
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
‘লাগান’ সিনেমার দুই দশক পর আবারও বড় পর্দায় এক হচ্ছেন নির্মাতা আশুতোষ গোয়ারিকর ও বলিউড অভিনেতা আমির খান। আসন্ন স্পোর্টস ড্রামা ‘ললকারা’-তে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করবেন আমির। সিনেমাটিতে ৬১ বছর বয়সি এই অভিনেতাকে ২৫ বছর বয়সি এক তরুণের চরিত্রে দেখা যাবে।
চরিত্রটির জন্য আমির ইতোমধ্যে শারীরিক প্রস্তুতি শুরু করেছেন বলে জানিয়েছে চলচ্চিত্রবিষয়ক সাময়িকী ফিল্মফেয়ার। পর্দায় তরুণ চরিত্রটি বিশ্বাসযোগ্যভাবে ফুটিয়ে তুলতে কঠোর ডায়েট ও ওজন কমানোর পরিকল্পনা নিয়েছেন তিনি। জানা গেছে, ঐতিহাসিক ১৯৫২ সালের ভারত-পাকিস্তান টেস্ট সিরিজকে কেন্দ্র করেই নির্মিত হচ্ছে সিনেমাটি।
২০০১ সালে আশুতোষ গোয়ারিকরের ‘লাগান’ ব্রিটিশ আমলের পটভূমিতে ক্রিকেটকে কেন্দ্র করে নির্মিত হয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সাড়া ফেলেছিল। দুই দশক পর
এদিকে ‘ললকারা’-তে ফারহান আখতার অভিনয় করবেন বলে গুঞ্জন ছড়ালেও তা নাকচ করেছেন তিনি। ‘ভ্যারাইটি ইন্ডিয়া’-কে দেওয়া এক সাক্ষাৎকারে ফারহান জানান, যে প্রজেক্টে তিনি কখনো আনুষ্ঠানিকভাবে যুক্তই হননি, সেটি ছেড়ে দেওয়ার প্রশ্নও ওঠে না। অর্থাৎ সিনেমাটিতে তার অভিনয়ের খবরটি ছিল নিছক গুঞ্জন।
তবে অভিনয় না করলেও ‘ললকারা’র সঙ্গে গুরুত্বপূর্ণভাবে যুক্ত আছেন ফারহান। তার প্রযোজনা প্রতিষ্ঠান এক্সেল এন্টারটেইনমেন্টের ব্যানারে রিতেশ সিধওয়ানির সঙ্গে যৌথভাবে সিনেমাটি প্রযোজনা করছেন তিনি। তবে সিনেমার পূর্ণাঙ্গ অভিনয়শিল্পীদের তালিকা ও মুক্তির চূড়ান্ত তারিখ এখনো আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।
/টি