logo
youtube logotwitter logofacebook logo

বাজেট

২৪শে এপ্রিল দশম সংসদ অধিবেশন - image

২৪শে এপ্রিল দশম সংসদ অধিবেশন

30 মার্চ 2016, বিকাল 6:00

২৪শে এপ্রিল জাতীয় দশম সংসদ অধিবেশন শুরু হচ্ছে। বুধবার (৩০ মার্চ) রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ অধিবেশন আহ্বান করেন বলে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। রাষ্ট্রপতি সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফার ক্ষমতাবলে অধিবেশন আহ্বান করেন। রোববার (২৪ এপ্রিল) বিকেল ৫টায় চলতি বছরের দ্বিতীয় এই অধিবেশন শুরুর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও সময় নির্ধারিত হবে। বাজেট অধিবেশনের আগে সংক্ষিপ্ত এই অধিবেশনেও বেশ কিছু গুরুত্বপূর্ণ বিল রয়েছে। এসব বিল এই অধিবেশনে পাস হতে পারে। সাংবিধানিক বাধ্যবাধকতার কারণেই এই অধিবেশন শুরু হতে যাচ্ছে। দশম জাতীয় সংসদের নবম অধিবেশন ২৯ ফেব্রুয়ারি শেষ হয়। ২০১৬ সালের প্রথম ও শীতকালীন এই অধিবেশন শুরু হয়েছিল গত ২০ জানুয়ারি।

মার্চ ৩০, ২০১৬
টিএন বাংলার অনুষ্ঠানসূচী বুধবার - image

টিএন বাংলার অনুষ্ঠানসূচী বুধবার

30 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ০৯টা ১৫মিঃ ব্যবসা বানিজ্য ও অর্থনীতি নিয়ে অনুষ্ঠান ‘বিজনেস ইন বাংলাদেশ’ (পর্ব-১), পরিচালনা- মোঃ এমারত হোসেন সোহাগ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৩৫মিঃ ফেয়ার এন্ড লাভলী সিনেমা হলে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘কঠিন পুরুষ’ পরিচালনাঃ শাহাদাৎ হোসেন লিটন । অভিনয়েঃ মান্না, শাবনূর, অমিত হাসান প্রমুখ। ১১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০৩টা ১০মিঃ ধারাবাহিক নাটক ‘পুতুল খেলা’ (পর্ব-৫০) রচনা ও পরিচালনা- মাসুদ সেজান। ০৩টা ৪৫মিঃ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘হোপ ফর লাইফ’ পরিচালনা- ডা. সহেলী আহমেদ সুইটি। ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৪টা ২০মিঃ গ্রীন ডেল্টা প্রিমিয়ার বিভাগ হকি লীগ ২০১৬ এর উষা চক্র এবং মোহামেডান স্পোটিং ক্লাব লিঃ এর মধ্যকার খেলা মওলানা ভাসানী হকি স্টেডিয়াম থেকে সরাসরি সম্প্রচার। পরিচালনা- আব্দুস সাত্তার। ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৫টা ২৫মিঃ খেলার বাকী অংশ। ০৬টা ইংরেজী সংবাদ। ০৬টা ১৫মিঃ কৃষি বিষয়ক অনুষ্ঠান ‘পেট্রোকেম সোনালী দিন’ (পর্ব-২৪) উপস্থাপনা ও পরিচালনাঃ মীর এমদাদ আলী। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘প্রহেলিকা’ (পর্ব-২৬) রচনাঃ আহসান হাবীব, পরিচালনাঃ বিক্রম খান। অভিনয়েঃ তৌকীর আহমেদ, শামীমা তুষ্টি, মাজনুন মিজান, ফারুক আহমেদ, শফিকুল দিলু, বরুণ প্রমুখ। ০৮টা ৪০মিঃ ধারাবাহিক নাটক ‘জীবনের অলিগলি’ (পর্ব-১৮৬) রচনা: ফজলুল হক আকাশ, পরিচালনাঃ ফজলুর রহমান। অভিনয়েঃ ফজলুর রহমান বাবু, শহীদুজ্জামান সেলিম, মিলন, সুমাইয়া শিমু, নওশিন, হুমাইরা হিমু, শিরিন বকুল, ড.এজাজ ও সাইদ বাবু প্রমুখ। ০৯টা ২০মিঃ ধারাবাহিক নাটক ‘ফুল আর কাঁটা’ (পর্ব-০৭) রচনা ও পরিচালনা- ফেরদৌস হাসান। অভিনয়েঃ দিলারা জামান, সৈয়দ হাসান ইমাম, ডলি জহুর, শম্পা রেজা, ডা. এজাজ, এরফান সাজ্জাদ, মৌরী সেলিম, অভি, নওশীন প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ আসন্ন জাতীয় বাজেট নিয়ে অনুষ্ঠান ‘বাজেট ও অর্থনীতি’ (পর্ব-১) উপস্থাপনা ও পরিচালনাঃ জ ই মামুন, প্রযোজনা- ফয়সাল মাহমুদ। ১২টা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘পাওয়ার টক শো’ সরাসরি সম্প্রচার। উপস্থাপনা ও পরিচালনা- জ. ই. মামুন। (৪২ মিনিট) ০১টা এটিএন বাংলা সংবাদ ০১টা ২০মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াচবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব ৪৩৫) প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ৯টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সন্ধ্যা ৬টা]

মে ৩০, ২০১৬
পেশ হচ্ছে দেশের সবচেয়ে বড় বাজেট - image

পেশ হচ্ছে দেশের সবচেয়ে বড় বাজেট

31 মে 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: আসছে তিন লাখ ৪০ হাজার কোটি টাকার বাজেট। বৃহস্পতিবার সংসদে পেশ করবেন অর্থমন্ত্রী। বাজেটে আগের মতোই বহাল থাকছে প্যাকেজ ভ্যাট। চেষ্টা থাকছে বিনিয়োগ ,কর্মসংস্থান বাড়িয়ে উচ্চ প্রবৃদ্ধির সোপানে আরোহন করার চেষ্টা। দেশের ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। টাকার অংকে তিন লাখ কোটি টাকার ওপরে।বড় স্বপ্ন আর বড় লক্ষ্যমাত্রার পথেই হাটতে যাচ্ছেন অর্থমন্ত্রী। এ যেন অনেকটা রবিঠাকুরের মতোই, কঠিনরেই ভালবাসলেন তিনি। কিন্তু সত্য যে বড় কঠিন। অর্থনীতির এখন সবচেয়ে বড় দুশ্চিন্তা বিনিয়োগ। যা আটকে আছে দেশের মোট উৎপাদন বা জিডিপির ২৯ শতাংশের ঘরেই। আছে ব্যাংকে খাতে নানা অনিয়ম আর দূর্নীতি। গতি নেই, সরকারের আয়ের মাধ্যম রাজস্ব আদায়েও। তারপরেও থেমে থাকতে রাজী নন অর্থমন্ত্রী । দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যেতে চান ৭.২% হারে, উচ্চ প্রবৃদ্ধির সোপানে।

মে ৩১, ২০১৬
মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা অর্থমন্ত্রীর - image

মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা অর্থমন্ত্রীর

01 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা। আক্ষেপ সরকারি টাকার অপব্যয়ে আর বিদেশি সাহায্যের সঠিক ব্যবহার না হওয়ায়। তবে সামগ্রিক অর্থনীতি এগিয়ে যাচ্ছে এই তৃপ্তির ঢেকুর তুলে বাজেটে অর্থমন্ত্রী দেখালেন বেশ কিছু স্বপ্নও। এবারের বাজেটের আগে অর্থমন্ত্রীর সবচেয়ে বড় স্বস্তির কারণ বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম। যেভাবে তেলের দাম কমছে তাতে জিনিসপত্রের দাম হুহু করে বেড়ে যাবার প্রধান কারণ নাই। আর এতেই নিয়ন্ত্রণে থাকবে মূল্যস্ফীতি। অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য অনুযায়ী রমজানে দাম বাড়ার হিড়িক সত্ত্বেও মূল্যস্ফীতি ৬ দশমিক ২ পার হবে না। আর আগামী অর্থবছরে সেটা আরও কমে ৫ দশমিক ৮ নামাবে। হতাশার জায়গায় মুখ্য বিষয় বিনিয়োগ। অর্থমন্ত্রীর ভাষায়, যা হচ্ছে তা যথেষ্ট না।  সক্ষমতার ঘাটতির জন্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়না ঠিকমতো। বিদেশি সাহায্যও কাজে লাগানো যায়না পুরোটা। অর্থবছরের শেষভাগে প্রকল্প শেষ করার তাড়াহুড়োয় নষ্ট হয় সরকারি টাকা। বিদ্যুৎ খাতে উৎপাদন নিয়ে সন্তুষ্ট অর্থমন্ত্রী বলছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছুচ্ছে না এটাই কষ্টের কারণ। সঞ্চালনজনিত দুর্বলতাকেই এর কারণ মনে করেন মন্ত্রী। নানা ঘাটতির মধ্যেও অর্থমন্ত্রী তৃপ্তির ঢেকুর তুলছেন জিডিপির প্রবৃদ্ধি নিয়েই। বলছেন উদীয়মান দেশগুলোর তুলনায় পিছিয়ে নেই বাংলাদেশ। আর তাই এবার একটি স্বপ্নও দেখতে চান ৮৩ বছর বয়সী এই মন্ত্রী। সেই স্বপ্ন ঢাকার বুকে ১৪২ তলা ভবনের। শুধু অবকাঠামো নির্মাণ না, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নও দেখাচ্ছে অর্থমন্ত্রী। ‌নানা খাতে সেভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান তিনি। থাকছে সব ধরণের চাকুরীজীবীদের জন্য পেনশনের গল্পও।

জুন ০১, ২০১৬
খেলাধুলায় ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট - image

খেলাধুলায় ৯২২ কোটি ৪৮ লাখ টাকার বাজেট

01 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: বাজেটে এবার ৯২২ কোটি ৪৮ লাখ টাকা বরাদ্দ ধরা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য। তবে বাজেটের বড় অংশ ব্যায় হবে অনুন্নয়ন খাতে, যেখানে ধরা হয়েছে ৬৩৪ কোটি ৯৪ লক্ষ টাকা। উন্নয়ন খাতে ২৮৭ কোটি ৪৪ লক্ষ টাকা, এই অর্থ খরচ করা হবে বেকার যুবকদের প্রশিক্ষণ, ক্রীড়া উন্নয়ন, বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, বিকেএসপির মতো নানা প্রতিষ্ঠানের মাধ্যমে। ২০১৫-২০১৬ অর্থবছরে বরাদ্দ বাজেট ছিল ৮৩৫ কোটি ৭৫ লক্ষ। প্রস্তাবিত বাজেটে এবার বৃদ্ধি করা হয়েছে ৮৭ কোটি ৭৮ লক্ষ টাকা। তবে ২১৫-২০১৬ অর্থবছরে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সংশোধিত বাজেট ধরা হয়েছে ৮০৭ কোটি ৮৭ লক্ষ ৬৪ হাজার টাকা।

জুন ০১, ২০১৬
মেগা প্রকল্পের জন্য আলাদা বাজেট - image

মেগা প্রকল্পের জন্য আলাদা বাজেট

01 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : এবার  বাজেটে ১০টি প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে ফাস্ট ট্র্যাক প্রকল্প বা মেগা  প্রজেক্ট  হিসেবে  বিবেচনায় নেয়া হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় এসব বড় প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হচ্ছে প্রায় ১৯ হাজার কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বড় বা ছোট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রকল্পের আর্থিক মূল্যায়ন নিরুপন করে দ্রুত বাস্তবায়নের বাধাগুলো দুর করা। পদ্মা বহুমুখী সেতু : সরকারের মেগা প্রজেক্টগুলোর অন্যতম পদ্মা বহুমুখী সেতু। নিজস্ব অর্থায়নে প্রায় ২৯ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন স্বপ্নের সেতুর জন্য। আগামী অর্থবছরে  বাজেটে থাকছে  প্রায় ৬ হাজার ২৬ কোটি টাকা। রেলসেতু সংযোগ : এছাড়া ৩৪ হাজার ৯৮৮ কোটি টাকা ব্যয়ের পদ্মাসেতু রেল সংযোগ এ প্রকল্প ২০২২ সালে শেষ করতে চায় সরকার। এই প্রকল্পের জন্য আগামী বাজেটে ৪ হাজার ১০২ কোটি টাকা বরাদ্দ থাকছে। মেট্রোরেল : ২১ হাজার ৯৮৫ কোটি টাকার মেট্রোরেল প্রকল্পটি ২০২৪ সালে এটি শেষ হওয়ার কথা।  এজন্য আগামী বাজেটে এর জন্য থাকছে ২ হাজার ২২৭ কোটি। সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর : কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য ৫০ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তবে এর জন্য  আসছে বাজেটে কোনো অর্থ বরাদ্দ নেই। পায়রা বন্দর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় পায়রা বন্দর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১ হাজার ১২৮ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আগামী বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে  ২০০ কোটি টাকা। মৈত্রী সুপার থার্মাল : সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৫৮৩ কোটি টাকা।

