
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
দেশ পুনর্গঠনের সঙ্গে ষড়যন্ত্রের বিরুদ্ধে সতর্ক থাকার তাগিদ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মঙ্গলবার (৪ আগস্ট) ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে জুলাই অভ্যুত্থানের দ্বিতীয় বছরপূর্তি উপলক্ষে বিএনপি আয়োজিত আলোচনা সভায় এই তাগিদ দেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “আসুন অনেক কথা হয়েছে, আন্দোলন হয়েছে, সংগ্রাম হয়েছে, তর্ক-বিতর্ক হয়েছে। এখন সময় হচ্ছে দেশ পুনর্গঠন করার, এখন সময় হচ্ছে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার।“
এসময় তিনি আরও বলেন, এখন সময় হচ্ছে ধৈর্য সহকারে ঠান্ডা মাথায় যারা ষড়যন্ত্র করতে চায়, তাদের ষড়যন্ত্রের প্রতি সজাগ দৃষ্টি রাখা, জনগণকে সতর্ক করা। ঠিক একইভাবে যেই পরিকল্পনা জনগণের সামনে দিয়েছি, জনগণের জন্য যা করতে চাইছি, দেশকে পুনর্গঠনের জন্য আমরা যা করতে চাইছি, সেগুলো ধীরে