কিলিয়ান এমবাপ্পের জোড়া গোলে নঁতের বিপক্ষে ৩-০ ব্যবধানে সহজ জয় তুলে নিয়েছে পিএসজি। রবিবার রাতে লিগ ওয়ানের ম্যাচটি এ ম্যাচটি অনুষ্ঠিত হয়।
ম্যাচের ২৪তম মিনিটেই দশজনের দলে পরিণত হয়েছিল নঁতে। অধিকাংশ সময় একজন কম নিয়ে খেলা স্বাগতিকরা স্বাভাবিকভাবেই সেভাবে লড়াই করতে পারেনি। ১৮তম মিনিটে দলকে এগিয়ে নেন এমবাপ্পে। মেসির পাস ফাঁকায় পেয়ে নিয়ন্ত্রণে নিয়ে উঁচু কোনাকুনি শটে দূরের পোস্ট দিয়ে গোলটি করেন ফরাসি ফরোয়ার্ড।
ছয় মিনিট পর প্রতিপক্ষের মিডফিল্ডার ভিতিনিয়াকে বিপজ্জনক ফাউল করায় সরাসরি লাল কার্ড দেখেন নঁতের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ফাবিও। দশজনের দল নিয়ে আর সুবিধা করতে পারেনি নঁতে।
দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন এমবাপ্পে। ডি-বক্সে ঢুকে তিনি পাস বাড়িয়েছিলেন মেসিকে। আর্জেন্টাইন
খুদেরাজ প্রতিপক্ষের বাধায় শট নেওয়ার জায়গা করতে না পেরে বক্সে ফিরতি পাস দেন এমবাপ্পেকে। ফরাসি তারকা আলতো টোকায় বল জড়িয়ে দেন জালে।
৬২তম মিনিটে হ্যাটট্রিক হতে পারতো এমবাপ্পের। পাবলো সারাবিয়ার পাস ধরে গোলরক্ষককে কাটিয়ে শট নেন তিনি, তবে শেষ মুহূর্তে তা ঠেকিয়ে দেন নিকোলা পালোয়া। এর পরপরই এমবাপ্পেকে তুলে নেন কোচ, মাঠে নামেন নেইমার। ৮৩তম মিনিটে গোলরক্ষককে একা পেয়েও গোল করতে পারেননি মেসি। ফলে ৩-০ গোলের জয় নিয়েই মাঠ ছাড়ে গাল্টিয়েরের শিষ্যরা।
আগামী ৭ সেপ্টেম্বর জুভেন্টাসের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে পিএসজির এই মৌসুমের চ্যাম্পিয়নস লিগ অভিযান। ওই ম্যাচ সামনে রেখেই আজ একাদশে কয়েকটি পরিবর্তন আনেন পিএসজি কোচ ক্রিস্তফ গালতিয়ের। দারুণ ছন্দে থাকা নেইমারকে বেঞ্চে রেখে একাদশ সাজান, আক্রমণে এমবাপ্পে-মেসির সঙ্গী হন পাবলো সারাবিয়া।
আপাতত ফরাসি লিগে ৬ ম্যাচে ৫টি করে জয় ও ১ টি করে ড্র পিএসজি ও মার্শেইয়ের। দুই দলেরই পয়েন্ট ১৬। তবে গোল ব্যবধানে এগিয়ে থাকায় পয়েন্ট তালিকায় শীর্ষে পিএসজি।