
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ফিলিস্তিনকে সমর্থন করা সমগ্র মানবজাতির, বিশেষ করে মুসলিম বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ দায়িত্ব বলে মন্তব্য করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। বুধবার (১২ আগস্ট) আঙ্কারার প্রেসিডেন্ট ভবনে ফিলিস্তিনি কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি। এরদোয়ান জানান, তুরস্ক প্রতিটি আন্তর্জাতিক প্ল্যাটফর্মে ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠার পক্ষে কথা বলে যাবে।
এরদোয়ান বলেন, ফিলিস্তিনিদের অধিকারের প্রতি সমর্থন জানানো শুধু কোনো একটি দেশের দায়িত্ব নয়, বরং সমগ্র মানবজাতির দায়িত্ব। তিনি অভিযোগ করেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সরকার অধিকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে বিশ্বের চোখের সামনেই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে। এর মাধ্যমে তারা একটি সার্বভৌম ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বকে ক্ষুণ্ন করছে
তুরস্কের প্রেসিডেন্ট বলেন, ফিলিস্তিনিদের সঙ্গে পরামর্শ করে দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে ফিলিস্তিনের দাবিকে এগিয়ে নিতে আঙ্কারা কাজ করে যাচ্ছে। তার অভিযোগ, অঞ্চলজুড়ে দখল, জোরপূর্বক উচ্ছেদ ও ভূমি দখলের নীতি ক্রমেই তীব্র হচ্ছে। জাতিসংঘের তথ্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, ২০২৬ সালে এখন পর্যন্ত দখলদারদের সহিংসতা, ধ্বংসযজ্ঞ ও উচ্ছেদের কারণে প্রায় ৩ হাজার ৮০০ ফিলিস্তিনি বাস্তুচ্যুত এবং প্রায় ১০০ জন নিহত হয়েছেন।
এরদোয়ান আরও বলেন, নেতানিয়াহু সরকার বিশৃঙ্খলা ও নতুন সংঘাতকে কাজে লাগিয়ে ফিলিস্তিন ইস্যুকে বৈশ্বিক আলোচনার বাইরে ঠেলে দিতে চায়। তবে তাদের এই প্রচেষ্টা সফল হবে না বলে মন্তব্য করেন তিনি। একই সঙ্গে মুসলমানদের প্রথম কিবলা আল-আকসা মসজিদসহ অন্যান্য পবিত্র স্থানের স্থিতাবস্থা পরিবর্তনের লক্ষ্যে যেকোনো উসকানির তীব্র বিরোধিতা করেন তুরস্কের প্রেসিডেন্ট।
ফিলিস্তিনি রাষ্ট্রের প্রতি আঙ্কারার সমর্থন পুনর্ব্যক্ত করে এরদোয়ান বলেন, ১৯৬৭ সালের সীমানার ভিত্তিতে এবং অধিকৃত পূর্ব জেরুজালেমকে রাজধানী করে একটি স্বাধীন ও ভৌগোলিকভাবে অবিচ্ছিন্ন ফিলিস্তিনি রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য তুরস্ক দৃঢ়ভাবে কাজ করবে। তিনি বলেন, ফিলিস্তিনিদের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়সংগত সমাধানের জন্য আন্তর্জাতিক পর্যায়ে তুরস্কের অবস্থান অব্যাহত থাকবে।
সূত্র: আনাদোলু এজেন্সি
/টি