
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে (ডিআরএমসি) তিন দিনব্যাপী ‘ডিআরএমসি আইটি ক্লাব প্রেজেন্টস ৯ম ডিআরএমসি আন্তর্জাতিক টেক কার্নিভাল-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের সাবেক অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. মোহাম্মদ জাবের হোসেন।
গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) শুরু হওয়া এ কার্নিভালে দেশের চার শতাধিক স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের আট সহস্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। প্রযুক্তি ও উদ্ভাবনভিত্তিক এ আয়োজনে ছিল আইটি-ভিত্তিক প্রকল্প প্রদর্শনী, প্রোগ্রামিং প্রতিযোগিতা, ওয়েবসাইট প্রদর্শনী, আইসিটি অলিম্পিয়াড, লাইন ফলোয়িং রোবট, লোগো ডিজাইন এবং টেক আর্টিকেল রাইটিংসহ বিভিন্ন প্রতিযোগিতা।
অনুষ্ঠানে কলেজের উপাধ্যক্ষবৃন্দ, ক্লাবসমূহের সমন্বয়ক সহযোগী অধ্যাপক মো. জাহেদুল হক, কার্নিভালের আহ্বায়ক ও সহযোগী
আয়োজকেরা জানান, উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশের ভবিষ্যৎ পরিকল্পনায় তরুণ প্রজন্মকে সম্পৃক্ত করা এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তা, প্রযুক্তিগত দক্ষতা ও সৃজনশীলতাকে উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য। এ ধরনের উদ্যোগের মাধ্যমে তরুণদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের দক্ষ ও যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার সুযোগ তৈরি হবে বলে আশা প্রকাশ করেন তাঁরা।