logo
youtube logotwitter logofacebook logo

তেল

গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানির উদ্যোগ - image

গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানির উদ্যোগ

10 ডিসেম্বর 2015, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক:বিশ্ববাজারে ধাপে ধাপে কয়লা, তেল ও গ্যাসের দর পতন হওয়ায়, দেশে গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানির উদ্যোগ নিচ্ছে সরকার।শুক্রবার দুপুরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘বিদ্যুৎ ও জ্বালানি সপ্তাহ’-এর সেমিনারে এ কথা জানান বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। তিনি বলেন, পাইপলাইনের গ্যাস পাচ্ছে মাত্র ৩৪ লাখ গ্রাহক। গ্যাসের জন্য অপেক্ষা করছে ২ হাজার শিল্পকারখানা। প্রতিমন্ত্রী বলেন, গভীর সমুদ্রে গ্যাস অনুসন্ধানে খরচ, সময়ও লাগব প্রায় ১০ বছর। কুয়েত, কাতার, জাপান ও আমেরিকার উদাহরণ টেনে যতদ্রুত সম্ভব গ্যাসের চাহিদা মেটাতে এলএনজি আমদানিতে সরকার গুরুত্ব দিচ্ছে বলেও জানান প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

ডিসেম্বর ১০, ২০১৫
তিনি দিনের সফরে ঢাকায় কুয়েতের প্রধানমন্ত্রী - image

তিনি দিনের সফরে ঢাকায় কুয়েতের প্রধানমন্ত্রী

02 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: তিনদিনের রাষ্ট্রীয় সফরে মঙ্গলবার বিকালে ঢাকায় পৌঁছেছেন কুয়েতের প্রধানমন্ত্রী শেখ জাবের আল-মুবারক আল হামাদ আল সাবাহ। হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কুয়েতের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিমানবন্দরে তাকে গার্ড অফ অনার প্রদান করা হয়। কুয়েতি প্রধানমন্ত্রীর এই সফরে, দুই দেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধি, জনশক্তি সহযোগিতা সম্প্রসারণসহ কয়েকটি বিষয়ে চুক্তি সই হওয়ার কথা রয়েছে। সফরের সময় রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন শেখ জাবের আল-মুবারক। এছাড়া, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দ্বি-পাক্ষিক বৈঠক করবেন তিনি। কুয়েতি প্রধানমন্ত্রীর সফর সঙ্গী হিসেবে ঢাকায় এসেছেন দেশটির উপ-প্রধানমন্ত্রী, অর্থ ও তেলমন্ত্রী, শিক্ষামন্ত্রীসহ উচ্চপদস্থ কর্মকর্তারা।

মে ০২, ২০১৬
আফগানিস্তানে বাস-তেলবাহী ট্যাংকারের সংঘর্ষ ৫২ জন নিহত - image

আফগানিস্তানে বাস-তেলবাহী ট্যাংকারের সংঘর্ষ ৫২ জন নিহত

07 মে 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: আফগানিস্তানের গজনি প্রদেশে যাত্রীবাহী দুটি বাস ও জ্বালানিবাহী ট্যাংকারের মধ্যে সংঘর্ষে মারা গেছে কমপক্ষে ৫২ জন। আহত হয়েছে আরও ৭৩ জন। প্রাদেশিক গভর্নর আগাওয়াল জাওয়াদ সালাঙ্গি জানিয়েছেন, রোববার সকালে প্রদেশের মুকুর জেলায় যাত্রীবাহী দুটি বাস ও জ্বালানিবাহী ট্যাংকারের এই সংঘর্ষ হয়। এতে বাস দুটি আগুনে পুড়লে হতাহতের ঘটনা ঘটে। দুটি বাসে সব মিলিয়ে ১২৫ জন যাত্রী ছিলো। আহতদের অনেকের অবস্থাই আশঙ্কাজনক। তাদের উদ্ধারে দমকল বাহিনীর সঙ্গে স্থানীয়রাও অংশ নেয়। প্রাদেশিক ট্রাফিক বিভাগের পরিচালক মোহাম্মাদুল্লাহ আহমাদী জানান, দুর্ঘটনার সঠিক কারণ তদন্ত করা হচ্ছে। তবে প্রাথমিকভাবে চালকের বেপরোয়া চালানোকে দুর্ঘটনার কারণ হিসেবে উল্লেখ করেছেন তিনি।

মে ০৭, ২০১৬
মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা অর্থমন্ত্রীর - image

মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা অর্থমন্ত্রীর

01 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক : মূল্যস্ফীতি নিয়ে স্বস্তি, বিনিয়োগ না বাড়ায় হতাশা। আক্ষেপ সরকারি টাকার অপব্যয়ে আর বিদেশি সাহায্যের সঠিক ব্যবহার না হওয়ায়। তবে সামগ্রিক অর্থনীতি এগিয়ে যাচ্ছে এই তৃপ্তির ঢেকুর তুলে বাজেটে অর্থমন্ত্রী দেখালেন বেশ কিছু স্বপ্নও। এবারের বাজেটের আগে অর্থমন্ত্রীর সবচেয়ে বড় স্বস্তির কারণ বিশ্ব বাজারে জ্বালানী তেলের দাম। যেভাবে তেলের দাম কমছে তাতে জিনিসপত্রের দাম হুহু করে বেড়ে যাবার প্রধান কারণ নাই। আর এতেই নিয়ন্ত্রণে থাকবে মূল্যস্ফীতি। অর্থমন্ত্রীর দেওয়া বক্তব্য অনুযায়ী রমজানে দাম বাড়ার হিড়িক সত্ত্বেও মূল্যস্ফীতি ৬ দশমিক ২ পার হবে না। আর আগামী অর্থবছরে সেটা আরও কমে ৫ দশমিক ৮ নামাবে। হতাশার জায়গায় মুখ্য বিষয় বিনিয়োগ। অর্থমন্ত্রীর ভাষায়, যা হচ্ছে তা যথেষ্ট না।  সক্ষমতার ঘাটতির জন্য উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়না ঠিকমতো। বিদেশি সাহায্যও কাজে লাগানো যায়না পুরোটা। অর্থবছরের শেষভাগে প্রকল্প শেষ করার তাড়াহুড়োয় নষ্ট হয় সরকারি টাকা। বিদ্যুৎ খাতে উৎপাদন নিয়ে সন্তুষ্ট অর্থমন্ত্রী বলছেন, ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছুচ্ছে না এটাই কষ্টের কারণ। সঞ্চালনজনিত দুর্বলতাকেই এর কারণ মনে করেন মন্ত্রী। নানা ঘাটতির মধ্যেও অর্থমন্ত্রী তৃপ্তির ঢেকুর তুলছেন জিডিপির প্রবৃদ্ধি নিয়েই। বলছেন উদীয়মান দেশগুলোর তুলনায় পিছিয়ে নেই বাংলাদেশ। আর তাই এবার একটি স্বপ্নও দেখতে চান ৮৩ বছর বয়সী এই মন্ত্রী। সেই স্বপ্ন ঢাকার বুকে ১৪২ তলা ভবনের। শুধু অবকাঠামো নির্মাণ না, সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার স্বপ্নও দেখাচ্ছে অর্থমন্ত্রী। ‌নানা খাতে সেভাবে বাংলাদেশকে এগিয়ে নিতে চান তিনি। থাকছে সব ধরণের চাকুরীজীবীদের জন্য পেনশনের গল্পও।

জুন ০১, ২০১৬
জাতীয় কেরাত প্রতিযোগিতা ‘ডেকো কোরআনের ছায়াতলে’ - image

জাতীয় কেরাত প্রতিযোগিতা ‘ডেকো কোরআনের ছায়াতলে’

06 জুন 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: শুরু হচ্ছে মাহে রমজান। এ মাসেই অবতীর্ন হয়েছিল মহান আল কোরআন, যা বিশ্ব মানবতার জন্য হেদায়েতের মাইলফলক। এটিএন বাংলা প্রতি বছরের ন্যায় এ বছরও মাহে রমজানে আয়োজন করেছে শুদ্ধ ও শ্র“তিমধুর কোরআন তেলাওয়াতের আসর ‘ডেকো কোরআনের ছায়াতলে’ পাওয়ার্ড বাই স্মার্ট একটিভ গোল্ড মেহেদী। দেশব্যাপী আয়োজিত এ প্রতিযোগিতায় অংশগ্রহন করে কয়েক হাজার প্রতিযোগি। এখান থেকে ধাপে ধাপে নির্বাচিত করা হয় মূল প্রতিযোগিদের। মূল প্রতিযোগিদের নিয়ে বিএফডিসি’র এটিএন বাংলা স্টুডিওতে চলে আয়োজন। এখান থেকেই নির্বাচিত হন পুরুষ ও মহিলা ক্যাটাগরির তিনজন করে সেরা তেলাওয়াতকারী। মোস্তাফিজার রহমানের পরিচালনায় অনুষ্ঠানটি প্রচার হবে রমজান মাসে প্রতিদিন বিকাল ৫টা ১৫ মিনিটে।

জুন ০৬, ২০১৬
যশোর জোড়া খুনের দায় স্বীকার নজেলম্যানের - image

যশোর জোড়া খুনের দায় স্বীকার নজেলম্যানের

06 জুন 2016, বিকাল 6:00

যশোর প্রতিনিধি: যশোরের বাঘারপাড়ায় ফিলিং স্টেশনে জোড়া খুনের দায় পুলিশের কাছে স্বীকার করেছে নজেলম্যান সিরাজুল। পুলিশ সুপার আনিসুর রহমান জানান, মঙ্গলবার দুপুরে সিরাজুলকে সাতক্ষীরার কলারোয়ার হিজলদী গ্রামের একটি বাড়ি থেকে এবং ইকবাল, নাসির ও নয়নকে বাঘারপাড়া উপজেলার বিভিন্ন স্থান থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে রক্তমাখা জামা-কাপড়সহ একটি কুড়াল উদ্ধার করা হয়। আটকের পর সিরাজুল জানায়, চুরি করে তেল বিক্রির উপরি আয়ের টাকা ভাগাভাগি ও গাঁজা খাওয়া নিষেধ করাকে কেন্দ্র করেই ম্যানেজারসহ ২ জনকে হত্যা করা হয়েছে।

জুন ০৬, ২০১৬
রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মক পার্লামেন্ট - image

রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে মক পার্লামেন্ট

25 আগস্ট 2016, বিকাল 6:00

রামপাল বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে পক্ষে ও বিপক্ষে ভিন্ন ভিন্ন অভিমত থাকায় এই ইস্যু নিয়ে এটিএন বাংলায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে ২৬ আগষ্ট, শুক্রবার সকালে প্রচারিত হবে ইউসিবি পাবলিক পার্লামেন্ট। ডিবেট ফর ডেমোক্রেসি’র আয়োজনে এই মক পার্লামেন্টে অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ তাজুল ইসলাম, এমপি এবং তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ। হাসান আহমেদ চৌধুরী কিরণের সঞ্চালনা ও পরিচালনায় প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সাউথইস্ট ইউনিভার্সিটি ও প্রাইমএশিয়া ইউনিভার্সিটি। মোঃ তাজুল ইসলাম, এমপি অনুষ্ঠানের অন্য অতিথি অধ্যাপক আনু মোহাম্মদকে চ্যালেঞ্জ করে বলেন ইউনেস্কোসহ কোন আন্তর্জাতিক প্রতিষ্ঠান এ পর্যন্ত রামপাল বিদ্যুৎকেন্দ্র নির্মাণের বিরোধীতা করে তথ্যসমৃদ্ধ কোন প্রতিবেদন বাংলাদেশ সরকারের নিকট দাখিল করে নি। তিনি বলেন, স্থানীয়ভাবে শিল্পায়ন ও কর্মসংস্থানের বিষয়টি বিবেচনায় রেখেই রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হচ্ছে এবং এ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের ফলে পানি দূষণের ঝুকিও সর্বনিম্ন পর্যায়ে। যুক্তরাষ্ট্র, ভারত, অস্ট্রেলিয়া, চায়না ও জাপানে ব্যাপকভাবে কয়লাভিত্তিক বিদ্যুৎ উৎপাদন করা হচ্ছে। তিনি উল্লেখ করেন, পরিবেশ সুরক্ষা বিবেচনা করে রামপাল বিদ্যুৎ কেন্দ্র চুক্তি করা হয়েছে। তিনি অধ্যাপক আনু মোহাম্মদসহ রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণের বিরোধীতাকারী সুশীল সমাজের প্রতিনিধিদেরকে সংসদীয় কমিটিতে এ বিষয়ে আলোচনার আমন্ত্রণ জানাবেন বলে উল্লেখ করেন। অধ্যাপক আনু মোহাম্মদ বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে সুন্দরবনের অস্তিত্ব বিলুপ্ত হবে। চারকোটি মানুষের জীবন-জীবিকা বিপন্ন ও হুমকির মধ্যে পড়বে। তিনি সুন্দরবনকে মহাপ্রাণ উল্লেখ করে এর জীববৈচিত্র্য রক্ষায় রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ থেকে বিরত থেকে অন্যত্র স্থানান্তরের আহবান জানান। তিনি বলেন সুন্দরবনের বিনিময়ে কোন কিছুই গ্রহণযোগ্য নয়। সরকারের মধ্যেও অনেকে আছেন যারা রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করাকে সমর্থন করেন না। রামপাল বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ স্থগিত রাখার বিষয়ে ভারত সরকারের সাথে দ্বিপাক্ষিক আলোচনার প্রস্তাব দেন । সুন্দরবনকে ঝুকির মধ্যে রেখে কোন উন্নয়ন প্রকল্পই গ্রহণযোগ্য হবে না। তিনি আরো বলেন, রামপালে বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ করা হলে আশে-পাশের মৎস্যজীবি, বনজীবিসহ বিভিন্ন শ্রেণি-পেশার চার কোটি মানুষ ক্ষতিগ্রস্ত হবে।

আগস্ট ২৫, ২০১৬
মাহে রমজানে এটিএন বাংলার বিশেষ আয়োজন - image

মাহে রমজানে এটিএন বাংলার বিশেষ আয়োজন

27 মে 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে এটিএন বাংলা সাজিয়েছে মাসব্যাপী বিশেষ ইসলামী অনুষ্ঠানমালা। মোবারক হো মাহে রমজান শিরোনামে ইসলামী অনুষ্ঠানগুলো প্রতিদিনই প্রচার হবে। বরাবরের মতো এবারের অনুষ্ঠানও দু’টি ভাগে বিভক্ত। ইফতারীকে সামনে দুপুর ৩.১৫ মিনিটে শুরু হবে প্রথম পর্ব। আর সাহ্রীকে সামনে রেখে রাত ২.৩০টা থেকে প্রচার হবে দ্বিতীয় পর্ব। ইফতারী পর্বের অনুষ্ঠানের শুরুতে দুপুর ৩.১০ মিনিটে প্রচার হবে জ্ঞান অন্বেষণমুলক কুইজ ভিত্তিক অনুষ্ঠান ‘জানতে চাই’। ৩.৪৫ মিনিটে প্রচার হবে ইসলামী ঐতিহ্য ও তাৎপর্য পূর্ণ তথ্যভিাত্তক অনুষ্ঠান ‘হেজ্বাজের কাফেলা’। বিকাল ৪.৫টায় প্রচার হবে ইফতার রেসিপি নিয়ে অনুষ্ঠান ‘ফার্মফ্রেশ মজাদার ইফতার’। পরিচালনা করেছেন লায়লা বানু। ৪.২০ মিনিটে প্রচারিত হবে আলোচনা অনুষ্ঠান ‘দৈনন্দিন জীবনে ইসলাম’। পরিচালনায় মোস্তাফিজার রহমান। ৪টা ৪৫মিনিটে প্রচারিত হবে রান্না বিষয়ক অনুষ্ঠান ‘ভিন্ন স্বাদের ইফতার’। ৫.০৫ মিনিটে প্রচার হবে দর্শক সম্পৃক্ত সরাসরি সম্প্রচারিত অনুষ্ঠান ‘ইসলামী সওয়াল জওয়াব’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন মোস্তাফিজার রহমান। ৫.৪০ মিনিটে প্রচার হবে শুদ্ধ ইসলামিক জ্ঞানের প্রতিযোগিতা ‘ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস’। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সোহেল। দেশের বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে আগত কয়েক হাজার প্রতিযোগী হাম্দ-নাত, কোরআন তেলওয়াত এবং ইসলামিক জ্ঞান বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয়। অডিশনে উত্তীর্ন প্রতিযোগীদের নিয়ে নির্মিত হয়েছে মুল অনুষ্ঠান। এরপর মোনাজাত ও ইসলামী গান দিয়ে শেষ হবে ইফতারী পর্বের অনুষ্ঠান। এছাড়া সাহরী পর্বে প্রচার হবে খতমে কোরআন, বিশেষ অনুষ্ঠান ‘বমজান এলো বছর ঘুরে’, হাদিস, মোনাজাত ও ইসলামী গান।

মে ২৭, ২০১৭
ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস - image

ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস

27 মে 2017, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: পবিত্র মাহে রমজান উপলক্ষে এটিএন বাংলায় প্রতিদিন বিকাল ৫.৪০ মিনিটে প্রচার হবে কোরআন হাদিস তথা ইসলামী জ্ঞান এর প্রতিভা অন্বেষণমূলক অনুষ্ঠান ‘ফ্রুটিকা ইসলামিক জিনিয়াস’। আকিজ ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের ব্র্যান্ড ‘ফ্রুটিকা’র উদ্যোগে ২য় বারের মতো শুরু হয়েছে শুদ্ধ ইসলামিক জ্ঞানের এই প্রতিযোগিতা। অডিশনের মাধ্যমে সারা দেশের বিভিন্ন মাদ্রাসার ১০ থেকে ১৬ বছর বয়সী ছাত্র-ছাত্রীরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। চট্টগ্রাম অঞ্চল দিয়ে শুরু হয় প্রতিযোগিতার অডিশন। এরপর ফ্রুটিকা ইসলামিক জিনিয়াসের অডিশন কার্যক্রম চলে সিলেট, ময়মনসিংহ, রংপুর, রাজশাহী, খুলনা, বরিশাল এবং ঢাকা বিভাগে। এতে সারা দেশের বিভিন্ন স্কুল মাদ্রাসা থেকে আগত ১০-১৬ বছর বয়সী কয়েক হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে। হাম্দ-নাত, কোরআন তেলওয়াত এবং ইসলামিক জ্ঞান এই তিনটি বিভাগে প্রতিযোগিতায় অংশ নেয় প্রতিযোগীরা। বিচারকদের রায়ে অডিশনে উত্তীর্ন প্রতিযোগীদের নিয়ে নির্মিত হয়েছে মুল অনুষ্ঠান। মূরত তরুণ প্রজন্মকে ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাস, ইসলামী জীবনবিধান ও শিক্ষার প্রতি আগ্রহী করে তোরার পাশাপাশি ইসলামিক গুণাবলীর বিকাশে সহায়তা এবং ইসলামিক জ্ঞানার্জনের চেষ্টাকে উৎসাহিত করতে ফ্রুটিকা’র উদ্যোগে শুরু হয় এই প্রতিযোগিতা। প্রতিযোগিতার বিভিন্ন ধাপে ১০ থেকে ১৬ বছরের প্রতিযোগীদের কোরআন তেলাওয়াতের দক্ষতা, স্মৃতিশক্তি, ইসলামিক বিষয় ও ইসলামিক ইতিহাসের জ্ঞান যাচাইয়ের মাধ্যমে নির্বাচিত হবে একজন ইসলামিক জিনিয়াস। পুরস্কার হিসেবে বিজয়ীরা পাবে পাঁচ লক্ষ, দু’ লক্ষ এবং এক লক্ষ টাকাসহ স্কলারশিপ ও অন্যান্য পুরস্কার। অনুষ্ঠানটি পরিচালনা করেছেন সোহেল।

মে ২৭, ২০১৭
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo