
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
২০২৬-২০২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদনের সময়সীমা বাড়ানো হয়েছে। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব শিক্ষার্থী ১০ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে পারবে না, তারা পুনঃমূল্যায়নের ফলে পরিবর্তিত ফল পাওয়া শিক্ষার্থীদের সঙ্গে আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৩ সেপ্টেম্বর রাত ৮টা পর্যন্ত আবেদন করার সুযোগ পাবে।
এর আগে দেশের সরকারি ও বেসরকারি কলেজে একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শুরু হয় ২ সেপ্টেম্বর। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিতে মেধাক্রম অনুযায়ী শিক্ষার্থী ভর্তি করা হবে। এ জন্য কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। অনলাইন আবেদনের ফি নির্ধারণ করা হয়েছে ২২০ টাকা।
নীতিমালা অনুযায়ী, প্রথম পর্যায়ে নির্বাচিত শিক্ষার্থীদের ফল
ভর্তিতে কলেজগুলোর ৯৩ শতাংশ আসন সাধারণ শিক্ষার্থীদের জন্য মেধার ভিত্তিতে উন্মুক্ত থাকবে। বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের সন্তানদের জন্য ৫ শতাংশ, শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য ১ শতাংশ এবং মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থার কর্মীদের সন্তানদের জন্য ১ শতাংশ আসন সংরক্ষিত থাকবে। মহানগর, বিভাগীয় ও জেলা সদরের প্রতিষ্ঠানে প্রযোজ্য এই কোটা ব্যবস্থায় উপযুক্ত প্রার্থী না পাওয়া গেলে মেধা তালিকা থেকে আসন পূরণ করা হবে। এ ছাড়া স্কুল অ্যান্ড কলেজ বা নিজস্ব প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষার্থীরা নিজ প্রতিষ্ঠানে অগ্রাধিকার পাবেন।
ভর্তির ফি ও বিভিন্ন চার্জের ক্ষেত্রেও সর্বোচ্চ সীমা নির্ধারণ করে দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এমপিওভুক্ত প্রতিষ্ঠানে ঢাকা মহানগরে সর্বোচ্চ ৫ হাজার, অন্যান্য মহানগরে ৩ হাজার, জেলা সদরে ২ হাজার এবং উপজেলা বা মফস্বলে ১ হাজার ৫০০ টাকা নেওয়া যাবে। নন-এমপিও বা আংশিক এমপিওভুক্ত প্রতিষ্ঠানে স্থান ও মাধ্যমভেদে সর্বোচ্চ ২ হাজার ৫০০ থেকে ৮ হাজার ৫০০ টাকা পর্যন্ত ফি নির্ধারণ করা হয়েছে। শিক্ষার্থীর প্রাথমিক নিশ্চায়নের সময় বোর্ডকে মোট ৩৪০ টাকা দিতে হবে। বোর্ডের অনুমতি ছাড়া কোনো প্রতিষ্ঠান টিসি ইস্যু বা শিক্ষার্থী ভর্তি করতে পারবে না। অনুমোদনহীন শাখা বা বিষয়ে ভর্তি করালে সংশ্লিষ্ট কলেজের পাঠদানের অনুমতি, স্বীকৃতি বা এমপিওভুক্তি বাতিল হতে পারে।
/টি