
এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ
ফোনঃ +88-02-55011931
এ সম্পর্কিত আরও খবর
৪৮ ঘন্টার বৃষ্টিতে ভয়াবহ বন্যা, ব্যাংককে জরুরি অবস্থা জারি
একদিকে টানা বৃষ্টি, অন্যদিকে হু হু করে বাড়ছে পানি। চেনা শহরের ব্যস্ত সড়কগুলো এখন পানির নিচে। কোথাও গাড়ির চাকা ডুবে গেছে, কোথাও আবার কোমরসমান পানিতে হেঁটে চলছেন মানুষ। পরিস্থিতি এতটাই খারাপ যে, শেষ পর্যন্ত রাজধানী ব্যাংকককে দুর্যোগকবলিত এলাকা ঘোষণা করা হয়েছে।
গত ৪৮ ঘণ্টায় প্রায় ৩০০ মিলিমিটার বা ১২ ইঞ্চি বৃষ্টিতে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। শহরের প্রধান সড়কসহ বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে গেছে। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন খাল ও নিচু এলাকার বাসিন্দারা। ব্যাংককের গভর্নর চাদচার্ট সিত্তিপুন্ট জানিয়েছেন, পরিস্থিতি মানুষের জীবনের জন্য ঝুঁকি তৈরি করছে। একই সঙ্গে সরকারি ও বেসরকারি সম্পত্তিরও ক্ষতির আশঙ্কা রয়েছে।
এরই
বন্যার মধ্যে প্রয়োজনীয় খাবার ও অন্যান্য সামগ্রী কিনতে সুপার মার্কেটগুলোতেও বেড়েছে মানুষের ভিড়। অনেকেই আগে থেকে খাবার মজুত না করায় উদ্বেগে রয়েছেন। শহরের প্রধান বিমানবন্দর সুবর্ণভূমি স্বাভাবিকভাবে চালু থাকলেও পর্যটকদের যাতায়াতে বাড়তি দুই থেকে তিন ঘণ্টা সময় হাতে রাখার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। তবে এখানেই শেষ নয়। থাইল্যান্ডের আবহাওয়া সংস্থা পুরো সপ্তাহজুড়ে বজ্রঝড়ের পূর্বাভাস দিয়েছে। অর্থাৎ, পানিতে ডুবে থাকা ব্যাংককের সামনে এখনো কাটেনি দুর্যোগের শঙ্কা।