logo
youtube logotwitter logofacebook logo

সোহেল খান

শাহরুখ খানকে জেল থেকে ছাড়িয়েছিলেন চাক্কি - image

শাহরুখ খানকে জেল থেকে ছাড়িয়েছিলেন চাক্কি

21 জুলাই 2025, 6:00 PM

বিশিষ্ট সার্জেন শরদ পান্ডের ছেলে এবং অভিনেতা চাঙ্কি পান্ডের ভাই হলেন চিক্কি পান্ডে। ৮০ দশকের শেষের দিকে এবং ৯০ দশকের শুরুর দিকে যখন চাঙ্কি হিন্দি চলচ্চিত্র জগতের একজন অন্যতম তারকা হয়ে ওঠেন, ঠিক তখন চিক্কি হয়ে ওঠেন একজন বিশিষ্ট শিল্পপতি। তিনি ছিলেন স্টিল কনজিউমার কাউন্সিলের সদস্য। শুধু তাই নয়, যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের টেলিফোন উপদেষ্টা কমিটির সদস্যও ছিলেন। চিক্কি হলেন অক্ষরা ফাউন্ডেশন অব আর্টস অ্যান্ড লার্নিংয়ের প্রতিষ্ঠাতা। এটি একটি অলাভজনক সংস্থা, যা সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা প্রদানের জন্য কাজ করে থাকে। তবে এখানেই শেষ নয়, বলিউডের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত রয়েছেন চিক্কি পান্ডে। তিনি সোহেল খানের খুব ভালো বন্ধু। সেই সঙ্গে শাহরুখ খানেরও ভীষণ ঘনিষ্ঠ বন্ধু হলেন এই চিক্কি। সে কারণে খান পরিবারের খুব কাছের ঘনিষ্ঠ মানুষ চিক্কি। চিক্কির স্ত্রী ডিন পান্ডে একজন লাইফ স্টাইল কোচ, যার ক্লায়েন্ট তালিকায় রয়েছেন সালমান খান, প্রীতি জিনতা, লারা দত্ত, বিপাশা বসু প্রমুখ। ১৯৯৪ সালে এক সাংবাদিককে হুমকি দেওয়ার কারণে যখন বলিউড বাদশাহ শাহরুখকে গ্রেফতার করা হয়েছিল, তখন তাকে জামিনে মুক্ত করিয়েছিলেন চিক্কি পান্ডে। সঙ্গে ছিলেন অন্যতম অভিনেতা নানা পটেকার। চিক্কির ছেলে আহানও শাহরুখের ছেলে আরিয়ান খানের ভীষণ ভালো বন্ধু। ২০০৮ সালে শাহরুখ খান ও সালমানের ঝগড়ার পর তাদের মধ্যে সমস্যা মিটমাট করার অন্যতম কাণ্ডারি ছিলেন এই চিক্কি পান্ডে। ২০১৩ সালে বাবা সিদ্দিকীর ইফতার পার্টিতে দুজনকে পাশাপাশি বসিয়ে কথা বলান তিনি। এর পর শাহরুখ ও সালমানের মধ্যে সব দূরত্ব মিটে যায়। তবে এত কিছুর পরও সামাজিক মাধ্যমে একেবারেই দেখা যায় না আহান পান্ডের বাবাকে। নিজেকে সবসময় লাইমলাইট থেকে দূরে সরিয়ে রাখেন এ অভিনেতা।

জুলাই ২১, ২০২৫
শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু - image

শুটিংয়ে গিয়ে অভিনেতা সোহেল খানের মৃত্যু

24 নভেম্বর 2026, 12:00 PM

অভিনেতা সোহেল খান মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় অসুস্থ হয়ে পড়লে তাঁকে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, তাঁর বয়স হয়েছিল ৬৬ বছর। সনদে মৃত্যুর কারণ হিসেবে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে।শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, ১৯ নভেম্বর থেকে বগুড়ায় ছিলেন সোহেল খান। আগামীকাল বুধবার তাঁর অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। আজ সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন তিনি। পরে তাঁকে ডাকতে হোটেলের কক্ষে গিয়ে ইউনিটের এক সদস্য দেখেন, তিনি বিছানায় পড়ে আছেন। ডেকে সাড়া না পেয়ে ওই সদস্য অন্যদের ডাকেন। এরপর তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়।মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্র দিয়ে পর্দায় যাত্রা শুরু করেন সোহেল খান। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক ‘৪২০’-এ অভিনয় করেন তিনি। ২০০৭ সালে প্রথম প্রচারিত এই ধারাবাহিকে তাঁর সহশিল্পীদের মধ্যে ছিলেন মোশাররফ করিম, নুসরাত ইমরোজ তিশা, লুৎফর রহমান জর্জ ও মারজুক রাসেল।একক নাটক, ধারাবাহিক ও টেলিছবিতে নিয়মিত অভিনয় করেছেন তিনি। ছোট পর্দায় তাঁর কাজের মধ্যে রয়েছে ‘এমন দেশটি কোথাও খুঁজে পাবে নাকো তুমি’, ‘ভালোবাসার যৌথ খামার’ ও ‘নিমন্ত্রণ রইল সবার’। শেষের টেলিছবিটিতে তাঁকে দেখা যায় বাবার ভূমিকায়।বড় পর্দায় সোহেল খানকে দেখা গেছে হুমায়ূন আহমেদের ‘নয় নম্বর বিপদ সংকেত’সহ ‘দারুচিনি দ্বীপ’, ‘কমন জেন্ডার’, ‘বীর’ ও ‘শান’-এ। ‘দেশা: দ্য লিডার’-এ তিনি অভিনয় করেন চেয়ারম্যানের ভূমিকায়। ২০২৫ সালে ঈদে মুক্তি পাওয়া ‘জংলি’তে তাঁকে দেখা যায় গ্যারেজের মালিকের চরিত্রে।ঢাকার ধামরাইয়ের রাজাপুরে সোহেল খানের গ্রামের বাড়ি। ‘জংলি’ মুক্তির পর এক সাক্ষাৎকারে তিনি বলেছিলেন, সংস্কৃতিচর্চা হয় এমন কোনো মফস্‌সল শহরে একটি সিনেমা হল গড়তে চেয়েছিলেন।

