
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
ঢাকাসহ ১৩ জেলায় বজ্রবৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্কতা
সকালের আলো ফোটার আগেই প্রবল বৃষ্টিতে ভিজেছে রাজধানী ঢাকা। কোথাও টুপটাপ, কোথাও ঝুম একটানা বৃষ্টিতে দিনের শুরুটাই যেন বদলে গেছে। আকাশজুড়ে কালো মেঘ আর থেমে থেমে বইছে বাতাস। এমন আবহেই আবহাওয়া অধিদপ্তরের নতুন সতর্কবার্তা জানাচ্ছে, দিনের বাকি সময়েও স্বস্তির খুব একটা সুযোগ নেই।
রাজধানী ঢাকাসহ দেশের ১৩ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। মঙ্গলবার দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের দেওয়া পূর্বাভাস অনুযায়ী, রংপুর, দিনাজপুর, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, খুলনা,
এ অবস্থায় এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে চলাচলে সতর্ক থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। বিশেষ করে নৌযান চালক, জেলে ও নদীপথে চলাচলকারীদের বাড়তি সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
সকালের বৃষ্টিতে রাজধানীর অনেক সড়কে ধীরগতির যান চলাচল দেখা গেছে। আবহাওয়ার এমন পরিস্থিতি বজায় থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।