logo
youtube logotwitter logofacebook logo

প্রকল্প

গ্যাসের সমস্যা সমাধানের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী - image

গ্যাসের সমস্যা সমাধানের চেষ্টা চলছে: প্রধানমন্ত্রী

26 জানুয়ারি 2016, বিকাল 6:00

বুধবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে বিরোধী দলীয় সংসদ সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলুর এক প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী বলেন, গ্যাস প্রকৃতিক সম্পদ। দিন দিন এর চাহিদা বাড়ছে। তবে এর উৎপাদন বাড়াতে আগের সরকারগুলো তেমন কোন ব্যবস্থা নেয়নি। নতুন কুপ খনন এবং এলএনজি টার্মিনালের মাধ্যমে গ্যাস সরবরাহ করে এই সমস্যার সমাধান করা হবে। পদ্মা সেতুর ষড়যন্ত্রের ব্যাপারে তিনি বলেন, কোন ব্যক্তিকে এমডির পদে না রাখা হলে পদ্মা সেতুর টাকা আটকে দেয়া হবে, এমন কথা বলা হয়েছিল। একটি বাড়ি একটি খামার প্রকল্পের মূলধন দুই হাজার ছয় শ’ ৬১ কোটি টাকা জানিয়ে, প্রধানমন্ত্রী বলেন, প্রায় এক কোটি মানুষ এর সুবিধা ভোগ করছে। কৃষি জমি রক্ষায় প্রতিটি উপজেলাকে একটি মাস্টার প্লান তৈরী করতে বলা হয়েছে বলে জানান সংসদ নেতা।

জানুয়ারি ২৬, ২০১৬
কাজশেষে পদ্মাসেতুর বাৎসরিক আয় ৩৪ হাজার কোটি: সেতু মন্ত্রী - image

কাজশেষে পদ্মাসেতুর বাৎসরিক আয় ৩৪ হাজার কোটি: সেতু মন্ত্রী

13 ফেব্রুয়ারি 2016, বিকাল 6:00

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের জানিয়েছেন, পদ্মা সেতুর কাজে আর কোন বাধা নেই। রোববার থেকে সেতুর পঞ্চম পাইলিংয়ের কাজ শুরু হবে, ইতিমধ্যে ৪টি পাইলিংয়ের কাজ শেষ হয়েছে। তিনি আরও জানান, এই পর্যন্ত পদ্মাবহুমুখী সেতু প্রকল্পের ৩০ ভাগ কাজ সম্পন্ন হয়েছে। শনিবার বেলা ১২ টার দিকে পদ্মা সেতু প্রকল্পে মুন্সীগঞ্জের শ্রীনগরের দোগাছি এলাকায় সার্ভিস এরিয়ার সভাকক্ষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় কালে এ কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী আরও বলেন, পদ্মা সেতু প্রকল্পে সাড়ে ২৮ হাজার কোটি টাকা খরচ হবে। সেতু নির্মাণ কাজ শেষ হলে ১ বছরের মাথায় অন্তত ৩৪ হাজার কোটি টাকা আর্থিকভাবে আয় হবে। জিডিপির দেড় শতাংশ প্রবৃদ্ধি হবে। মন্ত্রী বলেন, সেতু নির্মাণ কাজের পাশাপাশি নদীর দুই প্রান্তে মাওয়া থেকে পোস্তগোলা, জাজিরা থেকে ভাঙ্গা সড়ক যোগাযোগ ব্যবস্থা ৪ লেনে উন্নীত করার জন্য সেনাবাহিনীকে দায়িত্ব দেওয়া হয়েছে। কিছু দিনের মধ্যেই সেনাবাহিনী এ কাজ শুরু করবে। এসময় উপস্থিত ছিলেন প্রজেক্ট ম্যানেজার কর্নেল যোবায়ের সারোয়ার, সেতু বিভাগের নির্বাহী প্রকৌশলী তোফাজ্জাল হোসেন, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী তারেক ইকবাল, মোনেম লি. এর পরিচালক আবিদ হাবিবসহ আরও অনেকে।

