
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানে নতুন করে কোনো সামরিক হামলা না চালানোর জন্য যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর ফলে টানা প্রায় দুই সপ্তাহ ধরে চলা মার্কিন ধারাবাহিক সামরিক অভিযানের সমাপ্তি ঘটেছে।
শনিবার (২৫ জুলাই) বিষয়টির সঙ্গে সরাসরি অবগত দুটি সূত্রের বরাতে এ তথ্য নিশ্চিত করেছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস। প্রতিবেদনে বলা হয়েছে, সামরিক অভিযান বন্ধের এই সিদ্ধান্ত হঠাৎ নয়, বরং নির্দিষ্ট কৌশলগত বিবেচনার ফল।
সূত্র অনুযায়ী, ট্রাম্পের এই সিদ্ধান্তের পেছনে মূলত দুটি কারণ রয়েছে। প্রথমত, ইরানকে ঘিরে কূটনৈতিক আলোচনার পথ খোলা রাখা। দ্বিতীয়ত, পেন্টাগনের অভ্যন্তরীণ মূল্যায়নে দেখা গেছে, বর্তমান পর্যায়ের সামরিক হামলা কার্যকারিতার সর্বোচ্চ সীমায় পৌঁছে গেছে।
তবে ভবিষ্যতে বড় ধরনের সামরিক অভিযানের সম্ভাবনা পুরোপুরি
এদিকে বিষয়টি নিয়ে অ্যাক্সিওস হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হয়নি কর্তৃপক্ষ। ফলে কূটনৈতিক পথ নাকি আবার সামরিক উত্তেজনা—পরবর্তী পদক্ষেপ কী হবে, তা নিয়ে অনিশ্চয়তা থেকেই যাচ্ছে।
/টি