
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ইরানের বিরুদ্ধে যৌথ সামরিক অভিযান শুরুর পর প্রথমবারের মতো হোয়াইট হাউসে বৈঠকে বসেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। দুই নেতার এ বৈঠককে ইতিবাচক ও ফলপ্রসূ বলে জানিয়েছে হোয়াইট হাউস। তবে বৈঠক শেষে কোনো যৌথ সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।
হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলিন লেভিট জানান, দুই নেতার মধ্যে অনুষ্ঠিত বৈঠকটি গঠনমূলক পরিবেশে হয়েছে। ইসরায়েলি গণমাধ্যমের তথ্য অনুযায়ী, প্রায় ৯০ মিনিট ধরে চলা এই বৈঠক ছিল ফেব্রুয়ারিতে ইরানকে কেন্দ্র করে সংঘাত শুরু হওয়ার পর ট্রাম্প ও নেতানিয়াহুর অষ্টম সাক্ষাৎ।
প্রতিবেদনে আরও বলা হয়, ট্রাম্প ও নেতানিয়াহুর মধ্যে কোনো একান্ত বৈঠক অনুষ্ঠিত হয়নি। বরং পুরো ইসরায়েলি প্রতিনিধিদল,
নেতানিয়াহুর কার্যালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৈঠকটি বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আলোচনায় ইরান-সংক্রান্ত বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে উঠে আসে। তবে বৈঠকের বিস্তারিত বিষয়ে কোনো পক্ষই আনুষ্ঠানিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করেনি।
এদিকে ইসরায়েলের চ্যানেল ১২-এর খবরে বলা হয়েছে, বৈঠকে ট্রাম্প ইসরায়েলের নিয়ন্ত্রণাধীন এলাকা থেকে সেনা প্রত্যাহারের কোনো অনুরোধ নেতানিয়াহুর কাছে উত্থাপন করেননি। ফলে নিরাপত্তা ও আঞ্চলিক পরিস্থিতি নিয়ে দুই দেশের অবস্থানে আপাতত বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত মেলেনি।
/টি