
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশের বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজের জন্য দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। নিয়মিত অধিনায়ক সোফি মলিনেক্স ও পেসার লুসি হ্যামিল্টনকে ওয়ানডে সিরিজে পাওয়া যাবে না। তাদের অনুপস্থিতিতে বাংলাদেশ সিরিজে অস্ট্রেলিয়া নারী দলের নেতৃত্বের দায়িত্ব পেয়েছেন তালিয়া ম্যাকগ্রা।
বাংলাদেশ সিরিজে না থাকলেও নিউজিল্যান্ডের বিপক্ষে পরবর্তী টি-টোয়েন্টি সিরিজে মলিনেক্স ও হ্যামিল্টনকে পূর্ণ ফিট অবস্থায় পাওয়ার আশা করছে অস্ট্রেলিয়া। আগামী ৯ থেকে ১৪ অক্টোবর ব্রিসবেনের অ্যালান বর্ডার ফিল্ডে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার নারী দলের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ অনুষ্ঠিত হবে। এরপর ১৮ থেকে ২২ অক্টোবর সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি খেলবে অস্ট্রেলিয়া।
এদিকে সাম্প্রতিক পারফরম্যান্সের কারণে টি-টোয়েন্টি বিশ্বকাপের স্কোয়াডে থাকা অলরাউন্ডার গ্রেস হ্যারিসকে এবারের
নির্বাচক প্রধান শন ফ্লেগলার জানিয়েছেন, অস্ট্রেলিয়ার ঘরোয়া লিগ ডব্লিউএনসিএলের পরবর্তী রাউন্ডের ম্যাচ শেষ হওয়ার পর স্কোয়াডে আরও একজন ক্রিকেটার যুক্ত করা হতে পারে। একই সঙ্গে ব্রাউনের চোট নিয়েও আপডেট দিয়েছেন তিনি। দীর্ঘ সময় মাঠের বাইরে থাকতে হলেও অক্টোবরের শেষে শুরু হতে যাওয়া নারী বিগ ব্যাশ লিগের কোনো এক পর্যায়ে ব্রাউনের ফেরার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন নির্বাচক প্রধান।
বাংলাদেশ ও নিউজিল্যান্ড সিরিজের জন্য ঘোষিত অস্ট্রেলিয়ার স্কোয়াডে রয়েছেন সোফি মলিনেক্স, নিকোলা ক্যারি, অ্যাশলে গার্ডনার, কিম গার্থ, লুসি হ্যামিল্টন, অ্যালানা কিং, ফোবে লিচফিল্ড, তালিয়া ম্যাকগ্রা, বেথ মুনি, এলিসে পেরি, মেগান শুট, আনাবেল সাদারল্যান্ড, জর্জিয়া ভল ও জর্জিয়া ওয়ারহ্যাম। এর মধ্যে মলিনেক্স ও হ্যামিল্টন শুধু টি-টোয়েন্টি সিরিজের জন্য বিবেচিত হয়েছেন, আর ওয়ানডেতে অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন ম্যাকগ্রা।
/টি