নভেম্বর ২৪, ২০২৬
ঢাকায় আনা হচ্ছে সোহেল খানের মরদেহ, শেষ বিদায়ের অপেক্ষায় পরিবার - image

ঢাকায় আনা হচ্ছে সোহেল খানের মরদেহ, শেষ বিদায়ের অপেক্ষায় পরিবার

24 নভেম্বর 2026, 3:46 PM

পর্দায় হাস্যরসাত্মক অভিনয় দিয়ে দর্শকের মনে জায়গা করে নিয়েছিলেন অভিনেতা সোহেল খান। অভিনয়ের অভিব্যক্তি, সংলাপ বলার ধরন ও সাবলীল উপস্থিতিতে দর্শকদের হাসিয়েছেন বহুবার। পর্দার বাইরেও হাসিখুশি ও প্রাণবন্ত মানুষ হিসেবে পরিচিত ছিলেন তিনি। তবে সেই হাসিখুশি অভিনেতাই এবার ফিরছেন নিথর দেহে। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকালে বগুড়ায় ‘নসীব’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে গিয়ে অসুস্থ হয়ে মারা যান এই অভিনেতা।সিনেমাটির পরিচালক মো. ইকবাল সোহেল খানের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন। শুটিং ইউনিট সূত্রে জানা গেছে, গত ১৯ নভেম্বর থেকে সিনেমাটির শুটিংয়ে অংশ নিতে বগুড়ায় অবস্থান করছিলেন তিনি। বুধবার (২৫ নভেম্বর) তার অংশের শুটিং শেষ হওয়ার কথা ছিল। মঙ্গলবার সকালে মেকআপ নিয়ে শুটিংয়ের জন্য প্রস্তুতও হয়েছিলেন অভিনেতা। পরে তাকে ডাকতে হোটেলের কক্ষে যান ইউনিটের এক সদস্য। সেখানে গিয়ে তাকে বিছানায় পড়ে থাকতে দেখেন তিনি। ডাকাডাকি করেও সাড়া না পেয়ে অন্যদের খবর দেন। পরে দ্রুত হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।হাসপাতালের দেওয়া মৃত্যুসনদ অনুযায়ী, মৃত্যুকালে সোহেল খানের বয়স হয়েছিল ৬৬ বছর। মৃত্যুর কারণ হিসেবে সনদে ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ উল্লেখ করা হয়েছে। তার মরদেহ ঢাকার ধামরাইয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ধামরাইয়ের রাজাপুরে অভিনেতার গ্রামের বাড়ি। সেখানেই তার শেষ বিদায়ের আনুষ্ঠানিকতা ও দাফন সম্পন্ন হবে। এদিকে অভিনেতার আকস্মিক মৃত্যুর পর ‘নসীব’ সিনেমার শুটিং বন্ধ রাখা হয়েছে বলে জানিয়েছেন পরিচালক মো. ইকবাল।মোস্তফা সরয়ার ফারুকীর পরিচালনায় বাংলালিংকের একটি বিজ্ঞাপনচিত্রে অভিনয়ের মধ্য দিয়ে পর্দায় অভিষেক হয় সোহেল খানের। পরে ফারুকীর রাজনৈতিক ব্যঙ্গধর্মী ধারাবাহিক নাটক ‘৪২০’-এ ‘বিশু’ চরিত্রে অভিনয় করে ব্যাপক পরিচিতি পান তিনি। হাস্যরসাত্মক অভিনয়ের পাশাপাশি বিভিন্ন ধরনের চরিত্রে সাবলীল অভিনয়ের মাধ্যমে দর্শকদের কাছে জনপ্রিয়তা অর্জন করেন এই অভিনেতা।নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও নিজের অভিনয়দক্ষতার স্বাক্ষর রেখেছেন সোহেল খান। তার অভিনীত উল্লেখযোগ্য সিনেমার মধ্যে রয়েছে ‘দারুচিনি দ্বীপ’ (২০০৭), ‘প্রজাপতি’ (২০১১), ‘দেশা: দ্য লিডার’ (২০১৪), ‘কেমনে কী!’ (২০২১), ‘প্রিয় কমলা’ (২০২১), ‘শান’ (২০২২) ও ‘জংলি’ (২০২৫)। দীর্ঘ অভিনয়জীবনে অসংখ্য দর্শকের ভালোবাসা পাওয়া এই অভিনেতার আকস্মিক মৃত্যুতে দেশের বিনোদন অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া।টি/

নভেম্বর ২৪, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo