
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
আর মাত্র এক রান করলেই ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের বিশ্বরেকর্ডটি এককভাবে নিজের করে নিতে পারতেন দক্ষিণ আফ্রিকার ওপেনার জর্ডান হারমান। তবে ১৫০ রানে থেমে গেলেও নামিবিয়ার বিপক্ষে দুর্দান্ত ইনিংস দিয়ে অভিষেক স্মরণীয় করে রেখেছেন তিনি। পুরুষদের ওয়ানডে অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডে স্বদেশি ম্যাথু ব্রিটজকের পাশে বসেছেন হারমান।
বুধবার উইন্ডহোকে সিরিজের প্রথম ওয়ানডেতে ১২৬ বলে ১৫০ রানের ঝলমলে ইনিংস খেলেন হারমান। তার ইনিংসে ছিল ১৭টি চার ও তিনটি ছক্কার মার। ১২৫ বলে দেড় শ পূর্ণ করার পর পরের বলেই আউট হন এই প্রোটিয়া ওপেনার। ফলে এক রানের জন্য বিশ্বরেকর্ডটি এককভাবে নিজের করে নেওয়ার সুযোগ হাতছাড়া হয় তার।
এর আগে গত বছরের ১০ ফেব্রুয়ারি
হারমানের ইনিংসের শুরুটা ছিল বেশ ধীরস্থির। প্রথম ফিফটি পেতে তিনি খেলেন ৬১ বল। এরপর ব্যাট চালানোর গতি বাড়িয়ে দেন এই ওপেনার। ৯৩ বলে শতক পূর্ণ করার পর দেড় শ রানে পৌঁছাতে খেলেন মাত্র ৩২ বল। তার এই ঝোড়ো ব্যাটিং দক্ষিণ আফ্রিকাকে বড় সংগ্রহের পথে এগিয়ে দেয়।
টস হেরে ব্যাটিংয়ে নেমে ২৭ রানেই কনর এস্টারহুইজেনকে হারায় দক্ষিণ আফ্রিকা। এরপর টনি ডি জর্জির সঙ্গে দ্বিতীয় উইকেটে ১৯০ রানের বড় জুটি গড়েন হারমান। ডি জর্জি ৮৪ বলে করেন ৭২ রান। নিজের অভিষেকেই শতক করা হারমান দক্ষিণ আফ্রিকার পঞ্চম এবং পুরুষদের ওয়ানডে ইতিহাসের ২০তম ক্রিকেটার হিসেবে এই কীর্তি গড়লেন। তার আগে প্রোটিয়াদের হয়ে ওয়ানডে অভিষেকে শতক করেছিলেন কলিন ইনগ্রাম, টেম্বা বাভুমা, রিজা হেন্ড্রিকস ও ম্যাথু ব্রিটজকে।