logo
youtube logotwitter logofacebook logo

একাদশ

এবার অস্ট্রেলিয়া উচ্ছ্বাসে ভাসছে - image

এবার অস্ট্রেলিয়া উচ্ছ্বাসে ভাসছে

05 সেপ্টেম্বর 2015, বিকাল 6:00

পাঁচবার বিশ্বকাপ শিরোপা ঘরে তুললো ‘ম্যান ইন ইয়োলো’রা। তাছাড়া অধিনায়ক মাইকেল ক্লার্কের বিদায়ী ম্যাচটাও যে বিশ্বকাপ জয়ের মধ্যে দিয়ে সার্থক হলো, সেটা বলার অপেক্ষা রাখে না। আর শিরোপা জয়ের পর নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করেছেন দলের অনেকেই। অস্ট্রেলীয় কোচ ড্যারেন লেহম্যান দলের ক্রিকেটারদের চাইতে সমর্থকদের প্রতিই নিজের কৃতজ্ঞতা জানালেন। তিনি বলেন, ‘গত ছয় সপ্তাহ ধরে আমাদেরকে আপনারা(সমর্থক) আমাদেরকে প্রতি বিশ্বাস রেখেছেন। এটা আমাদের জন্য অবিশ্বাস্য ছিলো। এই কারণে আপনাদের প্রতি আমার ভালোবাসা রইলো।’ সাবেক অজি স্পিনার শেন ওয়ার্ন যেন খুশীতে নিজেকে আটকিয়েই রাখতে পারছেন না। উত্তেজিত হয়ে তিনি বলেন, ‘এটা অবিশ্বাস্য অনুভূতি। আমরা বলেছিলাম, আমরা আমাদের সেরাটা খেলবো। কিন্তু টুর্নামেন্টের শেষদিকে আমরা দারুণ করেছি। আর মাঠে এসে সমর্থন দেওয়ার জন্য দর্শকদেরকে ধন্যবাদ।’ ফাইনালে ম্যান অব দ্য ম্যাচ পুরষ্কার জেতা জেমস ফকনার যেন আজকের ঘটনা বিশ্বাসই করতে পারছেন না। বললেন, ‘মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ড(এমসিজি) এর ৯০,০০০ দর্শকের সামনে খেলাটাই অনেক বড় ব্যাপার। আমি ভেবেছিলাম, আজকের সেরা একাদশে আমি থাকবো না। সবমিলিয়ে এ এক বিস্ময়কর অনুভূতি।’ দলের অনেক সদস্যদের মতো মিচেল স্টার্কও এবার প্রথম বিশ্বকাপে অংশগ্রহণ করেছিলেন। প্রথম ম্যাচেও হয়তো তিনি জানতেন না, বিশ্বকাপের সবচেয়ে বড় দুই পুরষ্কার উঠতে যাচ্ছে তার হাতে। প্রথমত, বিশ্বকাপ শিরোপা আর দ্বিতীয়টি হলো, ‘ম্যান অব দ্য সিরিজ’। সবমিলিয়ে তাই স্টার্কের অনুভূতি খানিকটা মিশ্রই বলতে হয়। তবে নিজের উচ্ছ্বাস প্রকাশ করতে গিয়ে ভোলেননি নিউজিল্যান্ডের কথাও। স্টার্ক বলেন, ‘দারুণ একটা মুহুর্ত, আমি গত কয়েকমাস ধরে কঠোর পরিশ্রম করেছি। কিছুটা ভাগ্যবান আমি। সমর্থকরা চমৎকার ছিলো। নিজের দেশের লোকের সামনে খেলা এবং শিরোপা জেতা, এই অনুভূতি বোঝনো যায় না। আর নিউজিল্যান্ডও অনেক ভালো করেছেন। ম্যাককালাম পুরো টুর্নামেন্ট ধরেই অনেক ভালো খেলেছে। আর কিছু না। আপাতত সময়টাকে ঊপভোগ করতে যাচ্ছি।’ বিশ্বকাপে অস্ট্রেলিয়ার শুরুটা নিউজিল্যান্ড কিংবা ভারতের মতো ভালো হয়নি। তারপরেও ক্লার্কের নেতৃত্বে অজিদের শিরোপা জয় যেন অস্ট্রেলিয়ার সোনালী দিনের কথাই মনে করিয়ে দিলো।

