরিচালক ও অভিনেত্রী।
তবে এটি বিদ্যা বালানের প্রথম তামিল সিনেমা নয়। এর আগে ‘নেরকোন্ডা পারভাই’ সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। রজনীকান্ত অভিনীত ‘জেলার ২’ সিনেমাতেও অভিনয় করছেন বিদ্যা। নতুন এই সিনেমার মাধ্যমে অবশ্য প্রথমবারের মতো আর বালকির পরিচালনায় তামিল ভাষার পূর্ণাঙ্গ একটি সিনেমায় কাজ করছেন তিনি। দীর্ঘ সময় পর তাদের এই পুনর্মিলন ঘিরে দর্শকদের মধ্যে ইতোমধ্যেই আগ্রহ তৈরি হয়েছে।