
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
বাংলাদেশ বিমানের ফ্লাইট চালুর দিনেই সৌদির বিমানবন্দরে ফের হামলা!
দীর্ঘ বিরতির পর স্বস্তি ফিরছিল বাংলাদেশি যাত্রীদের মনে। আবারও চালু হচ্ছে সৌদি আরবের দাম্মাম রুটে বাংলাদেশ বিমানের ফ্লাইট। কিন্তু সেই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হলো না! ফ্লাইট চালুর দিনেই সৌদির গুরুত্বপূর্ণ বিমানবন্দর ঘিরে ঘটে গেল ভয়াবহ ঘটনা। নতুন করে বাড়ল নিরাপত্তা নিয়ে উদ্বেগ।
বুধবার, রাতে সৌদি আরবের দাম্মাম শহরের কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দরে ফের হামলার ঘটনা ঘটেছে। এতে নিহত হন একজন, আহত হন আরও আটজন। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর। দ্রুত তাঁদের হাসপাতালে নেওয়া হয়। তবে হামলাটি কীভাবে চালানো হয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি দেশটির বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।
একের পর এক হামলার ঘটনায় সৌদি আরবের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বাড়ছে উদ্বেগ। দাম্মাম বিমানবন্দরে হামলার একই দিন দেশটির শায়বাহ তেলক্ষেত্রে সৌদি আরামকোর একটি স্থাপনাও লক্ষ্যবস্তু হয়। সেখানে হামলার উদ্দেশ্যে আসা একটি চালকবিহীন আকাশযান প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয় বলে জানায় সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়। তবে ওই ঘটনায় দুজন নিহত হওয়ার তথ্যও জানানো হয়েছে।
এদিকে, সৌদি আরবে সম্ভাব্য নতুন হামলার আশঙ্কায় দেশটিতে কর্মরত মার্কিন কূটনীতিক ও তাঁদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর। রিয়াদে মার্কিন দূতাবাসও নিরাপত্তা সতর্কতা জারি করেছে। এর আগে সৌদি আরবের বিভিন্ন বিমানবন্দরে হামলার খবর সামনে আসে। ফলে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠছে।
এই পরিস্থিতির মধ্যেই বাংলাদেশ বিমানের দাম্মাম রুটে ফ্লাইট চালু হয়েছিল। ২১ অক্টোবর থেকে ফ্লাইট পুনরায় চালুর ঘোষণা দেওয়া হয়। আর ২২ অক্টোবর সকাল ৮টায় ঢাকা থেকে দাম্মামের উদ্দেশে ফ্লাইট ছাড়ার কথা ছিল এবং তা যথারীতি চলছে। বিমানবন্দর এলাকায় হামলার ঘটনা ঘটলেও সূচি অনুযায়ী বোয়িং ৭৭৭ উড়োজাহাজ দিয়ে ফ্লাইটটি যথারীতি ঢাকা ত্যাগ করেছে এবং ঢাকা-দাম্মাম রুটে বিমানের এই ফ্লাইট কার্যক্রম সচল রয়েছে।