জুন ০১, ২০১৬
এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/সোমবার/০৬ জুন’ ২০১৬ - image

এটিএন বাংলার অনুষ্ঠানসূচী/সোমবার/০৬ জুন’ ২০১৬

05 জুন 2016, বিকাল 6:00

০৯টা ১৫মিঃ খেলাধুলা বিষয়ক অনুষ্ঠান ‘এটিএন স্পোর্টস টাইম’ পরিচালনাঃ আব্দুস সাত্তার। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৩৫মিঃ প্রাণ চাটনী মুভি টাইমে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘জীবন মরণের সাথী’ পরিচালনাঃ শাহাদাৎ হোসেন লিটন। অভিনয়েঃ শাকিব, অপু বিশ্বাস, দিতি, আলমগীর, দিঘি, ডন প্রমুখ। ১১টা ০০মিঃ এটিএন বাংলা সংবাদ ০৩টা ১০মিঃ ধারাবাহিক নাটক ‘পুতুল খেলা’ (পর্ব-৫১) রচনা ও পরিচালনা- মাসুদ সেজান। ০৩টা ৪৫মিঃ স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান ‘হোপ ফর লাইফ’ (সিঙ্গাপুর-৬) পরিচালনাঃ ডা. সহেলী আহমেদ সুইটি। ০৪টা এটিএন বাংলা সংবাদ ০৪টা ২৫মিঃ সঙ্গীতানুষ্ঠান ‘শৈল সমতলে’ পরিচালনা- আতিয়ার রহমান আতিয়ার। ০৫টা গ্রাম-গঞ্জের খবর ০৫টা ২০মিঃ ফ্যাশন ও রূপচর্চা বিষয়ক সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘লেজার ট্রিট লাইফ এন্ড বিউটি’ (৬৭) উপস্থাপনা- আজরা মাহমুদ, পরিচালনা- রুমানা আফরোজ। ০৬টা ১৫মিঃ শোবিজের খবরাখবর নিয়ে অনুষ্ঠান ‘লাক্স শোবিজ ওয়ার্ল্ড’ (পর্ব-১১) উপস্থাপনা ও পরিচালনা- রুমানা আফরোজ। ০৭টা এটিএন বাংলা সংবাদ ০৮টা ধারাবাহিক নাটক ‘দহন’ (পর্ব-১৬৭) রচনা ও পরিচালনাঃ অরণ্য আনোয়ার। অভিনয়েঃ আবুল হায়াত, রাইসুল ইসলাম আসাদ, অরুণা বিশ্বাস, কে এস ফিরোজ, নাজনীন চুমকী, প্রভা, ফারহানা মিলি, জিতু আহসান, চাঁদনী, শাহাদাৎ হোসেন, শামীমা তুষ্টি, সমাপ্তি, শ্যামল মাওলা প্রমুখ। ০৮টা৪০মিঃ ধারাবাহিক নাটক ‘ডিবি’ (পর্ব- ৪২০) রচনাঃ রুহুল আমিন পথিক, পরিচালনাঃ জি এম সৈকত। অভিনয়েঃ ডি এ তায়েব, সৈয়দ শুভ্র, ইউসুফ রাসেল, মিমো, ছবি, হীরা প্রমুখ। ০৯টা ২০মিঃ প্রতিদিনের ধারাবাহিক ‘লাইফ ইন এ মেট্রো’ (পর্ব-৭৫) রচনা- রুদ্র মাহফুজ, পরিচালনা- বি ইউ শুভ। অভিনয়েঃ শর্মিলী আহমেদ, দিতি, শহীদুজ্জামান সেলিম, অরুণা বিশ্বাস, অপূর্ব, নীরব, নাজিরা মৌ, নেহা, নাঈম, তানভীর, ইমি, তমালিকা, হীরা, রুমা প্রমুখ। ১০টা এটিএন বাংলা সংবাদ ১০টা ৫৫মিঃ জাতীয় বাজেট নিয়ে অনুষ্ঠান ‘প্রাইম ব্যাংক বাজেট ও অর্থনীতি (৩) উপস্থাপনা ও পরিচালনা- জ. ই. মামুন, প্রযোজনা- ফয়সাল মাহমুদ। ১২টা সংবাদ পর্যালোচনামূলক অনুষ্ঠান ‘পাওয়ার টক শো’ সরাসরি সম্প্রচার। উপস্থাপনা ও পরিচালনা- জ. ই. মামুন। ০১টা এটিএন বাংলা সংবাদ ০১টা ২০মিঃ প্রাণ চানাচুর নিবেদিত ছায়াছবির গান নিয়ে অনুষ্ঠান ‘সিনে মিউজিক’ (পর্ব-৪৩৭) [প্রতি ঘন্টার সংবাদ : সকাল ৭টা, ৮টা, ১১টা, দুপুর ১২টা, ১টা, বিকেল ৩টা ও ৪টা। ইংরেজী সংবাদ সকাল ৯টা ও সন্ধ্যা ৬টা]

জুন ০৫, ২০১৬
‘শিক্ষাখাতে বাজেট আরও বাড়ানো উচিত’ - image

‘শিক্ষাখাতে বাজেট আরও বাড়ানো উচিত’

23 জুন 2016, বিকাল 6:00

শিক্ষাখাতে চলতি অর্থ বছরের বাজেট আরও বাড়ানো উচিত বলে মনে করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক। সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেন্টার অন বাজেট এন্ড পলিসি আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ২০১৬-১৭ অর্থ বছরের প্রস্তাবিত বাজেট সম্পর্কে পর্যবেক্ষণ ও মতামত দিতেই এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে আরেফিন সিদ্দিক বলেন, শিক্ষা ছাড়াও স্বাস্থ্য খাতে পর্যাপ্ত গুরুত্ব দেয়া উচিত। অনুষ্ঠানের মূল প্রবন্ধ উপস্থাপন করেন সেন্টার অন বাজেট এন্ড পলিসির পরিচালক অধ্যাপক এম আবু ইউসুফ। অনুষ্ঠানে বক্তারা তাদের বাজেট পর্যবেক্ষণে জানান, রাজস্ব অবকাঠামো দুর্বলতা, অভ্যন্তরীণ ঋণ নির্ভরতা, সুশাসনের অভাবসহ নানা কারণে প্রস্তাবিত আর্থিক পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হবে। বাজেট বাস্তবায়নে সংসদীয় কমিটি ও স্থানীয় সরকারের আরও বেশি সংশ্লিষ্টতা প্রয়োজন বলেও মত দেন তারা।

জুন ২৩, ২০১৬
‘হাওয়া’ দেখার আহ্বান অনন্ত জলিলের - image

‘হাওয়া’ দেখার আহ্বান অনন্ত জলিলের

27 জুলাই 2022, বিকাল 6:00

আগামীকাল প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে এই নির্মাতার প্রথম সিনেমা ‘হাওয়া’। বহুল আলোচিত সিনেমাটি দেখার জন্য দর্শকদের প্রতি আহ্বান জানিয়েছেন অনন্ত জলিল। বৃহস্পতিবার (২৮ জুলাই) ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে তিনি সবাইকে প্রেক্ষাগৃহে গিয়ে ‘হাওয়া’ দেখতে বলেন। অনন্ত জলিল ভিডিওবার্তায় বলেন, ‘সাদা সাদা কালা কালা’ এই গানটি ‘হাওয়া’ সিনেমার। গানটি আমার খুব ভালো লেগেছে; দর্শক আপনাদেরও ভালো লেগেছে। ‘অসম্ভবকে সম্ভব করাই অনন্তর কাজ’- জিপির এই টিভিসিটি নির্মাণ করেছিলেন মেজবাউর রহমান সুমন। ‘হাওয়া’ সিনেমাটিও তিনিই নির্মাণ করেছেন, আমার প্রিয় একজন মানুষ। দর্শক আপনারা পরিবারের সবাই মিলে এই সিনেমাটি দেখতে যাবেন। আমি সিনেমাটির জন্য শুভকামনা জানাচ্ছি। উল্লেখ্য, গত ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে অনন্ত জলিল অভিনীত ‘দিন: দ্য ডে’। বিগ বাজেটের সিনেমাটি নিয়ে দীর্ঘদিন পর পর্দায় ফিরেছেন এই অভিনেতা। তৃতীয় সপ্তাহে ‘হাওয়া’র সঙ্গে এই সিনেমাটিও প্রেক্ষাগৃহে চলছে। সিনেমাটিতে অনন্তের বিপরীতে অভিনয় করেছেন তার স্ত্রী বর্ষা। বাংলাদেশ-ইরানের যৌথ প্রযোজনার এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম।

জুলাই ২৭, ২০২২
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo