
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) অধীন সব কার্যালয় ও প্রতিষ্ঠানে কর্মরত জনবলের পদ, গ্রেড ও পদসংখ্যাসহ পূর্ণাঙ্গ তথ্য চাওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী মাঠপর্যায়ের জনবলের বেতন নির্ধারণের প্রস্তুতি হিসেবে এ নির্দেশনা দেওয়া হয়েছে। আগামী ৭ অক্টোবরের মধ্যে নির্ধারিত ছকে এসব তথ্য পাঠাতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কার্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি থেকে জারি করা এক চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম সহজতর এবং এ ক্ষেত্রে স্বচ্ছতা নিশ্চিত করতে iBAS++-এর Organogram Sub-module-এর ডেটাবেইসে প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য এন্ট্রির কাজ চলছে। এতে কর্মীদের পদ বা পদবি, মূল গ্রেড (Substantive Grade) এবং অনুমোদিত পদসংখ্যা অন্তর্ভুক্ত করা হচ্ছে। সরকারের আর্থিক
মাউশির অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোও Organogram Sub-module-এ এন্ট্রি করতে বলা হয়েছে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কনকৃত জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে। ছকে ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজি), পদের মূল গ্রেড (Substantive Grade), পদসংখ্যা ও মন্তব্য উল্লেখ করতে বলা হয়েছে।
মাউশি জানিয়েছে, তথ্যের হার্ড কপি মাউশির উপপরিচালক, এইচআরএম বরাবর পাঠাতে হবে। এর ঠিকানা দেওয়া হয়েছে—রুম নম্বর ৫৩০, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা। পাশাপাশি সফট কপি Nikosh ফন্টে Word Document হিসেবে dd.hrm.dshe@gmail.com ঠিকানায় ই-মেইল করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে তথ্য পাঠিয়ে Organogram Sub-module-এ প্রয়োজনীয় তথ্য এন্ট্রির কার্যক্রম সম্পন্ন করতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ও কার্যালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে।