
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক বাণিজ্যপথ হরমুজ প্রণালিতে একটি তেলের ট্যাংকারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। ইরানের গণমাধ্যমের দাবি, দেশটির নির্ধারিত নৌপথ থেকে সরে যাওয়ায় ট্যাংকারটি নৌ-মাইনের আঘাতে বিস্ফোরণের শিকার হয়।
রোববার (২৬ জুলাই) ইরানি সংবাদমাধ্যম এ তথ্য জানায়। মেহের নিউজ এজেন্সির বরাত দিয়ে ডেফাপ্রেস নিউজ ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়, কৌশলগত এই জলপথে ইরানের নির্ধারিত রুট থেকে বিচ্যুত হওয়ার পর ট্যাংকারটি নৌ-মাইনের সঙ্গে সংঘর্ষে পড়ে এবং এতে শক্তিশালী বিস্ফোরণ ঘটে।
তবে তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এছাড়া বিস্ফোরণের শিকার জাহাজটির পরিচয় কিংবা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কেও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে, গত ২৬ জুন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজগুলোকে কেবল ইরানের নির্ধারিত নৌপথ
সাম্প্রতিক সপ্তাহগুলোতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা নতুন করে তীব্র আকার ধারণ করেছে। ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার পর পাল্টা প্রতিক্রিয়ায় অঞ্চলে থাকা মার্কিন সামরিক স্থাপনা ও সরঞ্জামে হামলার দাবি করে তেহরান।
এদিকে গত ৮ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ এনে গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক (এমওইউ) বাতিলের ঘোষণা দেন। হরমুজ প্রণালিতে তিনটি তেলের ট্যাংকারে হামলা এবং জাহাজ চলাচলের নিয়ম নিয়ে দুই দেশের মধ্যে নতুন করে বিরোধের জেরেই এই সিদ্ধান্ত আসে বলে ধারণা করা হচ্ছে।
হরমুজ প্রণালি ইস্যুতে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থান দীর্ঘদিন ধরেই বিপরীতমুখী। যুক্তরাষ্ট্র এই গুরুত্বপূর্ণ জলপথে আন্তর্জাতিক জাহাজ চলাচলের পূর্ণ স্বাধীনতার পক্ষে অবস্থান নিয়েছে। অন্যদিকে ইরান বলছে, তাদের উপকূলসংলগ্ন নির্ধারিত চ্যানেল ব্যবহার করে এবং দেশটির নৌ-নির্দেশনা মেনেই সব জাহাজকে চলাচল করতে হবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
/টি