সেপ্টেম্বর ০৫, ২০১৫
বাঘের খাঁচায় জিম্বাবুয়ের অসহায় আত্নসমর্পণ - image

বাঘের খাঁচায় জিম্বাবুয়ের অসহায় আত্নসমর্পণ

07 নভেম্বর 2015, বিকাল 6:00

প্রস্তুতি ম্যাচে ২৭৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শক্তিশালী বিসিবি একাদশের বিপক্ষে ২০ বল বাকি থাকতেই ৭ উইকেটের বড় জয় জিম্বাবুয়ে দলের খেলোয়াড়দের মধ্য শক্তিশালী এক রসদি জুগিয়েছিল। আবাস দেখা দিয়েছিল, প্রতিদ্বন্দিতাপূর্ণ এক ওয়ানডে সিরিজের। তবে তার ছিটেফোঁটাো পরিলক্ষিত হয়নি প্রথম ওয়ানডেতে। বাংলাদেশের ছুড়ে দেয়া ২৭৪ রানের লক্ষ্য ব্যাট করতে নেমে ৯ উইকেটে ১২৮ রানেই থেমে যায় জিম্বাবুয়ের ইনিংস। ১৪৫ রানে বিশাল জয় পায় বাংলাদেশ। গোড়ালির চোটের কারণে জিম্বাবুয়ের শেষ ব্যাটসম্যান মুতুম্বামি আর ব্যাট করতে নামেননি। মিরপুর মাঠে এখন সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের নাম সাকিব আল হাসান। অন্তসত্তা স্ত্রীকে যুক্তরাষ্ট্রে রেখে এসে ক্রিকেট মাঠে স্ত্রীর দেয়া অনুপ্রেরণার সাফল্যটা ভালভাবেই কাজে লাগালেন। ক্যারিয়ারে প্রথমবারের মতো ৫উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপ একেবারে দুমড়ে মুচড়ে দেন। অন্যদিকে ডেঙ্গু থেকে মাঠে ফিরেই নিয়ে বাংলাদেশ দলপতি মাশরাফি নিজের পকেটে পুরেন সিকান্দার রাজা আর এমএন ওয়ালারের উইকেট। এরই সাথে আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ব্যক্তিগত ২০০ উইকেটের মাইলফলকও স্পর্শ করেন। এছাড়া ১টি উইকেট নেন দীর্ঘদিন পর জাতীয় দলে ফেরা আল আমিন। শেষ উইকেট তুলে নিয়ে জিম্বাবুয়ের ব্যাটিংয়ে শেষ পেরেকটি মারেন নাসির। জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ রান করেন এলটন চিগুম্বুরা। এছাড়া এলএম জাঙয়ে ৩৯ এবং গ্রায়েম ক্রিমার করেন ১৫ রান। এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই শূন্য রানে ফিরে যান লিটন দাস। দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টিনাশে পানিয়াঙ্গারার বলে বোল্ড হয়ে ব্যক্তিগত ৯ রানে আউট হন মাহমুদউল্লাহ। এরপর তামিম ইকবালের সঙ্গে জুটি গড়ে সতর্ক ব্যাটিংয়ে বাংলাদেশের ইনিংস টেনে নিতে থাকেন মুশফিকুর রহিম। তামিম আউট হন ৪০ রানে। এরপর সাকিব আল হাসানও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। ১৬ রানে স্ট্যাম্পড হয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। পঞ্চম উইকেটে সাব্বির রুম্মনকে নিয়ে ১১৯ রান যোগ করে বড় স্কোরের ভিত গড়েন মুশফিক। সাব্বির ৫৭ রানে ফিরে গেলেও ক্যারিয়ারের চতুর্থ সেঞ্চুরি তুলে নেন মুশফিকুর রহিম। রান আউট হওয়ার আগে তিনি করেন ১০৭ রান। শেষ দিকে- মাশরাফি ১৪ ও আরাফাত সানির ১৫ রানের সুবাদে ৯ উইকেটে ২৭৩ রান করে বাংলাদেশ। শেষ পর্যন্ত অনবদ্য শত রান আর উইকেটের পেছনে দুইটি দারুণ ক্যাচের দরুণ ম্যান অফ দ্যা ম্যাচের পুরষ্কার তুলে নেন মুশফিকুর রহিম।

নভেম্বর ০৭, ২০১৫
টাইগারদের টানা পঞ্চম সিরিজ জয় - image

টাইগারদের টানা পঞ্চম সিরিজ জয়

09 নভেম্বর 2015, বিকাল 6:00

২০১৪ সালের নভেম্বরে জিম্বাবুয়েকে দিয়ে শুরু। এরপর একে একে পাকিস্তান, ভারত, দক্ষিণ আফ্রিকা এবং আবারও জিম্বাবুয়ে এই টাইগারদের কাছে বধ হতে বাধ্য হল। টাইগারদের এই জয়রথ ক্রিকেট বোদ্ধাদের নতুন ক্রিকেটীয় ত্রাস হিসেবে স্বীকৃতি দিতে বাধ্য করছে। আর সাফল্যর ২০১৫ সালে ১৭ ম্যাচ খেলে ১২ ম্যাচে জয় তুলে নিল টাইগার বাহিনী, যেখানে শতকরা হার বিবেচনায় বাংলাদেশের আগে শুধু অস্ট্রেলিয়াই আছে। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিতব্য চলমান সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে বাংলাদেশের দেয়া ২৪২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে ১৮৩ রানেই গুটিয়ে যায় জিম্বাবুয়ের ইনিংস। এই জয়ে তিন ম্যাচ সিরিজ ২-০ তে জিতে নিলো বাংলাদেশ। ২৪২ রানের টার্গেটে খেলতে দলীয় ২৩ রানে দুই উইকেট হারায় জিম্বাবুয়ে। প্রথম ব্যাটসম্যান হিসেবে ১ রানে আউট হন চাকাবা। আর, মাশরাফির বলে বোল্ড হয়ে ১৪ রানে বিদায় নেন চামু চিবাবা। ব্যক্তিগত ১৪ রানে মুস্তাফিজের বলে শর্ট মড উইকেট অঞ্চলে নাসিরের হাতে ক্যাচ দিয়ে প্যাবিলিয়নের পথ ধরেন শন উইলিয়ামস। আরাফাত সানির বলে দলীয় ৭৮ রানের মাথায় উইকেটে সেট হয়ে যাওয়া আরভিনকে দারুণ এক রান আউটে ফেরান লিটন দাস। আউট হওয়ার আগে করেন ২৬ রান। অতিথিদের সবচেয়ে বড় জুটি গড়ে উঠে চিগুম্বুরা ও সিকান্দার রাজার মধ্যে। তাদের ৭৩ রানের জুটি জয়ের পথে নিয়ে আসে জিম্বাবুয়েকে। দ্বিতীয় স্পেলে বল করতে এসে ১৫১ রানের মাথায় সিকান্দার রাজাকে ফিরিয়ে জুটি ভাঙ্গেন আল আমিন। ১৫৬ রানের মাথায় আবারও আল আমিনের আঘাতে প্যাভিলিয়নের পথ ধরেন চিগুম্বুরা। সাথে সাথে পুরো ম্যাচের নিয়ন্ত্রণ বাংলাদেশের হাতে চলে আসে। আউট হওয়ার আগে চিগুম্বুরা করেন ৪৭ রান। ১৭৫ রানে সপ্তম উইকেটের পতন ঘটান অনিয়মিত বোলার নাসির হোসাইন। ৪৩ তম ওভারে দারুণ এক কাটারে লুক জাংয়েকে বোল্ড আউট করেন তরুণ মুস্তাফিজ। একই ওভারে মুস্তাফিজের বলে বিভ্রান্ত হয়ে টাইগার দলপতির হাতে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন পানিয়াঙ্গারা। প্রথম ওয়ানডের মত আবারও জিম্বাবুয়ের ইনিংসে শেষ পেরেকটি মারেন নাসির। ডাউন দ্যা উইকেটে মারতে এসে বোল্ড হন গ্রায়েম ক্রিমার। ১৮৩ রানেই জিম্বাবুয়ের ইনিংসের সমাপ্তি ঘটে। জিম্বাবুয়ের পক্ষে চিগুম্বুরা সর্বোচ্চ ৪৭, সিকান্দার রাজা ৩৩ এবং আরভিন ২৬ রান করেন। বাংলাদেশের পক্ষে আল আমিন, নাসির ২টি, মুস্তাফিজ ৩টি, মাশরাফি এবং সানি ১টি করে উইকেট দখল করেন। এর আগে মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে দলীয় ৩২ আর ব্যক্তিগত ১৯ রানে তামিম ইকবালের উইকেট হারায় বাংলাদেশ। এরপর লিটন দাস ও মাহমুদুল্লাহ রিয়াদও বেশিক্ষণ উইকেটে থাকতে পারেননি। তবে চতুর্থ উইকেটে মুশফিকুর রহিমকে নিয়ে ৪৮ রান যোগ করে কিছুটা প্রতিরোধ গড়েন ইমরুল কায়েস। মুশফিক ২১ রানে ফিরে গেলেও ইমরুল তুলে নেন ক্যারিয়ারের একাদশ অর্ধশত রান। তিনি আউট হন ৭৬ রানে। এরপর ষষ্ঠ উইকেটে নাসির হোসেন ও সাব্বির রুম্মন ৪২ রান যোগ করে দলকে বড় সংগ্রহের ইঙ্গিত দেন। কিন্তু সাব্বির ৩৩ ও নাসির হোসেন ৪১ রানে বিদায় নিলে বড় স্কোর গড়া হয়নি টাইগারদের। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৪১ রান করে বাংলাদেশ। জিম্বাবুয়ের পানিয়াঙ্গারা নেন ৩ উইকেট। ম্যাচ শেষে বেস্ট বাংলাদেশী পারফর্মারের পুরস্কার জেতেন আল আমিন।ম্যান অফ দ্যা ম্যাচের পুরস্কার লাভ করেন সৌম্য সরকারের পরিবর্তে দলে সুযোগ পাওয়া ইমরুল কায়েস। সিরিজের তৃতীয় ম্যাচটিও একই মাঠে বৃহস্পতিবার দিবারাত্রিতে শুরু হবে।

নভেম্বর ০৯, ২০১৫
ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব ও মুস্তাফিজ - image

ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে সাকিব ও মুস্তাফিজ

01 জানুয়ারি 2016, বিকাল 6:00

এটিএন বাংলা ডেস্ক: ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পেয়েছেন সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। আইসিসির বর্ষসেরা ওয়ানডে দলে সুযোগ পাওয়ার পর এবার ক্রিকইনফোর বর্ষসেরা ওয়ানডে দলেও জায়াগা করে নিয়েছেন বাংলাদেশের তরুণ পেসার মুস্তাফিজুর রহমান। গেল বছর সাকিব আল হাসান ২৭ দশমিক ৬৬ গড়ে ২৪ উইকেট নেন। এবং ৪২ দশমিক ১০ গড়ে ৪২১ রান নিয়ে একাদশে সুযোগ পেয়েছেন। যার মধ্যে গত বিশ্বকাপে সাকিবের অসাধারণ পারফরমেন্স করেন। ১৬ রানে ৫ উইকেট নেন জিম্বাবুয়ের বিপক্ষে। ভারতের বিপক্ষে মিরপুরে পরপর দুই ম্যাচে ফিফটি করে বাংলাদেশের সিরিজ জয়ে বড় ভূমিকা রাখেন সাকিব। আর মুস্তাফিজুর রহমান ৯ ম্যাচে ১২ দশমিক ৩৪ গড়ে ২৬ উইকেট নিয়ে একাদশে সুযোগ পেয়েছেন। সাকিব, মুস্তাফিজ ছাড়া ওয়ানডে একাদশে আরও সুযোগ পেয়েছেন ইমরান তাহির, ট্রেন্ট বোল্ট, ব্রেন্ডন ম্যাককালাম, মার্টিন গাপটিল, কেন উইলিয়ামসন, কুমার সাঙ্গাকারা, এবি ডি ভিলিয়ার্স, গ্লান ম্যাক্সওয়েল, মিচেল স্টার্ক।

জানুয়ারি ০১, ২০১৬
কলেজে ভর্তির মেধাতালিকা প্রকাশ - image

কলেজে ভর্তির মেধাতালিকা প্রকাশ

15 জুন 2016, বিকাল 6:00

নিজস্ব প্রতিবেদক: মাধ্যমিক থেকে উচ্চ মাধ্যমিকে ভর্তির অপেক্ষায় থাকা ১৩ লাখের বেশি শিক্ষার্থীর একাদশে ভর্তির মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। এরা কলেজে ভর্তি হয়ে ২০১৮ সালের এইচএসসি পরীক্ষায় অংশ নেবে। বৃহস্পতিবার দুপুরে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয় থেকে অনলাইনে ঢাকা বোর্ডের একজন শিক্ষার্থীর ফল দেখে এই মেধাতালিকা প্রকাশ করেন। সরকারি-বেসরকারি কলেজগুলোতে একাদশে ভর্তিতে এবার ২১ লাখ ১৪ হাজার ২৬৫টি আসন রয়েছে বলে জানান মন্ত্রী। সাত লাখ আসন এবার ফাঁকা থাকবে জানিয়ে নাহিদ বলেন, সবাই তার পছন্দের কলেজ নাও পেতে পারেন। তবে আসনের জন্য কেউ ভর্তি হতে পারবেন না- এমন হবে না। এবার কারিগরি বোর্ডে ৩৬টি, মাদ্রাসা বোর্ডে ১০টি এবং ঢাকা ও রাজশাহী শিক্ষা বোর্ডে একটি করে কলেজসহ মোট ৪৮টি কলেজে ভর্তির জন্য কোনো আবেদন পড়েনি বলে জানান নাহিদ।

জুন ১৫, ২০১৬
জাতীয় সংসদ অধিবেশনে কোরাম সংকটে বছরে প্রায় ২২ কোটি টাকার ক্ষতি -টিআইবি। - image

জাতীয় সংসদ অধিবেশনে কোরাম সংকটে বছরে প্রায় ২২ কোটি টাকার ক্ষতি -টিআইবি।

29 সেপ্টেম্বর 2020, বিকাল 6:00

জাতীয় সংসদ অধিবেশনে কোরাম সংকটে বছরে প্রায় ২২ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি। রাজধানীতে একাদশ জাতীয় সংসদের পাঁচটি অধিবেশনের ওপর অনলাইনে গবেষণা প্রকাশ অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিটি কার্যদিবসে গড়ে ১৯ মিনিট কোরাম সংকট হয়েছে। এসময় টিআইবি’র নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান বলেন, দেশে সুশাসন প্রতিষ্ঠা ও দুর্নীতি প্রতিরোধে একাদশ জাতীয় সংসদ কার্যকর ভূমিকা পালনে ব্যর্থ হয়েছে। সঠিক কৌশল ও দতার অভাবে বিরোধী দলের সংসদ সদস্যদের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি। বিধি অনুযায়ী স্পিকার সংসদে কার্যকর ভূমিকা পালন করতে পারেননি বলেও অভিযোগ করে টিআইবি।

সেপ্টেম্বর ২৯, ২০২০
অভিষেকে উজ্জ্বল ইবাদত, শেষটায় জয় বাংলাদেশের - image

অভিষেকে উজ্জ্বল ইবাদত, শেষটায় জয় বাংলাদেশের

10 আগস্ট 2022, বিকাল 6:00

ওয়ানডে ক্রিকেটে ইবাদত হোসেনের শুরুটা হলো রঙিন। আর নিজেদের ৪০০তম ওয়ানডে ম্যাচটা জয় দিয়ে রাঙালো বাংলাদেশ। গতকাল সিরিজের তৃতীয় ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১০৫ রানে হারায় টাইগাররা। ওয়ানডেতে ৪০০ ম্যাচে এটি ১৪৪তম জয় বাংলাদেশের। ২০০১ সালের পর জিম্বাবুয়ের কাছে হোয়াইওয়াশ হওয়ার যে শঙ্কা তৈরি হয়েছিল সেটিও কাটলো এই জয়ে। গতকাল হারারেতে বাংলাদেশের ২৫৬ রানের জবাবে ৩২.২ ওভারে ১৫১ রানে গুটিয়ে যায় স্বাগতিকরা। বাংলাদেশ জিতলেও ২-১ ব্যবধানে সিরিজ জিম্বাবুয়েরই। এর আগে টি-টোয়েন্টি সিরিজেও স্বাগতিকরা জেতে ২-১ ব্যবধানে। ২৫৭ রানের লক্ষ্যে নেমে ৮৩ রানেই ৯ উইকেট হারিয়ে বসেছিল জিম্বাবুয়ে। যেখানে একশ’র আগে গুটিয়ে যাওয়ার কথা, সেখান থেকে দেড়শ’ পেরিয়ে থামে দলটি। ৫৮ বলে ৬৮ রানের জুটি উপহার দেন শেষ দুই ব্যাটার রিচার্ড এনগারাভা ও ভিক্টর নিয়াউচি। দশম উইকেটে জিম্বাবুয়ের রেকর্ড জুটি এটি। শিঙ্গিরাই মাসাকাদজা ও ইয়ান নিকোলসন ২০১০ সালে আয়ারল্যান্ডের বিপক্ষে শেষ জুটিতে তুলেছিলেন ৬০ রান। তবে হারারেতে অভাবনীয় কিছু ঘটেনি শেষতক। ভিক্টর নিয়াউচিকে বোল্ড করে জিম্বাবুয়ের লড়াইয়ের ইতি টানেন মোস্তাফিজুর রহমান। ম্যাচে তার শিকার ১৭ রানে ৪ উইকেট। তবে গতকাল আসল কাজটি করেন অভিষিক্ত পেসার ইবাদত হোসেন। প্রথম দুই ম্যাচে বাংলাদেশকে কাঁদানো সিকান্দার রাজাকে রানের খাতাই খুলতে দেননি ইবাদত। দারুণ এক ডেলিভারিতে বোল্ড করেন রাজাকে। টানা দুই ম্যাচের সেঞ্চুরিয়ান গতকাল মারেন ‘গোল্ডেন ডাক’। এর আগে ওয়েসলি মাধেভেরেকে সাজঘরে ফিরিয়ে প্রথম ওয়ানডে উইকেটের স্বাদ নেন ইবাদত। ৮-১-৩৮-২, এই হলো ইবাদতের বোলিং স্পেল। বাঁহাতি স্পিনার তাইজুল ইসলামও দারুণ বল করেন। ১৮ রানে ৪ উইকেট হারিয়ে বসা জিম্বাবুয়েকে মাথা তুলে দাঁড়ানোর সুযোগ দেননি তাইজুল। স্বাগতিকদের পঞ্চম ও ষষ্ঠ উইকেট নেন এ বাঁহাতি স্পিনার। তাইজুলের শিকার ইনোসেন্ট কাইয়া (১০) ও টনি মুনিওঙ্গা (১৩)। তাইজুলের পর দৃশ্যপটে মোস্তাফিজুর রহমান। ২১তম ওভারে পঞ্চম বলে মোস্তাফিজ আউট করেন লুক জংওয়েকে (১৫)। এক ওভার বিরতি দিয়ে আক্রমণে এসে মোস্তাফিজ পান জোড়া উইকেটের দেখা। তিন বলের ব্যবধানে মোস্তাফিজ ফেরান ক্লাইভ মাদান্দে (২৪) ও ব্রাড ইভান্সকে (২)। ৮৩ রানে নবম উইকেট হারায় জিম্বাবুয়ে। গত বছর হারারেতে ১২১ রানে গুটিয়ে গিয়েছিল জিম্বাবুয়ে। ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে সর্বনিম্ন ইনিংস এটি তাদের। নিয়াউচিকে নিয়ে সেই স্কোর পেরিয়ে যান এনগারাভা। ২৭ বলে ৬ বাউন্ডারি ও এক ছক্কায় ৩৪ রানে অপরাজিত থাকেন শেষ পর্যন্ত। এর আগে ২১ ওয়ানডে খেললেও কখনো ১০-এর বেশি করতে পারেননি এনগারাভা। ৩১ বলে ২৬ রান করে আউট হন নিয়াউচি। এর আগে আফিফ হোসেনের হার না মানা ৮৫ এবং এনামুল বিজয়ের ৭৬ রানের সুবাদে ৯ উইকেটে ২৫৬ রানের সংগ্রহ পায় বাংলাদেশ। লড়াকু ইনিংসে ম্যাচসেরা হন আফিফ। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, ‘জয়ী দলে থাকতে পারাটা ভালো ব্যাপার। আমি মনে করি, আমরা চৎমকার খেলেছি আজ। কিন্তু আমাদের বোলিংয়ে আরো উন্নতির প্রয়োজন। বিশ্রাম নিয়ে এশিয়া কাপের জন্য ঝাঁপিয়ে পড়বো এবার।’ অধিনায়ক তামিমও আফিফের প্রশংসায় পঞ্চমুখ। তিনি বলেন, ‘আফিফ যেভাবে ব্যাটিং করেছে তা দেখা ছিল মনোমুগ্ধকর। তার টাইমিং ভালো ছিল। সত্যিই দারুণ ব্যাট করেছে সে।’ বোলারদের কৃতিত্ব দিয়ে তামিম বলেন, ‘যখন ৩০০ রান করে আপনি হেরে যাবেন, সে হিসাবে ২৫০ রান ২০০-এর মতো। আজ (গতকাল) শুরুতেই ৫টি উইকেট তুলে নিতে পেরেছি আমরা।’ ইবাদতের রঙিন অভিষেকে উচ্ছ্বসিত তামিম ইকবাল। তাকে কেন এতদিন খেলানো হয়নি সে প্রশ্ন রেখে টাইগার অধিনায়ক বলেন, ‘অনেক দিন ধরেই ইবাদত দলের সঙ্গে আছে। তাকে একাদশে নেয়া হতো না দেখে আমি বিস্মিত হতাম। সৌভাগ্যবশত সে এই ম্যাচে সুযোগ পেয়েছে এবং নিজেকে প্রমাণও করেছে।

আগস্ট ১০, ২০২২
এমবাপ্পের জোড়া গোলে পিএসজির সহজ জয় - image

এমবাপ্পের জোড়া গোলে পিএসজির সহজ জয়

03 সেপ্টেম্বর 2022, বিকাল 6:00

কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে নঁতের বিপক্ষে ৩-০ ব্যবধানে সহজ জয় তুলে নিয়েছে পিএসজি। রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি এ ম্যাচটি অনুষ্ঠিত হয়। ম্যাচের ২৪তম মিনিটেই দশজনের দলে পরিণত হয়েছিল নঁতে। অধিকাংশ সময় একজন কম নিয়ে খেলা স্বাগতিকরা স্বাভাবিকভাবেই সেভাবে লড়াই করতে পারেনি। ১৮তম মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। মেসির পাস ফাঁকায় পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে উঁচু কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড। ছয় মিনিট পর প্রতিপক্ষের মিডফিল্ডার ভিতিনিয়াকে বিপজ্জনক ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন নঁতের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফাবিও। দশজনের দল নিয়ে আর সুবিধা করতে পারেনি নঁতে। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ডি-বক্সে ঢুকে তিনি পাস বাড়িয়েছিলেন মেসিকে। আর্জেন্টাইন খুদেরাজ প্রতিপক্ষের বাধায় শট নেওয়ার জায়গা করতে না পেরে বক্সে ফিরতি পাস দেন এমবাপ্পেকে। ফরাসি তারকা আলতো টোকায় বল জড়িয়ে দেন জালে। ৬২তম মিনিটে হ্যাটট্রিক হতে পারতো এমবাপ্পের। পাবলো সারাবিয়ার পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে শট নেন তিনি, তবে শেষ মুহূর্তে তা ঠেকিয়ে দেন নিকোলা পালোয়া। এর পরপরই এমবাপ্পেকে তুলে নেন কোচ, মাঠে নামেন নেইমার। ৮৩তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মেসি। ফলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গাল্টিয়েরের শিষ্যরা। আগামী ৭ সেপ্টেম্বর জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পিএসজির এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগ অভিযান। ওই ম্যাচ সামনে রেখেই আজ একাদশে কয়েকটি পরিবর্তন আনেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। দারুণ ছন্দে থাকা নেইমারকে বেঞ্চে রেখে একাদশ সাজান, আক্রমণে এমবাপ্পে-মেসির সঙ্গী হন পাবলো সারাবিয়া। আপাতত ফরাসি লিগে ৬ ম্যাচে ৫টি করে জয় ও ১ টি করে ড্র পিএসজি ও মার্শেইয়ের। দুই দলেরই পয়েন্ট ১৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকায় শীর্ষে পিএসজি।

সেপ্টেম্বর ০৩, ২০২২
আজও দিল্লির একাদশে মুস্তাফিজ - image

আজও দিল্লির একাদশে মুস্তাফিজ

14 এপ্রিল 2023, বিকাল 6:00

আইপিএলে আজ শনিবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হচ্ছে দিল্লি ক্যাপিটালস। যেখানে টস জিতে শুরুতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন ডেভিড ওয়ার্নার। আজকের এই ম্যাচে একাদশে রয়েছেন বাংলাদেশের মুস্তাফিজুর রহমান। দিল্লি ক্যাপিটালস: পৃথ্বী শ, ডেভিড ওয়ার্নার (অধিনায়ক), মানীশ পান্ডে, ইয়াশ ধুল, মিচেল মার্শ, ললিত যাদব, অক্ষর প্যাটেল, অভিষেক পোরেল, কুলদীপ যাদব, এনরিখ নরকিয়ে, মুস্তাফিজুর রহমান। এর আগে গত মঙ্গলবার আইপিএলে নিজেদের চতুর্থ ম্যাচে মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে মাঠে নামবে দিল্লি ক্যাপিটালস। সেই ম্যাচে রাইলি রুশোর জায়গায় একাদশে জায়গা পান মুস্তাফিজ।   এবারের ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) জন্য বিমান ভাড়া করে মুস্তাফিজকে উড়িয়ে নিয়ে যায় দিল্লি ক্যাপিটালস। তড়িঘড়ি করে দলের সঙ্গে যোগ দিলেও সেরা একাদশে জায়গা হয়নি বাংলাদেশি এই পেসারের। অবশেষে গত মঙ্গলবার একাদশে জায়গা পান মুস্তাফিজ, আজও পেলেন জায়গা।

এপ্রিল ১৪, ২০২৩
আইপিএলে অভিষেকের ‘অপেক্ষায়’ লিটন - image

আইপিএলে অভিষেকের ‘অপেক্ষায়’ লিটন

15 এপ্রিল 2023, বিকাল 6:00

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) আগের ম্যাচে অভিষেক হয়নি লিটন দাসের। কলকাতা নাইট রাইডার্সের বিদেশি কোটা পূর্ণ হওয়ায় ইডেন গার্ডেন্সে গত পরশু একাদশে সুযোগ পাননি লিটন। তবু একাদশে সুযোগ পাওয়ার আশা হারাচ্ছেন না তিনি। আইপিএলে খেলার অপেক্ষায় রয়েছেন বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার। ওয়াংখেড়েতে আজ বাংলাদেশ সময় বিকাল ৪টায় কলকাতার প্রতিপক্ষ মুম্বাই ইন্ডিয়ান্স। ম্যাচের আগে নিজের ফেসবুক পেজে ছবি পোস্ট করেন লিটন। ছবিতে অনুশীলন সেশনে কলকাতার প্রধান কোচ চন্দ্রকান্ত পণ্ডিতের সঙ্গে লিটনকে দেখা গেছে। বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটার লিখেছেন, ‘মুম্বাই ইন্ডিয়ান্সের মুখোমুখি হতে আজ প্রস্তুত নাইট রাইডার্স।’ প্রথমবারের মতো আইপিএল খেলতে গত রোববার ভারতে উড়াল দিয়েছিলেন লিটন। ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে শেখার মঞ্চ বাংলাদেশের এই উইকেটরক্ষক ব্যাটারের কাছে। পরের দিন লিটনকে বরণ করে নেয় কলকাতা। আইপিএলের এই ফ্র্যাঞ্চাইজি লিটনের ছবি পোস্ট করে তাদের ফেসবুক পেজে লিখেছিল, ‘পৌঁছে গেছে লিটন দা।’ ভারত পৌঁছানোর পর ইডেন গার্ডেন্সে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে খেলেছিল কলকাতা। ২৩ রানে হেরে গিয়েছিল নীতিশ রানার দল। ৪ ম্যাচে ২ জয়ে ৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে পাঁচ নম্বরে আছে কলকাতা।  

এপ্রিল ১৫, ২০২৩
footer small logo

যোগাযোগ :

এটিএন বাংলা, ওয়াসা ভবন, ২য় তলা, ৯৮ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কাওরান বাজার, ঢাকা-১২১৫, বাংলাদেশ

ফোনঃ +88-02-55011931

সোশ্যাল মিডিয়া

youtube logotwitter logofacebook logo

Design & Developed by:

developed-company-logo