
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
এশিয়া কাপে দুর্দান্ত শুরুর পর এবার আইসিসির কাছ থেকেও সুখবর পেলেন বাংলাদেশের তরুণ পেসার মারুফা আক্তার। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কার হিসেবে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে বিশাল লাফ দিয়ে ক্যারিয়ার সেরা অবস্থানে উঠেছেন ২১ বছর বয়সী এই পেসার।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) মেয়েদের টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। সেখানে মারুফা ছাড়াও বাংলাদেশের সুলতানা খাতুন, সোবহানা মোস্তারি ও দিলারা আক্তারের র্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে।
এশিয়া কাপের প্রথম ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে মাত্র ৬ রান দিয়ে ২ উইকেট নেন মারুফা। এরপর শ্রীলঙ্কার বিপক্ষেও বল হাতে ঝড় তোলেন তিনি। ৪ ওভারে ২১ রান দিয়ে শিকার করেন ৩ উইকেট। এমন ধারাবাহিক পারফরম্যান্সের ফলেই র্যাঙ্কিংয়ে ১৯ ধাপ এগিয়ে ১৮ নম্বরে উঠে
এর আগে ২০২৪ সালের মে মাসে টি-টোয়েন্টি বোলারদের র্যাঙ্কিংয়ে ২৩ নম্বরে উঠেছিলেন মারুফা। সেবার তার রেটিং ছিল ৬০৬ পয়েন্ট। এদিকে শ্রীলঙ্কার বিপক্ষে ৪ ওভারে এক মেডেনসহ ১৪ রান দিয়ে ১ উইকেট নেওয়া সুলতানা খাতুন ৯ ধাপ এগিয়ে ৩৭ নম্বরে উঠেছেন। তবে রাবেয়া খাতুন এক ধাপ পিছিয়ে ২১ নম্বরে এবং নাহিদা খাতুন চার ধাপ পিছিয়ে ৩২ নম্বরে নেমেছেন।
ব্যাটারদের র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কেউ সেরা বিশে জায়গা করে নিতে পারেননি। তবে এক ধাপ এগিয়ে ২১ নম্বরে উঠেছেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। শ্রীলঙ্কার বিপক্ষে ৩৪ রান করে সোবহানা মোস্তারি তিন ধাপ এগিয়ে ৩৬ নম্বরে এবং দিলারা আক্তার পাঁচ ধাপ এগিয়ে ৬২ নম্বরে উঠেছেন। সব মিলিয়ে এশিয়া কাপে মারুফার দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি মিলল আইসিসির র্যাঙ্কিংয়েও।
/টি