
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশের জ্বালানি সংকট মোকাবিলা ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে সৌর বিদ্যুৎ উৎপাদনে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। চলমান জ্বালানি সংকট নিরসনে তিনি তিনটি গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন।
এসব নির্দেশনা বাস্তবায়ন হলে সৌর বিদ্যুৎ উৎপাদন বৃদ্ধি এবং দেশের জ্বালানি নিরাপত্তা আরও শক্তিশালী হবে। সোমবার (৩ আগস্ট) সচিবলায়ের বৈঠকে তিনি এই নির্দেশনা দেন।
বৈঠকের পরে প্রধানমন্ত্রীর নির্দেশনা গুলো সাংবাদিকদের জানান, উপ প্রেস সচিব হাসান শিপুল। তিনি বলেন চলমান জ্বালানি সংকট নিরসনে প্রধানমন্ত্রীর তিনটি নির্দেশনা হলো:
দেশের গুরুত্বপূর্ণ সরকারি ভবনগুলোতে পর্যায়ক্রমে সৌর প্যানেল স্থাপন করা হবে।
সোলার ইনভার্টার উৎপাদনে ব্যবহৃত কাঁচামাল আমদানিতে সরকারি সহায়তা দেওয়া হবে।
এছাড়া সাধারণ মানুষের জন্য সৌর বিদ্যুৎ সাশ্রয়ী, সহজলভ্য ও লাভজনক করে তুলতে একটি কার্যকর অর্থনৈতিক মডেল প্রণয়ন নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।”
উপ প্রেস সচিব হাসান শিপুল আরও বলেন, “বৈঠকের সিদ্ধান্ত হয়েছে, প্রাথমিক
“বৈঠকে প্রধানমন্ত্রীর কথা তুলে ধরে তিনি বলেন, সরকারি ভবনে সৌর বিদ্যুতের ব্যবহার শুরু হলে সাধারণ মানুষের মধ্যে এ প্রযুক্তি ব্যবহারে আগ্রহ বাড়বে। এ কারণে বিভিন্ন সরকারি ভবনে সৌর প্যানেল স্থাপনের নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে প্রাণ-আরএফএল গ্রুপ ও ওয়ালটন গ্রুপ আবাসিক ভবনে সৌর প্যানেল স্থাপন এবং সেখান থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সংযুক্ত করার পরিকল্পনা ও বিভিন্ন দিক উপস্থাপন করে। কোম্পানি দুটি জানিয়েছে, এ উদ্যোগ বাস্তবায়ন হলে বিদ্যুৎ ও জ্বালানির সাশ্রয়ের পাশাপাশি নতুন কর্মসংস্থানের সুযোগও সৃষ্টি হবে।
বৈঠকে অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী, এনবিআরের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আহসান হাবিবসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।