ফেব্রুয়ারি ১৩, ২০১৬
উজান গাঙরে নাইয়া - image

উজান গাঙরে নাইয়া

21 মার্চ 2016, বিকাল 6:00

কেন উজান গাঙের নাইয়া’র প্রায় সব অভিনেতা অভিনেত্রী কাঁদছেন? জানতে হলে দেখুন, (আজ ২২ মার্চ মঙ্গলবার) রাত ৮ টা ৪০ মিনিটে এটিএন বাংলায় বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত ধারাবাহিক নাটক ‘উজান গাঙের নাইয়া’র তৃতীয় সিরিজের চতুর্দশ পর্বে । প্রতি বুধবার প্রতি বুধবার বিকেল ৩ টা ১০ মিনিটে পুনঃ প্রচার হয় উজান গাঙের নাইয়া এবং বিকেল ৩টা ৪০ মিনিটে ‘উজান গাঙের নাইয়া’র পরপরই প্রচার হবে ‘নাটকের পরে’। অনুষ্ঠানটিতে উজান গাঙের নাইয়া নাটকের মধ্য দিয়ে উঠে আসা বিভিন্ন স্বাস্থ্যগত সমস্যা নিয়ে আলোচনা করা হবে বিশেষজ্ঞ ডাক্তার এবং নাটকের শিল্পীদের সাথে। অনুষ্ঠানটি উপস্থাপনা করবেন মডেল ও অভিনেত্রী নাবিলা। ‘নাটকের পরে’ অনুষ্ঠানটি তুলে ধরবে সঠিক গর্ভকালীন পরিচর্যা, প্রসবপূর্ব প্রস্তুতি, নিরাপদ প্রসব, শিশু-পুষ্টি সংক্রান্ত তথ্য এবং নবজাতক শিশুর অবশ্যক পরিচর্যার মতো প্রয়োজনীয় বিষয়গুলোও। উজান গানের নাইয়া নাটকটির তৃতীয় সিরিজটি লিখেছেন আনিসুল হক (প্রধান লেখক), মনিরুল ইসলাম রুবেল, রফিকুল ইসলাম পলটু, গোলাম রাব্বানি ও কাজী শুসমিন আফসানা । এই সিরিজ-এর বিভিন্ন চরিত্রে যারা অভিনয় করেছেন তাদের মধ্যে রয়েছেন রিয়াজ, তারিন লুৎফুর রাহমান জর্জ, রওনক হাসান, মৌসুমি হামিদ, জ্যোতিকা জ্যোতি, শামিমা ইসলাম তুষ্টি, রিকিতা নন্দিনি শিমু, নাজমুল হুদা বাচ্চু, ডলি যহুর, শতাব্দি ওয়াদুদ, মাজনুন মিজান, অশোক বেপারী, তউসিফ, নাদিয়া, ইকবাল হোসেইন, মিম, অপু, উত্তম, কবির, রানা, রবিউল হাসান, সৈকত প্রামানিক, আলমগির, আফজাল, জয়নাল সহ আরও অনেকে। উল্লেখ্য, বিবিসি মিডিয়া অ্যাকশন প্রযোজিত এই অনুষ্ঠান দুটি যুক্তরাজ্যের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা এবং চিলড্রেনস্ ইনভেস্টমেন্ট ফান্ড ফাউন্ডেশন এর অর্থায়নে পরিচালিত ‘বিবিসি আগমনী’ প্রজেক্টের একটি অংশ। আর এই প্রকল্পটির লক্ষ্য হলো গণমাধ্যমের শক্তিকে কাজে লাগিয়ে এ দেশের মানুষের মধ্যে গর্ভ ও প্রসবকালীন সঠিক আচরণ ও অভ্যাসগুলো গড়ে তুলতে সাহায্য করা।

মার্চ ২১, ২০১৬
শনিবার প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন - image

শনিবার প্রধানমন্ত্রী গোপালগঞ্জ যাচ্ছেন

27 এপ্রিল 2016, বিকাল 6:00

প্রধানমন্ত্রী শেখ হাসিনা একদিনের সফরে আগামী শনিবার গোপালগঞ্জ যাচ্ছেন। এ দিন সকালে প্রধানমন্ত্রী টুঙ্গিপাড়া পৌছে স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধের বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবেন। পরে বঙ্গবন্ধু কন্যা পবিত্র ফাতেহাপাঠ ও বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনায় দোয়া মোনাজাত করবেন। এরপর প্রধানমন্ত্রী গোপালগঞ্জ সদর উপজেলার ঘোনাপাড়ায় শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান, মধুমতি নদীর ওপর নির্মিত চাঁপাইল ব্রিজ, টুঙ্গিপাড়া প্রধান ডাকঘর, গোপালগঞ্জ জেলা শিশু একাডেমি কমপ্লেক্সের উদ্বোধন এবং শেখ লুৎফর রহমান ডেন্টাল কলেজ,গোপালগঞ্জ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, গোপালগঞ্জ ১০ কিলো ওয়াট এফএম রেডিও ষ্টেশন, গোপালগঞ্জ-কাশিয়ানী-গোবরা নতুন রেল লাইন নির্মাণ প্রকল্প, টুঙ্গিপাড়া, মুকসুদপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের ভিত্তি প্রস্তর স্থাপন করবেন। দুপুরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ ফজিলাতুন্নেছা মুজিব চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান চত্বরে আয়োজিত সুধী সমাবেশে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। কোটালীপাড়া উপজেলা সদরে বঙ্গবন্ধু পল্লী উন্নয়ন ও দারিদ্র বিমোচন প্রশিক্ষণ কমপ্লেক্সে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মধ্যহ্ন বিরতি ও নামাজ আদায় করবেন। বিকেলে প্রধানমন্ত্রী কোটালীপাড়া শেখ লুৎফর রহমান আদর্শ সরকারি কলেজ মাঠে কোটালীপাড়া উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের উদ্বোধন করবেন। পরে তিনি সেখানে কোটালীপাড়ার ১শ’ টি প্রাথমিক ও ১৪ টি মাধ্যমিক বিদ্যালয়ে ল্যাপটপ এবং মাল্টি মিডিয়া প্রজেক্টর বিতরন করবেন। এসব কর্মসূচী শেষে বিকেলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকার উদ্দেশ্যে রওনা দেয়ার কথা রয়েছে। গোপালগঞ্জের জেলা প্রশাসকের কার্যালয়ে প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব-১ মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত ফ্যাক্স বার্তায় প্রধানমন্ত্রীর গোপালগঞ্জ জেলা সফরের এসব কর্মসূচী জানা গেছে।

এপ্রিল ২৭, ২০১৬
নোয়াখালীতে আশ্রয়কেন্দ্রে ১০ হাজার জন - image

নোয়াখালীতে আশ্রয়কেন্দ্রে ১০ হাজার জন

20 মে 2016, বিকাল 6:00

নোয়াখালী প্রতিনিধি: ঘুর্নিঝড় ‘রোয়ানু’র প্রভাবে নোয়াখালীতে রাত থেকে ধমকা হাওয়া ও হালকা ও মাঝারী বৃষ্টিপাত হচ্ছে। এখন পর্যন্ত জেলার হাতিয়া, কোম্পানীগঞ্জসহ উপকূলীয় এলাকা সমুহে সী-ট্রাক ও মাছধরা নৌকাসহ সকল প্রকার নৌ চলাচল পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছে প্রশাসন। এ দিকে ঘুর্ণিঝড়টি আঘাত হানার পূর্বেই মানুষ জনকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে আনার জন্য দ্বীপ উপজেলা হাতিয়া’য় ১৫৬টি, সুবর্নচরে ৯৪টি ও কোম্পানীগঞ্জে ৩০টি স্কুল কাম আশ্রয় কেন্দ্র  প্রস্তুত করে রেখেছে প্রশাসন। মাইকিং করে সতর্কতা জারি ও প্রশাসনের চেষ্টার ফলেও উপকূলীয় এলাকার মানুষ জন বয়াচরসহ সুবর্ণচরের আশ্রয় কেন্দ্রগুলোতে আশ্রয় নিতে আসেনি। তবে জেলা প্রশাসক বদরে মুনীর ফেরদৌস বেলা সাড়ে দুপুর ১টার দিকে জানিয়েছেন, হাতিয়া নিঝুম দ্বীপ, কেরিং চরসহ নিন্মাঞ্চলের প্রায় ১০হাজার মানুষজনকে সাইক্লোন শেল্টারে নেয়া হয়েছে। জেলা প্রশাসক আরও জানান, ঘুর্নিঝড় ‘রোয়ানু’ আঘাত হানার মোকালোয় মানুষ জনের নিরাপত্তাসহ সকল প্রকার প্রস্তুতি মূলক ব্যবস্থা নেয়া হয়েছে এবং এসব এলাকার সকল সরকারী কর্মকর্তা ও কর্মচারীর ছুটি বাতিল করা হয়েছে। রেড ক্রিসেন্টসহ বিভিন্ন প্রতিষ্ঠানের স্বেচ্ছা সেবকদের প্রস্তুত রাখা হয়েছে। এদিকে ঘুর্ণিঝড় ‘রোয়ানু’র প্রভাবে হাতিয়ার চর কিং, চর ঈশ্বর , চর মহি উদ্দিন এ বেড়ীবাধ ভেঙ্গে জোয়ার পানিতে অন্তত ১০ গ্রাম প্রাবিত হয়েছে। এ ছাড়া  স্বাভাবিকের ছেয়ে  থেকে ৫ফুট উচ্চতায় জোয়ারের পানিতে নিঝুম দ্বীপের কয়েকটি এলাকা প্লাবিত হয়েছে বলে জানিয়েছেন হাতিয়ার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেলওয়ার হোসেন। এ ছাড়া জেলা কালেক্টর ভবনে একটি কন্ট্রোল রুম খোলা হয়েছে, যা সার্বক্ষনিক উপকূলীয় এলাকায় যোগাযোগ রক্ষা করছে।

মে ২০, ২০১৬
মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা অর্থমন্ত্রীর - image

মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা অর্থমন্ত্রীর

01 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা। আক্ষেপ সরকারি টাকার অপব্যয়ে আর বিদেশি সাহায্যের সঠিক ব্যবহার না হওয়ায়। তবে সামগ্রিক অর্থনীতি এগিয়ে যাচ্ছে এই তৃপ্তির ঢেকুর তুলে বাজেটে অর্থমন্ত্রী দেখালেন বেশ কিছু স্বপ্নও। এবারের বাজেটের আগে অর্থমন্ত্রীর সবচেয়ে বড় স্বস্তির কারণ বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম। যেভাবে তেলের দাম কমছে তাতে জিনিসপত্রের দাম হুহু করে বেড়ে যাবার প্রধান কারণ নাই। আর এতেই নিয়ন্ত্রণে থাকবে মূল্যস্ফীতি। অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য অনুযায়ী রমজানে দাম বাড়ার হিড়িক সত্ত্বেও মূল্যস্ফীতি ৬ দশমিক ২ পার হবে না। আর আগামী অর্থবছরে সেটা আরও কমে ৫ দশমিক ৮ নামাবে। হতাশার জায়গায় মুখ্য বিষয় বিনিয়োগ। অর্থমন্ত্রীর ভাষায়, যা হচ্ছে তা যথেষ্ট না।  সক্ষমতার ঘাটতির জন্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়না ঠিকমতো। বিদেশি সাহায্যও কাজে লাগানো যায়না পুরোটা। অর্থবছরের শেষভাগে প্রকল্প শেষ করার তাড়াহুড়োয় নষ্ট হয় সরকারি টাকা। বিদ্যুৎ খাতে উৎপাদন নিয়ে সন্তুষ্ট অর্থমন্ত্রী বলছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছুচ্ছে না এটাই কষ্টের কারণ। সঞ্চালনজনিত দুর্বলতাকেই এর কারণ মনে করেন মন্ত্রী। নানা ঘাটতির মধ্যেও অর্থমন্ত্রী তৃপ্তির ঢেকুর তুলছেন জিডিপির প্রবৃদ্ধি নিয়েই। বলছেন উদীয়মান দেশগুলোর তুলনায় পিছিয়ে নেই বাংলাদেশ। আর তাই এবার একটি স্বপ্নও দেখতে চান ৮৩ বছর বয়সী এই মন্ত্রী। সেই স্বপ্ন ঢাকার বুকে ১৪২ তলা ভবনের। শুধু অবকাঠামো নির্মাণ না, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নও দেখাচ্ছে অর্থমন্ত্রী। ‌নানা খাতে সেভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান তিনি। থাকছে সব ধরণের চাকুরীজীবীদের জন্য পেনশনের গল্পও।

জুন ০১, ২০১৬
মেগা প্রকল্পের জন্য আলাদা বাজেট - image

মেগা প্রকল্পের জন্য আলাদা বাজেট

01 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : এবার  বাজেটে ১০টি প্রকল্পকে বিশেষ গুরুত্ব দিয়ে ফাস্ট ট্র্যাক প্রকল্প বা মেগা  প্রজেক্ট  হিসেবে  বিবেচনায় নেয়া হয়েছে। ২০১৬-১৭ অর্থবছরে বার্ষিক উন্নয়ন প্রকল্পের আওতায় এসব বড় প্রকল্পের জন্য বরাদ্দ রাখা হচ্ছে প্রায় ১৯ হাজার কোটি টাকা। বিশ্লেষকরা বলছেন, বড় বা ছোট এর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ প্রকল্পের আর্থিক মূল্যায়ন নিরুপন করে দ্রুত বাস্তবায়নের বাধাগুলো দুর করা। পদ্মা বহুমুখী সেতু : সরকারের মেগা প্রজেক্টগুলোর অন্যতম পদ্মা বহুমুখী সেতু। নিজস্ব অর্থায়নে প্রায় ২৯ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মানাধীন স্বপ্নের সেতুর জন্য। আগামী অর্থবছরে  বাজেটে থাকছে  প্রায় ৬ হাজার ২৬ কোটি টাকা। রেলসেতু সংযোগ : এছাড়া ৩৪ হাজার ৯৮৮ কোটি টাকা ব্যয়ের পদ্মাসেতু রেল সংযোগ এ প্রকল্প ২০২২ সালে শেষ করতে চায় সরকার। এই প্রকল্পের জন্য আগামী বাজেটে ৪ হাজার ১০২ কোটি টাকা বরাদ্দ থাকছে। মেট্রোরেল : ২১ হাজার ৯৮৫ কোটি টাকার মেট্রোরেল প্রকল্পটি ২০২৪ সালে এটি শেষ হওয়ার কথা।  এজন্য আগামী বাজেটে এর জন্য থাকছে ২ হাজার ২২৭ কোটি। সোনাদিয়া গভীর সমুদ্রবন্দর : কক্সবাজারের সোনাদিয়া দ্বীপে প্রথম গভীর সমুদ্রবন্দর নির্মাণের জন্য ৫০ হাজার কোটি টাকা ব্যয় ধরা হয়েছে। তবে এর জন্য  আসছে বাজেটে কোনো অর্থ বরাদ্দ নেই। পায়রা বন্দর: প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৩ সালে পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় পায়রা বন্দর নির্মাণ প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। ১ হাজার ১২৮ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পের আগামী বাজেটে বরাদ্দ রাখা হচ্ছে  ২০০ কোটি টাকা। মৈত্রী সুপার থার্মাল : সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে বাগেরহাটের রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণের জন্য ব্যয় ধরা হয়েছে ১৪ হাজার ৫৮৩ কোটি টাকা।

জুন ০১, ২০১৬
‘ঈদে ৬ দিন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ’ - image

‘ঈদে ৬ দিন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে ভারী যান চলাচল বন্ধ’

16 জুন 2016, বিকাল 6:00

কুমিল্লা প্রতিনিধি: সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ঈদের আগে ও পরের ৩দিন করে ৬ দিন ঢাকা- চট্টগ্রাম মহাসড়কে পণ্যবাহী ভারী যানবাহন চলাচল বন্ধ থাকবে। তবে পচনশীল পণ্য ও গার্মেন্টস সামগ্রীবাহী যানবাহনের জন্য শিথিলতা থাকবে। শুক্রবার দুপুরে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে চারলেন প্রকল্পের কোটবাড়ি ফুটওভার ব্রিজসহ ৭টি ফুটওভার ব্রিজের উদ্বোধনকালে এসব কথা বলেন। ১৪ দলীয় জোট ও মন্ত্রীসভায় জাসদের অবস্থান সম্পর্কে আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের সাম্প্রতিক বক্তব্য সম্পর্কে ওবায়দুল কাদের বলেন, ‘এটা তার ব্যক্তিগত মতামত। আমরা জাসদের অতীত জেনেই তাদের সঙ্গে রাজনৈতিক ঐক্য করেছি। বাস্তবতার নিরিখে, সময়ের প্রয়োজনে রাজনৈতিক ঐক্য করেছি। উগ্র সাম্প্রদায়িক উগ্রবাদের বিরুদ্ধে বৃহত্তর জাতীয় ঐক্যের প্রয়োজনে আমরা জোট করেছি।’ ‘অতীত নিয়ে ঘাটাঘাটি করতে গেলে কেঁচো খুড়তে গিয়ে বিষধর সাপ বেরিয়ে আসবে। সবসময় সবকিছু নিয়ে বিতর্ক সৃষ্টি করলে বর্তমানের প্রধান বিপদ সাম্প্রদায়িক উগ্রবাদ উৎসাহিত হবে।’ এসময় উপস্থিত ছিলেন ফোরলেনের প্রকল্প পরিচালক আফতাব হোসেন খান, অতিরিক্ত প্রকল্প পরিচালক আবদুস সবুর, প্রকল্প ব্যবস্থাপক-২ মাসুম সারোয়ার, সওজ কুমিল্লার তত্ত্বাবধায়ক প্রকৌশলী কে.এম আতিকুল হক ও নির্বাহী প্রকৌশলী মুহাম্মদ সাইফ উদ্দিনসহ ফোরলেন ও সওজ’র কর্মকর্তাগণ। এর আগে মন্ত্রী মহাসড়কের কুমিল্লা অংশের দাউদকান্দি, শহীদনগর, ইলিয়টগঞ্জ, মাধাইয়া, চান্দিনা ও ক্যান্টনমেন্ট এলাকায় ৬টি ফুটওভারব্রিজের উদ্বোধন করেন।

জুন ১৬, ২০১৬
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মক পার্লামেন্ট - image

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মক পার্লামেন্ট

25 আগস্ট 2016, বিকাল 6:00

রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে পক্ষে ও বিপক্ষে ভিন্ন ভিন্ন অভিমত থাকায় এই ইস্যু নিয়ে এটিএন বাংলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৬ আগষ্ট, শুক্রবার সকালে প্রচারিত হবে ইউসিবি পাবলিক পার্লামেন্ট। ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে এই মক পার্লামেন্টে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম, এমপি এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনা ও পরিচালনায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাউথইস্ট ইউনিভার্সিটি ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। মোঃ তাজুল ইসলাম, এমপি অনুষ্ঠানের অন্য অতিথি অধ্যাপক আনু মোহাম্মদকে চ্যালেঞ্জ করে বলেন ইউনেস্কোসহ কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এ পর্যন্ত রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধীতা করে তথ্যসমৃদ্ধ কোন প্রতিবেদন বাংলাদেশ সরকারের নিকট দাখিল করে নি। তিনি বলেন, স্থানীয়ভাবে শিল্পায়ন ও কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রেখেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে এবং এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে পানি দূষণের ঝুকিও সর্বনিম্ন পর্যায়ে। যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, চায়না ও জাপানে ব্যাপকভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, পরিবেশ সুরক্ষা বিবেচনা করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র চুক্তি করা হয়েছে। তিনি অধ্যাপক আনু মোহাম্মদসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধীতাকারী সুশীল সমাজের প্রতিনিধিদেরকে সংসদীয় কমিটিতে এ বিষয়ে আলোচনার আমন্ত্রণ জানাবেন বলে উল্লেখ করেন। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবনের অস্তিত্ব বিলুপ্ত হবে। চারকোটি মানুষের জীবন-জীবিকা বিপন্ন ও হুমকির মধ্যে পড়বে। তিনি সুন্দরবনকে মহাপ্রাণ উল্লেখ করে এর জীববৈচিত্র্য রক্ষায় রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে বিরত থেকে অন্যত্র স্থানান্তরের আহবান জানান। তিনি বলেন সুন্দরবনের বিনিময়ে কোন কিছুই গ্রহণযোগ্য নয়। সরকারের মধ্যেও অনেকে আছেন যারা রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করাকে সমর্থন করেন না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ স্থগিত রাখার বিষয়ে ভারত সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দেন । সুন্দরবনকে ঝুকির মধ্যে রেখে কোন উন্নয়ন প্রকল্পই গ্রহণযোগ্য হবে না। তিনি আরো বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে আশে-পাশের মৎস্যজীবি, বনজীবিসহ বিভিন্ন শ্রেণি-পেশার চার কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

আগস্ট ২৫, ২০১৬
আসছে ‘রূপালী প্রান্তর’ - image

আসছে ‘রূপালী প্রান্তর’

25 আগস্ট 2016, বিকাল 6:00

এটিএন বাংলায় শীঘ্রই প্রচার শুরু হবে নতুন ধারাবাহিক ‘রূপালী প্রান্তর’। ড. মাহফুজুর রহমানের গল্প ভাবনা নিয়ে নির্মিত নাটকটি রচনা করেছেন রিজওয়ার খান আর পরিচালনা করেছেন কায়সার আহমেদ। এ উপলক্ষে ২৩ আগস্ট বিকালে ওয়াসা ভবনস্থা এটিএন বাংলার স্টুডিওতে নাটকটির প্রিমিয়ার শো অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এটিএন বাংলা ও এটিএন নিউজের চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এটিএন বাংলার উপদেষ্টা (অনুষ্ঠান) নওয়াজীশ আলী খান, উপদেষ্টা (বিক্রয় ও বিপনন) জিএম শামসুল হুদা, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট তাশিক আহমেদ, নাটকের প্রযোজক ও মোহনা অডিও ভিজ্যুয়াল এর স্বত্ত্বাধীকারী জামাল উদ্দিন, পরিচালক কায়সার আহমেদ সহ এটিএন বাংলার উর্ধ্বতন ব্যক্তিবর্গ নাটকের শিল্পী সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ। ‘রূপালী প্রান্তর’ নাটকটির কাহিনী প্রবর্তিত হয়েছে মডেল হান্ট নামে সুন্দরী প্রতিযোগিতা নিয়ে। একটি স্বনামধন্য বিজ্ঞাপন নির্মাণ প্রতিষ্ঠান ‘ড্রিমল্যান্ড’ এর কর্ণধার শহীদুজ্জামান সেলিম। একটি মাল্টি-ন্যাশনাল প্রসাধন কোম্পানীর থেকে নতুন মুখের মডেল নিয়ে তিনটি বিজ্ঞাপনচিত্র নির্মানের অর্ডার পায় সে। ‘মডেল হান্ট’ প্রকল্পের আওতায় প্রতিযোগিতার আয়োজন করা হয়। এক ঝাক সুন্দরী রূপালী জগতের ঝলমলে তারকা হওয়ার স্বপ্ন নিয়ে ‘মডেলিং’ সম্পর্কে প্রচলিত কুসংস্কার, নেতিবাচক ধ্যান ধারণা ও পারিবারিক বাধা পেরিয়ে এবং কোন কোন ক্ষেত্রে উৎসাহে অনুপ্রাণীত হয়ে প্রতিযোগিতায় অংশগ্রহন করে। নিলয়, ড্রিমল্যান্ডের মার্কেটিং চিফ ও মডেল হান্ট প্রকল্পের প্রধান। নিলয় চায় তার ভাললাগার নারী সখ মডেলিং করুক কিন্তুু সখের কোন ইচ্ছা নেই। নিলয় কৌশলে সখকে না জানিয়ে তার সিভি ও ছবি নিয়ে প্রতিযোগিতায় নাম লেখায়। সখ তার সিদ্ধান্তে অনড় থাকে। তার ছোট মামাত বোন ইভানার প্রতিদ্বন্দ্বী সে হতে চায় না। নিলয় জোর খাটিয়ে সখকে প্রতিযোগিতায় অংশগ্রহন করতে বাধ্য করে। সখ চ্যাম্পিয়ন হয়। সে জন্য পরিবার থেকে বিচ্ছিন্ন হতে হয় তাকে। গ্রামের পাগলাটে ক্ষ্যাপা যুবক মোশাররফ করিম। গ্রামে অপরাধীদের ধরে এনে নিজে মক আদালত বসিয়ে রায় ঘোষণা করে, শাস্তির বিধান দেয়। কিন্তুু গ্রামে অপরাধ কমেনা। তখন সে মনে করে মানুষের মধ্যে ভালবাসা ছড়িযে দিতে পারলে সমাজে ঘৃণা ও শত্র“তা থাকবেনা এবং মানুষের মধ্যে অপরাধপ্রবনতা কমে যাবে। জনে জনে ভালবাসা ছড়িযে দেওয়ার কাজে নেমে পরে সে। ঘটনাচক্রে মোশাররফ করিমের প্রেমিকা অহনা অপ্রত্যাশিতভাবে মডেলিং এ চান্স পায়। বাধ সাথে মোশাররফ। অসুস্থ বাবাকে বাচানোর জন্য অনেক টাকার প্রয়োজন হয় অহনার। প্রেমিকের সাথে বিশ্বাসঘাতকতা করে অহনা। ভালবাসা হত্যা করা বড় অপরাধ। অহনাকে শাস্তি দিতে গিয়ে নিজেই নিজের শত্র“ হয় মোশাররফ করিম। নাটকটিতে যারা অভিনয় করেছেনঃ শহীদুজ্জামান সেলিম, মোশাররফ করিম, শখ, নিলয়, অহনা, আলভি, আখম হাসান, নোভা, ছন্দা, অরিন, চিত্রলেখা গুহ, বাবুল আহমেদ, তমালিকা, ওবিদ রেহান, সোহান খান, ইভানা, রিক্তা, সুস্মিতা, আব্দুর রাতিন, সুবর্না মজুমদার, শিরিন বকুল প্রমুখ।

আগস্ট ২৫, ২০১৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo