logo
youtube logotwitter logofacebook logo

ক্ষুদ্র উদ্যোক্তা

ভারতের নিষেধাজ্ঞায় মুখ থুবড়ে পরলো বাংলাদেশের পণ্য রপ্তানি! - image

ভারতের নিষেধাজ্ঞায় মুখ থুবড়ে পরলো বাংলাদেশের পণ্য রপ্তানি!

06 জুন 2026, 4:53 PM

ভারতের নিষেধাজ্ঞার মুখ থুবড়ে পরলো বাংলাদেশের পণ্য রপ্তানি!টেকসই অর্থনীতির মূল চালিকাশক্তি হলো নিরবচ্ছিন্ন দ্বিপক্ষীয় বাণিজ্য। কিন্তু কখনো কখনো কূটনৈতিক টেবিলের ঠান্ডা লড়াই কিংবা নীতিমালার অদৃশ্য দেয়াল চেনা বাজারকেও করে তোলে সম্পূর্ণ অচেনা। নিকটতম প্রতিবেশীর বিশাল বাজারে প্রবেশাধিকার যখন সহজ হওয়ার কথা, ঠিক তখনই সেখানে তৈরি হয়েছে এক অলিখিত মনস্তাত্ত্বিক দূরত্ব। ফলে দুই ভূখণ্ডের দীর্ঘদিনের বাণিজ্যিক সমীকরণে এক বড় ধরনের রূপান্তর লক্ষ্য করা যাচ্ছে, যা ভাবিয়ে তুলেছে দেশের নীতিনির্ধারকদের।বাংলাদেশি পণ্যের এক সময়ের সম্ভাবনাময় বাজার ভারতে বর্তমানে বইছে মন্দার হাওয়া। স্থলবন্দরের সুবিধা সংকুচিত করে দূরবর্তী সমুদ্রপথ ব্যবহারের নতুন নিয়মে পণ্যের লজিস্টিকস ও পরিবহন খরচ আকাশ ছুঁয়েছে। ফলে প্রতিযোগিতার বাজারে টিকতে না পেরে মুখ থুবড়ে পরেছে দেশের তৈরি পোশাক ও পাট খাতের মতো প্রধান প্রধান রপ্তানি পণ্য। পোশাকের বাজারে ধস নেমেছে প্রায় ১১ শতাংশ, আর সোনালী আঁশখ্যাত পাটের রপ্তানি কমেছে প্রায় এক-চতুর্থাংশ।বিশ্লেষকদের মতে, এই সংকটের সূত্রপাত মূলত আমদানি-রপ্তানি নীতির পাল্টাপাল্টি সিদ্ধান্তের কারণে। স্থলপথে কাঁচামাল আনার পথ বন্ধ করার প্রতিক্রিয়ায় প্রতিবেশীর তিন দফার কঠোর বিধিনিষেধ বর্তমানে দেশীয় মাঝারি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। ফলে ভারতের বাজারের বিশাল সম্ভাবনা থাকা সত্ত্বেও কূটনৈতিক শিথিলতার কারণে বাংলাদেশ ইতোমধ্যে সেই সুযোগ হারিয়েছে।বিশ্ববাণিজ্যের মঞ্চে ভারতের অবস্থান যখন সুসংহত হচ্ছে, তখন ঢাকার এই রপ্তানি পতনকে দীর্ঘমেয়াদি ক্ষতি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। তাদের মতে, এটি কোনো স্থায়ী বাণিজ্যিক সমস্যা নয়, বরং নীতিনির্ধারণী ও কৌশলগত বোঝাপড়ার ঘাটতি।ব্যবসায়ী এবং অর্থনীতিবিদদের একক দাবি- ট্যারিফ কমিশনের আইনি মারপ্যাঁচ এড়াতে আমলাতান্ত্রিক চিঠ চালাচালি বন্ধ করতে হবে। বর্তমান প্রেক্ষাপটে শীর্ষ রাজনৈতিক পর্যায় থেকে কার্যকর ও দ্বিপক্ষীয় কূটনৈতিক আলোচনার উদ্যোগই পারে প্রতিবেশীর বাজারে বাংলাদেশি পণ্যের সুদিন ফিরিয়ে আনতে।এফ/এইচ

জুন ০৬, ২০২৬
এফ-কমার্স ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ফ্রিতে অনলাইন শপ খোলার সুযোগ দিয়ে যাত্রা শুরু করল ডিজিটাল মার্কেটপ্লেস 'ই-সওদা' - image

এফ-কমার্স ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ফ্রিতে অনলাইন শপ খোলার সুযোগ দিয়ে যাত্রা শুরু করল ডিজিটাল মার্কেটপ্লেস 'ই-সওদা'

03 নভেম্বর 2026, 12:36 PM

এফ-কমার্স ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ফ্রিতে অনলাইন শপ খোলার সুযোগ দিয়ে যাত্রা শুরু করল ডিজিটাল মার্কেটপ্লেস 'ই-সওদা' দেশের এফ-কমার্স উদ্যোক্তা, ক্ষুদ্র বিক্রেতা এবং স্থানীয় ব্যবসাকে ডিজিটাল বাণিজ্যে আরও সুদৃঢ় করতে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে স্বাধীন মার্কেটপ্লেস ‘ই-সওদা’ (www.esawda.com)। জটিল ও ব্যয়বহুল ই-কমার্স ওয়েবসাইটের সহজ বিকল্প হিসেবে তৈরি এই প্ল্যাটফর্মটি যে কোনো এফ-কমার্স পেজ বা ক্ষুদ্র ব্যবসাকে সরাসরি নিজস্ব অনলাইন শপ চালুর সুবিধা দিচ্ছে।বাংলাদেশের বহু এফ-কমার্স উদ্যোক্তা ও ছোট ব্যবসার জন্য নিজস্ব ওয়েবসাইট তৈরি এবং ডোমেইন-হোস্টিংয়ের নিয়মিত খরচ সামলানো অত্যন্ত কষ্টসাধ্য। এই চ্যালেঞ্জের কথা মাথায় রেখে ই-সওদা এফ-কমার্স বিক্রেতাদের জন্য নিয়ে এসেছে নিজস্ব অনলাইন স্টোর, অর্গানাইজড সেলার ড্যাশবোর্ড এবং সম্পূর্ণ অর্ডার ম্যানেজমেন্ট সিস্টেম। এর ফলে আলাদা ওয়েবসাইট ছাড়াই উদ্যোক্তারা একটি প্রফেশনাল ব্র্যান্ড প্রেজেন্স তৈরি করতে পারছেন।উদ্বোধনী উপলক্ষে 'আর্লি বার্ড লঞ্চ অফার' ঘোষণা করেছে ই-সওদা। এই স্পেশাল লঞ্চ অফারের আওতায় এফ-কমার্স উদ্যোক্তা ও বিক্রেতারা সম্পূর্ণ বিনামূল্যে তাদের শপ সেটআপ করতে পারছেন। বিনামূল্যে আর্লি বার্ড প্যাকেজে থাকছে ২০টি পর্যন্ত অ্যাক্টিভ লিস্টিং, ৫টি ফিচার্ড লিস্টিং, শপ পারফরম্যান্স অ্যানালিটিক্স এবং অনলাইন অর্ডার পরিচালনার পূর্ণাঙ্গ সুবিধা।এফ-কমার্স ব্যবসাকে আরও সুসংগঠিত ও প্রসারিত করতে ক্ষুদ্র উদ্যোক্তা এবং মার্চেন্টদের অবিলম্বে ই-সওদাতে যুক্ত হওয়ার আহ্বান জানানো হচ্ছে। বিস্তারিত জানতে ভিজিট করুন www.esawda.com অথবা ইমেইল করুন info@esawda.com ঠিকানায়। 

নভেম্বর ০৩, ২০২৬
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo