
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইয়েমেনের হুদি বিদ্রোহীরা সৌদি আরবের জিজান ও ইয়ানবুতে অবস্থিত দুটি আরামকো তেল স্থাপনায় সফল হামলার দাবি করেছে। শনিবার (২৫ জুলাই) গোষ্ঠীটি জানায়, হুদেইদা বন্দর ও কামরান দ্বীপে চালানো বিমান হামলার প্রতিশোধ হিসেবে এ হামলা চালানো হয়েছে।
হুদিদের এক আনুষ্ঠানিক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনে চলমান সামরিক আগ্রাসনের জবাবে দুটি পৃথক সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। প্রথম অভিযানে ডজনখানেক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করে জিজানের সংবেদনশীল আরামকো স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়। দ্বিতীয় অভিযানে একাধিক ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রের পাশাপাশি ড্রোন ব্যবহার করে ইয়ানবুর আরামকো স্থাপনায় হামলা চালানো হয় বলে দাবি করা হয়েছে।
এদিকে, ইয়েমেনে সৌদি নেতৃত্বাধীন অবরোধ এবং সানার আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার জবাবে
বিশ্লেষকদের মতে, মার্কিন-ইরান উত্তেজনার কারণে হরমুজ প্রণালী দিয়ে পারস্য উপসাগরের বাণিজ্যিক চলাচল ব্যাহত হওয়ায় বাব আল-মান্দেব প্রণালী বর্তমানে সৌদি আরবের তেল রফতানির অন্যতম গুরুত্বপূর্ণ রুটে পরিণত হয়েছে।
অন্যদিকে, হামলার পর ইয়েমেন টেলিভিশনের খবরে বলা হয়েছে, দেশটির মধ্যাঞ্চলের মারিব এবং উত্তরাঞ্চলের আল-জউফ প্রদেশে হুদি বাহিনীর একাধিক অবস্থানে বিমান হামলা চালানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, এসব হামলায় কয়েকজন ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ বিশেষজ্ঞসহ হুদি গোষ্ঠীর বেশ কয়েকজন সদস্য নিহত হয়েছেন। তবে এ বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি হুদি কর্তৃপক্ষ।
সূত্র: মিডল ইস্ট আই।
/টি