
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
খোলা মাঠ। মাথার ওপর শরতের তেজী রোদ। তবুও গোল হয়ে দাঁড়িয়ে প্রায় সাড়ে চার শ শিক্ষার্থী। কেউ দেখছে সহপাঠীদের তৈরি বিজ্ঞান প্রজেক্ট, কেউ নিজের তৈরি মডেল নিয়ে ব্যস্ত, আবার কেউ সবার সামনে ব্যাখ্যা করছে তার প্রজেক্ট কীভাবে কাজ করে। শিক্ষার্থীদের এমন উৎসাহে বিদ্যালয় প্রাঙ্গণে তৈরি হয় বিজ্ঞানচর্চার প্রাণবন্ত পরিবেশ।
রোববার (৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় লক্ষ্মীপুরের ইলেভেন কেয়ার একাডেমি চত্বরে প্রাথমিক থেকে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বিজ্ঞান প্রজেক্ট প্রদর্শনী উৎসব।
বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের আয়োজনে অনুষ্ঠিত প্রদর্শনীতে বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা নিজেদের তৈরি নানা ধরনের বিজ্ঞানভিত্তিক প্রজেক্ট প্রদর্শন করে। এর মধ্যে ছিল বায়ুশক্তি দিয়ে বিদ্যুৎ উৎপাদন, স্বয়ংক্রিয় ময়লা ফেলার বাক্স, বায়ুদূষণ পরিমাপ

প্রদর্শনীতে শিক্ষার্থীদের চোখেমুখে ছিল কৌতূহল ও নতুন কিছু আবিষ্কারের উচ্ছ্বাস। নিজেদের তৈরি প্রজেক্ট নিয়ে তারা সহপাঠী ও শিক্ষকদের সামনে এর কার্যকারিতা ও ব্যবহারিক দিক তুলে ধরে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুন নাহার পিংকি, নাবিলা বিনতে মাহমুদ ও এসএম মেহেজাবিন মেমী প্রদর্শনীটি পরিচালনা করেন।
প্রদর্শনী দেখতে আসা শিক্ষার্থী সিয়াম বলেন, ‘সহপাঠীদের তৈরি বিভিন্ন প্রজেক্ট দেখে খুব ভালো লেগেছে। বইয়ে পড়া বিষয়গুলো এখানে বাস্তবে দেখে বিজ্ঞান সম্পর্কে আরও আগ্রহ তৈরি হয়েছে।’
অষ্টম শ্রেণির শিক্ষার্থী তুয়া বলেন, ‘নিজের হাতে প্রজেক্ট তৈরি করে সবার সামনে উপস্থাপন করতে পেরে ভালো লাগছে। এতে বিজ্ঞানকে বাস্তবে বোঝা সহজ হয়েছে।’
শিক্ষার্থী রাতুল বলেন, ‘প্রজেক্ট তৈরি করতে গিয়ে নতুন অনেক কিছু শিখেছি। ভবিষ্যতে আরও বড় কিছু করার ইচ্ছা আছে।’
বিজ্ঞান বিভাগের শিক্ষক কামরুন নাহার পিংকি বলেন, ‘শিক্ষার্থীদের বিজ্ঞানভিত্তিক চিন্তা ও সৃজনশীলতা বাড়াতেই এ আয়োজন।’
প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম বলেন, ‘বিজ্ঞানচর্চা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও আত্মবিশ্বাস বাড়ায়। আমরা তাদের বাস্তব সমস্যা সমাধানে বিজ্ঞানকে কাজে লাগাতে উৎসাহিত করছি।’
টিএ/